নবান্ন,হাওড়া,২৯ এপ্রিল:- কোরোনা রুখতে লকডাউন জারি থাকলেও আগামী সোমবার থেকে আপাতত সঙ্কটমুক্ত বা গ্রীন জোন এলাকাগুলিকে রাজ্যসরকার আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। নবান্নে আজ করোনা মোকাবিলায় গঠিত মন্ত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাংবাদিকদের বলেন, পরিস্থিতির এখনো উন্নতি না হওয়ায় মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত নিয়ম মেনেই চলতে হবে। তবে গ্রীন জোন গুলিতে নিয়ম মেনে বাস পরিষেবা সহ কিছু পরিষেবাকে স্বাভাবিক করে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন এই তালিকায় থাকা জেলার মধ্যে সর্বোচ্চ ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো যাবে।এ ছাড়া ওই সব এলাকায় কিছু দোকানপাট খোলাতেও কিছু ছাড়ের কথা তিনি ঘোষণা করেছেন । তিনি বলেন, গ্রিন জোন এলাকায় অত্যাবশ্যকীয় পণ্যের পাশাপাশি স্বতন্ত্র ভাবে থাকা থাকা বইয়ের দোকান,লন্ড্রি,রঙের দোকান, মোবাইল রিচার্জের দোকান, ইলেকট্রিকের দোকান, চায়ের দোকান, পান-বিড়ির দোকান খোলা যাবে। তবে কোনও দোকানেই ভিড় করা যাবে না এবং বাজার চত্বরের মধ্যে কোনও দোকান খোলা যাবে না। এখনই হকার্স কর্নার, ফুটপাতের দোকান, সেলুন বা বিউটি পার্লার খোলা যাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
রোগীর কল্যানে এন,আর,এস মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন করা হলো ডা: সুদীপ্ত রায়কে।
তরুণ মুখোপাধ্যায়, ৭ সেপ্টেম্বর:- চিকিৎসা ক্ষেত্রে ঐতিহ্যবাহী কলকাতা নীলরতন সরকার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাথায় বসানো হলো প্রখ্যাত চিকিৎসক এবং শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়কে। কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এক নির্দেশিকায় এই খবর জানানো হয়েছে। প্রথিতযশা চিকিৎসক ডাক্তার সুদীপ্ত রায় চিকিৎসক মহলে অত্যন্ত পরিচিত মুখ। ভারতবর্ষের চিকিৎসকদের সবথেকে বড় সংগঠন […]
যোগ্য চাকরি হারাদের পাশে আছি-শুভেন্দু।
হুগলি, ২৯ এপ্রিল:- বিরোধী দলনেতা হিসাবে আমি চাই মন্ত্রী সভার সমস্ত সদস্য জেলে যাক। এই সমস্যা তৈরী করেছে মমতা ব্যানার্জী। এরজন্য দায়ী রাজ্য সরকার। কারণ অতিরিক্ত শিক্ষক পদ তৈরি করে অযোগ্য, যাদের omr শিটে শূন্য রয়েছে, সেই প্রার্থীদের চাকরী দিয়েছে। আর সবচেয়ে বড় অপরাধ করেছে স্কুল সার্ভিস কমিশন। দায়ী বিরোধীরা নয়। আইনজীবীরা দায়ী নয়। প্রত্যেকেই […]
১লা বৈশাখ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে কলকাতা রাজভবন।
কলকাতা, ১১ এপ্রিল:- পয়লা বৈশাখের দিন থেকে কলকাতা রাজভবন সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। পর্যটন দফতরের উদ্যোগে সেখানে চালু হচ্ছে হেরিটেজ ওয়াক। মানুষ পায়ে হেঁটে ঐতিহাসিক ওই ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখতে পারবেন। তবে কী কী দেখানো হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি রাষ্ট্রপতি, রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবন-এর প্রতীকী চাবি […]









