হুগলি,৫ ডিসেম্বর:- প্রত্যেকবারের ন্যায় এবারেও ক্যারাটে প্রতিযোগীতার আয়োজন করলো রিষড়ার রে শতকান ক্যারাটে ডু এ্যাসোসিয়েশন। ৩২ তম আমন্ত্রনমূলক রে শতকান ক্যারাটে ডু চ্যাম্পিয়ানশীপ নামক এই প্রতিযোগীতায় বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি আসাম থেকেও একদল প্রতিযোগী অংশগ্রহন করেন। এই প্রতিযোগিতা থেকে সফলতা অর্জন কারীরা আগামী দিনে রাজ্য এবং জাতীয় স্তরে অংশগ্রহণ করার সুযোগ পাবে। পাশাপাশি জাতীয় স্তরে যারা সফল হবে তাদের আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর সুযোগ থাকবে। উদ্যোক্তা রঞ্জন মন্ডলের বক্তব্য ক্যারাটে ক্রমশই জনপ্রিয়তা লাভ করছে। পাশাপাশি সেল্ফ ডিফেন্সে ক্যারাটে প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে রাজ্য সরকার। সেজন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন স্কুলে স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয়েছে। পাশাপাশি অলিম্পিকে ক্যারাটে ইভেন্ট চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি উদ্যোক্তাদের।
Related Articles
মর্মান্তিক। পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হাওড়ার শিবপুরের বাসিন্দা দুই পর্যটকের।
হাওড়া, ৩ মে:- মর্মান্তিক। পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হলো হাওড়ার শিবপুরের বাসিন্দা দুই বাঙালি পর্যটকের। হাওড়ার আচার্য পাড়া লেন থেকে গত ১ তারিখে বেড়াতে গিয়েছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। বুধবার সমুদ্রে তাঁরা স্নান করতে নেমেছিলেন। এদের মধ্যে তিন জন প্রথমে তলিয়ে যান। লাইফ গার্ডের চেষ্টায় তিনজনকে উদ্ধার করা হলেও এদের মধ্যে দু’জন মারা […]
কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে ধুন্ধুমার চাঁদুরে।
হুগলি , ৪ জুন:- তারকেশ্বর থানার চাঁদুর দক্ষিনপাড়া তে কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড । ছুটে এলেন তারকেশ্বর থানার পুলিশ অফিসাররা তারকেশ্বর পৌরসভা পৌর প্রশাসক এছাড়াও এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা , উল্লেখ্য যে বাইরে থেকে দুজন পরিযায়ী শ্রমিককে স্কুলে রাখাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় দুই পাড়ায় শেষমেষ মীমাংসা হলেও চাঞ্চল্য ছড়িয়ে […]
স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসে জাতীয় যুব দিবস পালন বেলুড় মঠে।
হাওড়া, ১২ জানুয়ারি:- বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন ও ৩৯তম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠে সকাল সাড়ে ৯টা থেকে হবে বিভিন্ন অনুষ্ঠান। তবে মূল অনুষ্ঠান হবে আগামী শনিবার। ওইদিন বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব হবে। আজ বিবেকানন্দের আবির্ভাব দিবস […]








