হুগলি,২৯ ডিসেম্বর:- সিসিটিভি ক্যামেরা ভাঙার অভিযোগে দুই শিশুকে বেধরক মারধর ও আটকে রাখার অভিযোগ উঠলো এক দম্পতির বিরুদ্ধে। ঘটনায় উত্তেজিত জনতারা চড়াও হয় অভিযুক্তের বাড়িতে। উত্তমমধ্যম দেওয়া হয় ওই দম্পতিকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত কানাগর আশ্রম মাঠ এলাকায়। ১ম ও ২য় শ্রেনীতে পড়া ওই দুই শিশুর নাম যথাক্রমে শুভজিৎ মিস্ত্রী(৬) ও দেব বিশ্বাস(৭)। অভিযুক্তের নাম চন্দ্রকুমার ও বহ্নিসা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ওই এলাকায় খেলছিলো এলাকারই দুই শিশু শুভজিৎ ও দেব। অভিযোগ তাদেরকে অভিযুক্ত দম্পতিরা বাড়ির বাইরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার অপবাদ দিয়ে বেধরক মারধর করে। এরপর দুই শিশুকে ওই দম্পতি প্রায় দুঘন্টা আটকেও রাখে। স্থানীয় কয়েকজন ওই শিশুদের বেধরক মারতে দেখে পাড়া প্রতিবেশীদের খবর দেয়। এলাকাবাসীরা ঘটনাস্থলে জমায়েত হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা সেখানে বিক্ষোভে ফেটে পরে। পাড়ার লোকেরা শিশুদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পেলে ধৈর্য্যের বাঁধ ভাঙে। উত্তেজিত মহিলারা বেশ কয়েক ঘা দেন ওই দম্পতিকে। পরে ঘটনাস্থলে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও এদিন অভিযুক্তরা শিশুদের মারধরের অভিযোগ অস্বীকার করেন। যদিও তারা কিন্তু তখনও সিসিটিভি ভাঙার জন্য ক্ষতিপূরন দাবী করেন। পুলিশ দু’পক্ষকেই ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানাতে বলেন।Related Articles
প্রাকৃতিক দুর্যোগে ক্রমশই জটিল হচ্ছে উত্তর সিকিমের পরিস্থিতি।
কলকাতা, ১৪ জুন:- লাগাতার প্রাকৃতিক দুর্যোগে প্রতিবেশী সিকিম বিশেষ করে উত্তর সিকিমে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি। দুর্যোগে এপর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাস্তা বন্ধ হয়ে আটকে আছেন প্রায় ১৫০০ পর্যটক। মোবাইল নেটওয়ার্ক বসে যাওয়ায় তাঁদের সঙ্গে পরিজনদের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। খারাপ আবহাওয়ায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। উত্তর সিকিমে একাধিক জায়গায় ধস নেমেছে। প্রবল বৃষ্টিতে […]
প্রাইভেট টিউশন বন্ধে, ২০০ জন শিক্ষককে চিহ্নিত করে নোটিশ পাঠালো শিক্ষা দপ্তর।
কলকাতা, ২৬ আগস্ট:- শুধু হুঁশিয়ারী দিয়ে ক্ষান্ত নয়। রাজ্যের সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ এবার অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। প্রথম পর্যায়ে এধরণের কাজের সঙ্গে যুক্ত প্রায় ২০০ জন শিক্ষককে চিহ্নিত করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে বলে বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গেছে। […]
আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে ব্রিজ ভূষণের গ্রেপ্তারের দাবি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১ জুন:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লিতে আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রীজভূষণ স্মরণ সিংয়ের গ্রেফতারি দাবি করেছেন। আন্দোলনরত কুস্তিগীরদের পুলিশি হেনস্থার অভিযোগে এবং তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী আজ ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে এক প্রতিবাদ সভায় অংশ নেন। সেখানে কুস্তিগীরদের দাবিকে সমর্থন জানিয়ে বলেন ব্রীজ ভূষণকে অনেক আগেই গ্রেফতার করা […]






