হুগলি,৫ ডিসেম্বর:- দুর্গাপুজোর ৯০ দিন পর, পৌষ মাসের শুক্লা পক্ষের নবমী তিথি অনুযায়ী আজ শনিবার থেকে শুরু হয়েছে তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো। প্রতি বছরের মত এইবছর অকাল বিশ্বকর্মা পুজোয় মেতেছে হুগলির বেগমপুর,ছোটোতাজপুর, দক্ষিণ খরসরাই ও মনিরামপুর গ্রামের মানুষজন। আজ থেকে চারদিনব্যাপী চলবে এই পুজো। পুজো কে ঘিরে বসেছে মেলা। গ্রামবাসীরা এদিন একত্রিত হয়ে সরস্বতী নদীর ধারে ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করে। এইবছর ক্লাব ও বাড়োয়ারী মিলে মোট 29 টি পুজো হচ্ছে এলাকায়।
সকাল থেকে প্রতিটি তাঁতঘরে চলছে তাঁতের পুজো। এই পুজোর পর থেকে শুরু হয়ে যায় দুর্গোপুজোর জন্য শাড়ি বুননের কাজ। তাই ভাদ্রমাসে বিশ্বকর্মা পুজোর সময় গ্রামে তাঁতঘরগুলো তে ব্যাস্ততার জন্য সেই সময় তারা বিশ্বকর্মা পুজো করতে পারে না। তাই এই অকাল বিশ্বকর্মা পুজোতে মেতে ওঠে আট থেকে আশি সকলেই। তবে এই বিশ্বকর্মার বাহন হিসেবে হাতির বদলে ঘোড়া থাকে। কারন, ঘোড়ার খুঁড়ের খটখট শব্দের সাথে তাঁতের মাকুর শব্দের সঙ্গে মিল থাকার কারণে হাতির বদলে বিশ্বকর্মার বাহন ঘোড়া করা হয়। প্রতিমা,মন্ডপ সজ্জা, আলোর রেশনাই একে অপর কে টেক্কা দিলেও প্রদীপের নিচের অন্ধকার গ্রাস করেছে তাঁতশিল্পীদের। আগে বেগমপুর এলাকায় 5000 জন তাঁত শিল্পী এই পেশায় যুক্ত ছিল। কিন্তু বর্তমানে রোজগার কমে যাওয়ার কারণে নতুন প্রজন্ম এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। এখন 700 জন তাঁত শিল্পী কোনোক্রমে এই পেশায় যুক্ত রয়েছে। তাই নতুন প্রজন্ম এই পেশাকে টিকিয়ে রাখতে দু:খ কে ভুলে চারদিন আনন্দ উৎসবে মেতে থাকে।Related Articles
ইটভাটা মালিকদের প্রতিবাদ সভা চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৪ সেপ্টেম্বর:- শ্রমিক মজুরী চুক্তির উপর প্রস্তাবিত ১২ শতাংশ হারে জিএসটি প্রত্যাহার করতে হবে, বর্ধিত জিএসটির হার প্রত্যাহার করতে হবে, সরকারী কোটা দরে কয়লা বিক্রি করতে হবে, সরকারী নির্মানকল্পে মাটির ইট ব্যবহার করতে হবে। এই সমস্ত দাবীদাওয়াকে সামনে রেখে অল ইন্ডিয়া ব্রিক এন্ড টাইলস ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন এবং বেঙ্গল ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন গত […]
নাগরিক আইনের বিরুদ্ধে ছবি আঁকলেন মমতা।
কলকাতা,২৮ জানুয়ারি:– আজ গান্ধী মূর্তির পাদদেশে নাগরিকত্ব সংশোধন আইন ও জাতীয় নাগরিক পঞ্জি তথা এনআরসি-র বিরুদ্ধে ছবি আঁকলেন শিল্পীরা । সেই অনুষ্ঠানে সামিল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ছবি আঁকতে দেখা গেলো মমতাকে। এদিন মমতার সঙ্গেই ছবি আঁকতে দেখা যায় শিল্পী শুভাপ্রসন্ন ও শিল্পী তথা রাজ্যসভার সাংসদ যোগেন চৌধুরীকে। ছবি আঁকার পর […]
বাংলাদেশের মূর্তি ভাংচুরের ঘটনার উপযুক্ত জবাব দেবে শান্তিপুর – শুভেন্দু অধিকারী।
নদীয়া , ১৭ অক্টোবর:- দলের গোষ্ঠী কোন্দল নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন করতেই মিডিয়াকে চটি চাটা বলে সম্বোধন করলেন তিনি। এদিন শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের দলের সাংগঠনিক কর্মী সভায় যোগ দেন তিনি। উল্লেখ্য,আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভা উপনির্বাচন আর এই উপ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভায় ইতিমধ্যে চতুর্মুখী লড়াই […]








