কলকাতা,৮ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার আউটরাম ঘাটে এবছরের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। পাশাপাশি তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর একটি ভ্রাম্যমাণ পরীক্ষাগারকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা করে দেন। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলা উপলক্ষে আসা তীর্থযত্রীদের সুবিধার্থে রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নিয়েছে। পর্যাপ্ত পরিমাণে যানবাহন ও ভেসেলের ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি গঙ্গাসাগরে আশা সমস্ত তীর্থযাত্রী এবং মেলা পরিচালনার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমারও ব্যবস্থা করা হয়েছে।
Related Articles
স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবীতে সাতসকালেই অবরোধ চুঁচুড়া স্টেশনে।
সুদীপ দাস , ১২ অক্টোবর:- হুগলি জেলায় রেল অবরোধ অব্যাহত। রবিবার দিনভর পান্ডুয়া, বৈঁচি ও হুগলি স্টেশনে অবরোধের পর সোমবার সাতসকালে একই দাবীতে অবরোধ শুরু হলো চুঁচুড়া স্টেশনে। রেলের পেট্রোলিং স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবীতে এদিন সকাল প্রায় সাড়ে সাতটা থেকে অবরোধ শুরু হয় চুঁচুড়ায়। রেলকর্মীদের নিয়ে হাওড়াগামী একটি ডাউন গাড়ি চুঁচুড়ায় আটকে পরেছে। প্রসঙ্গত […]
হুগলিতে তৃনমূল কর্মিসভা করে লোকসভা ভোটের প্রচার শুরু করল তৃনমূল।
হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- হুগলিতে তৃনমূল কর্মিসভা করে লোকসভা ভোটের প্রচার শুরু করল তৃনমূল।শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লকেট চট্টোপাধ্যায় হারবে। গত পাঁচ বছরে কোনো কাজ করেনি। একশ দিনের টাকা আটকে রাখার জন্য সবচেয়ে বেশি সওয়াল করেছে লকেট। একশ দিনের টাকা চুরি হয়েছে অভিযোগ করে কিন্তু প্রমান করতে পারেনি। এনআরসি হবে না। মানুষকে ভয় দেখাচ্ছে। মোদী […]
প্রতীক্ষারত সাধারণ মানুষদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হলো।
হুগলি, ২৪ মার্চ:- গতকাল একটি সুরম্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে হুগলী জেলার শ্রীরামপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে, এখানে আগত প্রতীক্ষারত সাধারণ মানুষদের জন্য একটি আধুনিক সুবিধাসম্পন্ন প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হলো। এই মানবিক প্রচেষ্টায় স্থানীয় সরকারি আধিকারিকদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড। উক্ত কোম্পানির রিষড়া শাখার পক্ষ থেকে এই প্রতীক্ষালয়টি প্রস্তুত করার জন্য যাবতীয় […]





