হুগলি,৫ ডিসেম্বর:- আলুর যোগান কম থাকার কারণে সিঙ্গুরের আলুর আঁতুড় ঘর রতনপুরে অর্ধেক আলুর আড়ৎ বন্ধ । রীতিমতো নোটিশ টাঙিয়ে আলুর পাইকারি আড়ৎঘর বন্ধ রেখেছে আড়ৎদাররা। বাজার থেকে চন্দ্রমুখী আলু উধাও। ভরসা জ্যোতি আলুর উপর। দুই একদিনের মধ্যে কোলকাতা বাজারে আলুর রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা। ফলে আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম কেজি প্রতি ৪০ টাকা হওয়ায় আশঙ্কা ব্যাবসায়ীদের। এদিন সিঙ্গুর রতনপুরে আলুর আড়তে পাইকারি দাম ২৬ টাকা কেজি প্রতি। জেলায় এদিন সিঙ্গুর সহ অনান্য খোলা বাজারে আলু কেজি প্রতি ৩২ টাকা থেকে ৩৫ দরে বিক্রি হচ্ছে।
Related Articles
বেলুড় মঠে সরস্বতী বন্দনা।
হাওড়া, ২৬ জানুয়ারি:- বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরেও চলছে সরস্বতী বন্দনা। চিরাচরিত রীতি মেনেই শুরু হয়েছে পুজো। প্রতি বছরের মতো এবছরেও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিষ্ঠানের ছাত্র, ব্রহ্মচারী এবং সন্ন্যাসীরা অত্যন্ত ভক্তি-শ্রদ্ধা সহকারে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন। উপস্থিত রয়েছেন সাধারণ ভক্ত দর্শনার্থীরাও। Post Views: 345
মহালয়ায় ভারত সেবাশ্রমের উদ্যোগে কালনাগিনী নদীতে তর্পণ ও অকাল বোধন।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- মহালয়ার পরম্পরা ঐতিহ্য মেনে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির পরিচালিত স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের তরফ থেকে রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকাধীন গুন্ডাকাটায় কালনাগিনী নদীতে এলাকার মায়েদের উদ্যোগে এই অভিনব তর্পণের আয়োজন করা হয়। এই অভিনব তর্পণ দেখতে কালনাগিনী নদীর দু’ধারে হাজার হাজার […]
করোনা ও ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করতে বাঁধাই গানের উৎসব মন্তেশ্বরে।
পূর্ব বর্ধমান, ১ নভেম্বর:- মন্তেশ্বর ব্লকের করন্দার সমস্ত গ্রামবাসীর উদ্যোগে, করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় শুরু হয়েছে দুই দিনে বাঁধাই গানের উৎসব। সকালে ও বিকালে মিলিয়ে ২৬ টি জাগায় গানের আসর বসছে। এই উৎসব চলবে আগামীকাল পর্যন্ত, গ্রামের বাসিন্দা রাজীব চ্যাটার্জী জানান বাবা, কাকার আমল থেকে প্রাচীন শতাব্দীর লোকসংস্কৃতি বাঁধাই গানের উৎসব হয়ে আসছে। করন্দা […]









