পু:মেদিনীপুর,৯ জানুয়ারি:- দীঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল হুগলীর খানাকুলের কিশোরপুর ১ নং অঞ্চলের চারজনের। দীপঙ্কর বর (তৃণমূলের কার্যকরী অঞ্চল সভাপতি), প্রসেনজিৎ দিগের, রাজকুমার পন্ডিত, দিলীপ সামন্ত. গুরুতর জখম অবস্থায় কোলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীতল মাঝি, সুপারভাইজার আশীষ সাঙ্কিকে। ঘটনাটিঘটে আজ ভোর তিনটের সময় তমলুকের কাছে । একটি অলটো গাড়ি করে ফিরছিলেন তারা বলে জানা যাচ্ছে । সাইডে কাটাতে গিয়ে মাছের লরি পেছনে ধাক্কা মারে এবং লরি পেছনে আটকে যায় গাড়িটি। গাড়ি টিকে টানতে টানতে অনেকটা দূরে নিয়ে চলে যায় লরিটি। স্থানীয়সূএে খবর ঘটনাস্থলেই তিনজন মারা গেছিলেন। একজন হাসপাতালে মারা গেছেন।সূএের খবর দীপঙ্কর বরের নিজের গাড়ি ছিল। তিনি নিজে গাড়িটি চালাচ্ছিলেন। দীপঙ্করের ভাই সন্দীপ বর হলেন ওই অঞ্চলের প্রধান। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ গোটা গ্রাম।
Related Articles
পুলকার মালিক ও ড্রাইভারদের সচেতনতা শিবির চুঁচুড়ায়।
হুগলি,১৭ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দূর্ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। এবারে চুঁচুড়ার বেসরকারী স্কুলগুলিতে চলা পুলকার মালিক ও ড্রাইভারদের ডেকে তাঁদের সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় যাতে তাঁরা সরকারি নিয়ম মেনে গাড়ি চালায়। গাড়ি ও গাড়ির কাগজপত্র যাতে ফিট থাকে। পাশাপাশি সকল পুলকার মালিক ও চালকদের যাবতীয় তথ্য নথিবদ্ধ করা হয়। আগামীদিন থেকে পুলকারে পুলিশি চেকিং ধারাবাহিকভাবে […]
চিকিৎসা করাতে গিয়ে চেন্নাইয়ে দুর্যোগের কবলে হাওড়ার ৬ সদস্য।
হাওড়া, ৬ ডিসেম্বর:- চেন্নাইয়ে ক্যান্সার আক্রান্তের চিকিৎসা করাতে গিয়ে সেখানে দুর্যোগের কবলে পড়ে হাসপাতালে আটকে পড়েছেন হাওড়ার সন্ধ্যাবাজারের একই পরিবারের ছয় সদস্য। অবস্থা এমন পর্যায়ে যে জলমগ্ন অবস্থার দরুন ট্রাকে করে রোগীদের স্থানান্তরিত করতে হচ্ছে। দু’দিন ধরে কোনওরকমে খাবারের ব্যবস্থা করেছে সেখানকার হাসপাতাল। বুধবার থেকে তাও বন্ধ। ভিডিও কলে সেই শোচনীয় পরিস্থিতির কথা জানিয়েছেন চেন্নাইতে […]
বাস চললেও সংখ্যায় কম। যাত্রীদের বিরুদ্ধে উঠছে দূরত্ব-বিধি না মানার বিস্তর অভিযোগ। বাস যাত্রীদের মাস্ক বিলি করল পুলিশ।
হাওড়া, ৪ জুন:- রাস্তায় বাস চললেও সংখ্যায় কম। এতে যাত্রীদের বিরুদ্ধেই উঠছে দূরত্ব-বিধি না মানার বিস্তর অভিযোগ। হাওড়া স্টেশন থেকে চলাচল শুরু করেছে বাস। বাসের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। ইতিমধ্যেই কিছু অফিস খুলে গিয়েছে। কিন্তু বাসের সংখ্যা কম থাকায় যাত্রীদের ছুটে দৌড়ে বাস ধরতে হচ্ছে। যে কারণে সামাজিক দূরত্ব-বিধি মানা হচ্ছে না অনেক […]









