হুগলি,৪ জানুয়ারি:- চারিদিকে সবুজায়নের লক্ষে কেন্দ্রীয় সরকারের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীন কর্মনিশ্চয়তা প্রকল্পকে কাজে লাগিয়ে রাজ্যের “সবুজ মালা” প্রকল্পকে বাস্তবায়িত করার কাজ শুরু হতে চলেছে হুগলি জেলায় পঞ্চায়েত এলাকায়। এরফলে একদিকে যেমন এম.জি.এন.আর.এ.জি.এ প্রকল্পে ধারীরা কাজ পাবে তেমনই পরিবেশ রক্ষার্থে রাজ্যে গাছের সংখ্যাও বাড়বে। শুক্রবার বিকেলে হুগলি জেলায় এই সবুজ মালা প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চুঁচুড়া রবীন্দ্রভবনে। উপস্থিত ছিলেন হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, জেলার চার মহকুমার মহকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকরা। এদিন মঞ্চে জেলাশাসক বলেন রাজ্য সরকারের সবুজ মালা প্রকল্পে চারিদিকে বৃক্ষরোপণ করা হবে।
১০০দিনের কাজের কর্মীরাই মূলতঃ সরকারি জায়গাতেই এই বৃক্ষরোপন করবে। পাশাপাশি ইচ্ছুক ব্যাক্তি কিংবা ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলিও চাইলে বিনামূল্যে সরকারি গাছের চারা নিয়ে নিজেদের জায়গায় লাগাতে পারবেন। তবে সেইগাছগুলি রক্ষনাবেক্ষনের দ্বায়িত্ত্ব তাঁদেরকেই নিতে হবে। পাশাপাশি বাংলা আবাস যোজনার কর্মীরা সেইসমস্ত গাছগুলি কি অবস্থায় আছে তা মাসে মাসে সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে লিখিত আকারে জানাবেন। যা সেইসমস্ত পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে স্থানীয় বিডিও এবং এসডিও হয়ে জেলাশাসকের কাছে পৌঁছে যাবে। নতুন এই প্রকল্পের মধ্যে প্রতিটি গ্রামীন দরিদ্র পরিবারকে চারাগাছও দেওয়া হবে।Related Articles
মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হলো দোকানঘর।
সুদীপ দাস, ২০ ডিসেম্বর:- মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হলো দোকানঘর। চাঞ্চল্য ব্যান্ডেল স্টেশনে। দীর্ঘদিন ধরেই হাওড়া ডিভিশনের বিভিন্ন প্লাটফর্মে থাকা দোকানঘরের ভাড়া বৃদ্ধি নিয়ে মামলা চলছিলো। সেই মামলা সুপ্রিম কোর্ট হয়ে পুনরায় হাইকোর্টে আসে। আগামীকাল কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে বলে খবর। কিন্তু তার আগেই রবিবার গভীর রাতে ব্যান্ডেল স্টেশনে থাকা ১১ জন […]
বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংশেশ্বরি মন্দিরে কালি পুজো উপলক্ষে বিভিন্ন রং এর আলো দিয়ে মন্দির সাজানো হয়েছে।
হুগলি , ১৪ নভেম্বর:- হুগলি জেলার বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংশেশ্বরি মন্দিরে কালি পুজো উপলক্ষে বিভিন্ন রং এর আলো দিয়ে মন্দির সাজানো হয়েছে। মন্দিরে আসা সব ভক্তদের থার্মাল গান ও হাতে সেনিটাইজার দেওয়ার পর মন্দিরের ভিতরে দশ জন করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাঁরা বেরলে আবার দশ জনকে ঢোকানো হচ্ছে। তবে বলাই যেতে পারে মানুষ অনেকটাই সচেতন। […]
পুলকারের মালিকরা ব্যাবসার নামে যেভাবে বাচ্চাদের নিয়ে ব্যবসা করছে সেটা বন্ধের দাবি আহত স্কুল ছাত্রের পরিবারের।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- পুলকার দুর্ঘটনার আগেই মাঝপথে পুলকারের চালক ও পুলকার বদলের অভিযোগ করছেন দুর্ঘটনার কবলে পড়া শিশুদের পরিবার। ঋষভ সিং এর পরিবারের অভিযোগ যে পুলকার করে পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছিল সেই পুলকার ও চালক মাঝপথে বদল হয়ে যায়। দুর্ঘটনার পর আমাদের নজরে সেটা নজরে আসে।ঋষভের আত্মীয় সঞ্জয় ভট্টাচার্য্য বলেন,আমরা এই বিষয়ে জেলা পরিবহন দপ্তরকে অভিযোগ […]







