হুগলি,২৯ ডিসেম্বর:- সিসিটিভি ক্যামেরা ভাঙার অভিযোগে দুই শিশুকে বেধরক মারধর ও আটকে রাখার অভিযোগ উঠলো এক দম্পতির বিরুদ্ধে। ঘটনায় উত্তেজিত জনতারা চড়াও হয় অভিযুক্তের বাড়িতে। উত্তমমধ্যম দেওয়া হয় ওই দম্পতিকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত কানাগর আশ্রম মাঠ এলাকায়। ১ম ও ২য় শ্রেনীতে পড়া ওই দুই শিশুর নাম যথাক্রমে শুভজিৎ মিস্ত্রী(৬) ও দেব বিশ্বাস(৭)। অভিযুক্তের নাম চন্দ্রকুমার ও বহ্নিসা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ওই এলাকায় খেলছিলো এলাকারই দুই শিশু শুভজিৎ ও দেব। অভিযোগ তাদেরকে অভিযুক্ত দম্পতিরা বাড়ির বাইরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার অপবাদ দিয়ে বেধরক মারধর করে। এরপর দুই শিশুকে ওই দম্পতি প্রায় দুঘন্টা আটকেও রাখে। স্থানীয় কয়েকজন ওই শিশুদের বেধরক মারতে দেখে পাড়া প্রতিবেশীদের খবর দেয়। এলাকাবাসীরা ঘটনাস্থলে জমায়েত হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা সেখানে বিক্ষোভে ফেটে পরে। পাড়ার লোকেরা শিশুদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পেলে ধৈর্য্যের বাঁধ ভাঙে। উত্তেজিত মহিলারা বেশ কয়েক ঘা দেন ওই দম্পতিকে। পরে ঘটনাস্থলে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও এদিন অভিযুক্তরা শিশুদের মারধরের অভিযোগ অস্বীকার করেন। যদিও তারা কিন্তু তখনও সিসিটিভি ভাঙার জন্য ক্ষতিপূরন দাবী করেন। পুলিশ দু’পক্ষকেই ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানাতে বলেন।Related Articles
ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ সরকারের।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিতে চলেছে। চলতি বছরেই রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মী কে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এর নাম দেয়া হয়েছে বেসিক সাইবার সিকিউরিটি এন্ড হাইজিন প্রাক্টিস। তথ্যপ্রযুক্তি দপ্তরের সাইবার সিকিউরিটি সেন্টারকে এই প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে বলে […]
করোনা উত্তর পরিস্থিতিতে স্কুল ছুটের সংখ্যা বাড়ার কারণ খুঁজতে সমীক্ষা সিদ্ধান্ত।
কলকাতা,১৪ জুন:- করোনা উত্তর পরিস্থিতিতে রাজ্যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধির কারণ খুঁজতে রাজ্য সরকার এবার সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই শিক্ষা দফতর ওই সমীক্ষা করার জন্য একটি প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে। শ্রম দফতরের সচিব বরুণকুমার রায় জানান সল্টলেকের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজকে স্কুলছুটের ব্যাপারে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। সমীক্ষার পর তার রিপোর্ট তৈরির দায়িত্বও দেওয়া হয়েছে […]
হাওড়ার মৃতের পরিবার বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল।
হাওড়া , ২১ আগস্ট:- বৃহস্পতিবার হাওড়ার বি গার্ডেন এলাকায় তড়িদাহত হয়ে দুই যুবকের মৃত্যু হয় । দুই পরিবারের পক্ষ থেকে এজেসি বোস বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করা হল বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে । ওই সংস্থার বিরুদ্ধে বৃহস্পতিবারই সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে লকডাউনের দিন রাস্তার জমা জলে তড়িতাহত হয়ে মৃত্যু হয় সুমন শর্মা […]








