ব্যারাকপুর , ১৩ এপ্রিল:- নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে শিল্পাঞ্চলের জগদ্দল,ভাটপাড়া,নৈহাটি জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য ততই বেড়ে চলেছে। সোমবার রাত দেড়টা নাগাদ জগদ্দল থানার গারুলিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভারত হাউজিং লক্ষ করে বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। জানা গেছে ওইদিন গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের বাড়ি লক্ষ করে দুষ্কৃতীরা বোমাবাজি করে। পরপর দুটো বোমা ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বোমার তীব্র আওয়াজে আশেপাশের ঘরবাড়িও কেঁপে ওঠে। এদিকে ঘটনার পর থেকেই রীতিমত আতঙ্কে ভারত হাউজিংয়ের বাসিন্দারা। যদিও এই ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের ছেলে নীলরতন দাস বলেন,সোমবার রাত দেড়টা নাগাদ বোমার আওয়াজে ঘুম ভেঙে যায়। তবে কে বা কারা এই বোমাবাজি করল তা বলতে পারবো না। তার দাবি দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে তার দাবি,এর আগে এই ধরনের ঘটনা এই অঞ্চলে কখনো ঘটেনি। এদিকে সিসিটিভির ফুটেজে দুষ্কৃতীদের বোমাবাজির দৃশ্য ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনজন দুষ্কৃতী বোমাবাজি করার পর বাইকে চেপে এলাকা ছেড়ে চম্পট দিচ্ছে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।
Related Articles
প্রকাশ্য দিবালোকে প্রোমোটার ঘনিষ্ঠকে গুলি শ্যামনগরে , এলাকায় আতঙ্ক
ব্যারাকপুর , ৯ মার্চ:- প্রকাশ্যে দিবালোকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হলেন এক প্রোমোটার ঘনিষ্ঠ। বুধবার সাত সকালে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর মনসাতলা এলাকায়। গুলিবিদ্ধ ব্যাক্তির নাম কাজল চৌধুরী (৬০)। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,জখম ব্যাক্তি ওই এলাকারই এক প্রোমোটার শঙ্খ রাজবংশির ম্যানেজার হিসেবে কাজ করতেন। এমনকি তিনি তার ব্যাবসার হিসাব পত্রও দেখাশোনা করতেন বলে […]
মীমাংসা করতে এসে শশুর বাড়িতে ভাঙচুর, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ৯ জুলাই:- গার্হস্থ্য অশান্তির মীমাংসা করতে এসে শ্বশুরবাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো গৃহবধূর বাপের বাড়ির পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, ভাঙচুর করা হয় বাড়ি, একাধিক গাড়ি, বাইক। এমনকি, বহিরাগতদের এনে শ্বশুরবাড়ির লোকেদের মারধর করার অভিযোগ উঠেছে। হাওড়ার সাঁকরাইলের শুলাটি সেপাইপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর সাথে পারিবারিক অশান্তির পর বাপের বাড়ি চলে গিয়েছিলেন গৃহবধূ। এরপর সোমবার […]
তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে সিলিকন ভ্যালিতে আরো কুড়িটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত
কলকাতা , ১ ডিসেম্বর:- তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে রাজ্য সরকার নিউ টাউনের সিলিকন ভ্যালিতে আরো কুড়িটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রথম পর্যায়ে এর আগে এখানে যে একশো একর জমি দেওয়া হয়েছিল তা ভর্তি হয়ে যাওয়ায় দ্বিতীয় পর্যায়ে এখানে […]









