অঞ্জন চট্টোপাধ্যায়,২ জানুয়ারি:- রবিবার দীর্ঘ বিরতির পর মোহনবাগান খেলতে নামবে রিয়্যাল কাশ্মীরের সঙ্গে। সেই ম্যাচ খেলতে আজই কাশ্মীর উড়ে গেছে সবুজ-মেরুন দল। দুটো দিন আগেই মোহনবাগান কাশ্মীর পৌঁছেছে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। কারণ শ্রীনগরে এখন প্রবল ঠান্ডা। সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রির কাছে। আর সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে মাইনাস ২ ডিগ্রি। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেই মোহনবাগানকে খেলতে হবে। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবল ফেডারেশন ম্যাচের সময় এগিয়ে দিল। শ্রীনগরের টিআরসি টার্ফ গ্রাউন্ডে ম্যাচ শুরু হবার কথা ছিল দুপুর দুটোর সময়। তবে ঠান্ডার কথা ভেবে ফেডারেশন সকাল সাড়ে এগারোটার সময় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
Related Articles
একক ব্যবহার্য প্লাস্টিক দ্রব্য বর্জনের ডাক দিয়ে হাওড়ায় মিছিলে হাঁটলেন মন্ত্রী অরূপ।
হাওড়া, ১৫ জুলাই:- রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা মেনে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ হয়েছে হাওড়া পুরসভা এলাকাতেও। প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে বিভিন্ন বাজারে অভিযানও শুরু হয়েছে। এবার একক ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্য বর্জনের ডাক দিয়ে হাওড়ায় এক সচেতনতা র্যালি করা হলো পুরসভার তরফ থেকে। শুক্রবার সকালে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামের সামনে থেকে এর […]
করোনা আতঙ্ক ! ১০০ জনের এন্টিবডি টেস্ট করে নজির গড়ল কামারহাটি সিপিআইএম।
উঃ২৪পরগনা , ১৫ জুলাই:- একদিকে যখন রাজ্যে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে,চিকিৎসা না পেয়ে প্রায় প্রত্যেক দিন মৃত্যুর অভিযোগ উঠছে একাধিক হাসপাতালের বিরুদ্ধে ঠিক তখনই কামারহাটি বিধানসভার , সিপিআইএম টেক্স ম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির উদ্যোগে বুধবার হয়ে গেল “কোভিড ১৯ আই জি জি”,স্বল্প মূল্যে এন্টিবডি টেস্ট। প্রায় ১০০ জন ব্যক্তি এদিন এই […]
বিধানসভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক।
হুগলি, ২১ ডিসেম্বর:- বিধানসভা থেকে ফেরার পথে দ্বিতীয় হুগলি ব্রিজে ওঠার মুখে দুর্ঘটনার কবলে পড়লো হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের গাড়ি।এদিন সকালে বিধানসভা থেকে ফেরার সময় দ্বিতীয় হুগলি ব্রিজে ওঠার মুখে বিধায়ক অসিত মজুমদারের গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মাল বোঝাই লড়ি। ব্যাপক ক্ষতি হয় বিধায়ক অসিত মজুমদারের গাড়ির। […]








