হুগলি,৮ জানুয়ারি:– আজকের বনধে বিদ্যালয়ের সামনে রিতিমত পিকেটিং করে ছাত্র-ছাত্রীদের বাড়িতে ফেরত পাঠানো হলো। ঘটনাটি হুগলির বিক্রমনগর হরনাথ নিরোদা সুন্দরী বিদ্যালয়ের। এদিন বিদ্যালয়ের সামনে এসএফআই ও ডিওয়াইএফআইয়ের কয়েকজন সদস্য-সদস্যা দলীয় পতাকা হাতে উপস্থিত হন। তাঁরা গেটের সামনে দাঁড়িয়ে বিদ্যালয়ে আসা ছাত্র-ছাত্রীদের বনধকে সমর্থন করে বাড়িতে চলে যেতে বলেন। অশান্তির ভয়ে এদিন সকলেই বাড়ি ফিরে যান। যারা অন্য পথ দিয়ে বিদ্যালয়ে ঢুকেছিলেন তাঁদেরকেও বেড়িয়ে যেতে বলা হয়। যদিও শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে ঢুকতে বাঁধা দেওয়া হয়নি। তবে পড়ুয়ারা ফিরে যাওয়ায় এদিন এই স্কুলে কোন ক্লাসই হয়নি। তবে আপনাদের সামনেই কেনো পড়ুয়াদের ফেরত পাঠানো হলো সে বিষয়ে কোন প্রতিক্রিয়াই দিলেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যদিও এবিষয়ে সিপিএমের জোনাল কমিটির নেতা মনোদীপ ঘোষ বলেন মানুষ আজ স্বতঃস্ফুর্তভাবে বনধে সাড়া দিয়েছে বিদ্যালয়ের ভিতরে ঢুকে কাউকে বের করা হলে সেটা বিক্ষিপ্ত ঘটনা মাত্র।
Related Articles
প্রয়াত সাংসদের মূর্তি বসানো কে কেন্দ্র করে উত্তেজনা শেওড়াফুলিতে।
হুগলি, ২১ আগস্ট:- প্রয়াত সাংসদের মূর্তি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, প্রতিবাদে জিটি রোড অবরোধ এলাকাবাসীর।ঘটনাটি ঘটে হুগলীর বৈদ্যবাটীর গভর্মেন্ট কোয়ার্টার এলাকায়। স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে কোয়ার্টার এলাকায় জিটি রোডের ধারে কালিপুজো হয়ে আসছে।সেই পুজোর জায়গায় প্রয়াত তৃণমূল নেতা আকবর আলি খন্দকারের মূর্তি বসানোর জন্য চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের দাবি পুজোর জায়গায় কোন মূর্তি বসানো […]
আগামী কয়েক দিন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
কলকাতা, ১৬ মার্চ:- রাজ্যে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টিতে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। মাঠে থাকা কৃষিজ পণ্যের ক্ষতি হতে পারে। সেই ক্ষতির আশঙ্কা করে বিভিন্ন জেলা প্রশাসনকে সতর্ক করেছে নবান্ন। উল্লেখ্য, এইসময় মাঠে গরম কালের সবজি চাষ হচ্ছে। মাঠে রয়েছে বোরো ধান ও রবি ফসল। […]
বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় তৃনমূলের মিছিল।
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- ভারতের বিজেপি শাসিত রাজ্য গুলোতে বাঙালী ও বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় বাইক মিছিল সংগঠিত করল তৃনমূল যুব কংগ্রেস। হুগলি চুঁচুড়া পুরসভার ত্রিশ নম্বর ওয়ার্ড রাজ রাজেশ্বরী তলা থেকে শুরু হয়ে তালডাঙা, তোলাফটক, ফুলপুকুর, গোরস্থান, পীরতলা, পেয়ারাবাগান, কারবালা, পাঙ্খাটুলি, চকবাজার, বালিরমোর, ব্যান্ডেল চার্চ, ত্রিকোন পার্ক, সাহাগঞ্জ, ষষ্ঠীতলা হয়ে ঝাঁপপুকুর এক নম্বর ওয়ার্ডে […]






