উঃ২৪পরগনা,৪ জানুয়ারি:- নৈহাটি বাজি কারখানা কান্ডে মৃত্যু সংখ্যা বেড়ে দাড়াল ৫। আশঙ্কাজনক অবস্থায় থাকা অভয় মান্ডি যার বাড়িও দেবক এলাকায় তাকে কল্যানী মেডিকেল কলেজে হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে এদিন ভোরে মারা যায়। পাশাপাশি কারখানার মালিক নুর হুসেনকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। তাঁকে শুক্রবার গভীর রাতে আমডাঙা থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবারই তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।
এদিন ঘটনাস্থল পরিদর্শনে? আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি মনোজ কুমার ভার্মা। তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলে বিকল্প কাজের কথা বলেন। পাশাপাশি তিনি স্বীকার করে নেন কারখানাগুলি অবৈধ ভাবে চলছে। ঘটনায় পরিপেক্ষিতে ফরেন্সিক দলের আসার কথাও জানান। ঘটনার প্রতিবাদে দেবক মোড়ে রাস্তা অবরোধ করে এলাকার মহিলারা। তাদের দাবি বাজি কারখান বন্ধ করতে হবে।Related Articles
বেতনের দাবিতে বিক্ষোভ চাকদা পেপার মিলের শ্রমিকদের।
নদিয়া১৪ এপ্রিল:- একদিকে লক ডাউন আর অন্যদিকে বাংলা নববর্ষ। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে কেন্দ্র ও রাজ্যের তরফে তা নিয়ন্ত্রনের জন্য নানা রকম পদক্ষেপ নেওয়া হলেও। গৃহবন্দি মানুষজনের পেটে টান ধরতে শুরু করেছে।অর্থের খুবই প্রয়োজন তাদের সকলের কাছে।এবার নদিয়ার চাকদা পেপার মিলের প্রায় ৪০০ শ্রমিক মাইনের টাকা না পাওয়ায় বিপাকে তারা। এদের মধ্যে বেশির ভাগ যুবক। […]
গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার যুবক।
পূর্ব বর্ধমান , ২০ সেপ্টেম্বর:- গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক। মন্তেশ্বর ব্লকে মামুদ পুর গ্রামে প্রতিবেশী মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বাসু বাগ মন্তেশ্বর এর মামুদপুর গ্রামের বাসিন্দা। মামুদপুর গ্রামের এক গৃহবধূর অভিযোগ, শুক্রবার রাত্রে স্বামী বাড়িতে না থাকাকালীন সময়ে পাঁচিল টপকে ঢুকে প্রতিবেশী ওই যুবক তার শ্রীলতাহানি […]
রাস্তায় জমা জলে বিদ্যুতের তার। তড়িদাহত হয়ে দুই যুবকের মৃত্যু হাওড়ায়।
হাওড়া , ২০ আগস্ট:- লকডাউনের দিন রাস্তার জমা জলে তড়িতাহত হয়ে মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বি গার্ডেন থানা এলাকার একটি সরকারি আবাসনের সামনের রাস্তায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সুমন শর্মা এবং শ্রীকান্ত দাস। সুমন বি গার্ডেন থানা এলাকার লক্ষ্মীনারায়ণতলা এবং শ্রীকান্ত শ্যামময়ী রোডের বাসিন্দা। সুমন পেশায় […]






