হাওড়া,৬ জানুয়ারি:– হাওড়ার কাসুন্দিয়ায় পরপর কয়েকটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে ওই ঘটনা ঘটে। কাসুন্দিয়া কালী মন্দিরে প্রতিমার সোনা রূপোর যাবতীয় গয়না, মুকুট, রূপোর মুন্ডমালা সব চুরি হয়। মন্দিরের পিছনের জানলার গ্রিল কেটে চুরি হয়। এছাড়াও পাশাপাশি আরও কয়েকটি মন্দিরেও চুরি হয়। শিবের মন্দিরেও তালা ভেঙে চুরি হয়। সোনা রূপোর গয়না, মুকুট, প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়। চুরি হয় শীতলা মন্দিরেও। একটি মন্দিরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।
Related Articles
বাঁকড়ার নিখোঁজ শিশুর দেহ উদ্ধার বহুতলের বেসমেন্টের জমা জলে।
হাওড়া, ১ ফেব্রুয়ারি:- সোমবার বাঁকড়া থেকে নিখোঁজ বছর চারেকের এক শিশুর দেহ মিলল হাওড়া থানা এলাকার টিকিয়াপাড়া কাঠপোলের কাছে একটি নির্মীয়মান বাড়ির ভিতর থেকে। মৃত শিশুর নাম মহম্মদ শাহিল (৪)। এদিন সকালে ওই নির্মীয়মান বহুতলের বেসমেন্টের জমা জলে শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কীভাবে শিশুটি এখানে চলে এসেছিল তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন পরিবারের […]
কলকাতায় এসে পৌঁছালো বহুপ্রতীক্ষিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড।।
কলকাতা , ১২ জানুয়ারি:- আজ দুপুরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে বহুপ্রতীক্ষিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। স্পাইস জেটের বিমানে এদিন বেলা ১ টা ৫০ নাগাদ পুনে থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় করোনার ভ্যাকসিন। প্রথম পর্যায়ে ৬ লক্ষ ৮৯ হাজার ভ্যাকসিন কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। তিনটি ট্রাকে করে পাইলট কার সহযোগে ভ্যাকসিনের […]
শনিবার রেড রোডে হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল।
কলকাতা, ৬ অক্টোবর:- অতিমারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর আগামী শনিবার রেডরোডে ফের হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে কার্নিভাল। এরপরই থাকছে ডোনা গাঙ্গুলির নাচের গ্রুপ দীক্ষা মঞ্জরীর নাচের অনুষ্ঠান। অসুস্থ ডোনা গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সুস্থ থাকলে তাঁকেও দেখা যাবে রেডরোড কার্নিভালের অনুষ্ঠানে। বিশ্ববাংলা শারদ সম্মানে […]





