হাওড়া,২৩ ডিসেম্বর:- মুক্তিপণের টাকা নিতে এসে ধরা পড়ল দুই অপহরণকারী। পুলিশের চাপে নিজেদের ফোন থেকে বাকি অপহরণকারীদের ফোন করে মুক্তিপণ পেয়ে যাওয়ার মিথ্যা খবর দিল ধৃতেরা। মুক্তি পেলেন অপহৃত চিকিৎসক। সোমবার এমন চাঞ্চল্যকর ঘটনার স্বাক্ষী রইল হাওড়ার রামরাজাতলা। হাওড়ার রামচরণ শেঠ রোডে একটি বেসরকারী ক্লিনিকের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওই চিকিৎসক অন্যান্য সপ্তাহের মতোই আমতায় তাঁর সাপ্তাহিক চেম্বারের পথে যাওয়ার সময় সকাল সোয়া ১০টা নাগাদ অপহৃত হন। ওই চিকিৎসক জানান, তাঁর চেম্বারের কিছুটা আগে দুটি মটর সাইকেলে করে ফুল মাস্ক হেলমেট পড়া চার যুবক তাঁর গাড়ি থামাতে বাধ্য করে।
এর পরে চার যুবক তাঁর গাড়িতে উঠে আসে এবং মাথায় আগ্নেয়াস্ত্রে ঠেকিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করে। তাদের দাবি পুরণ করার জন্য চিকিৎসককে তাঁর বাড়িতে ফোন করতে বলে। তাঁরা ওই গাড়ি সমেত চিকিৎসককে আমতা স্টেশনের কাছে একটি অজানা রাস্তায় নিয়ে যায়। সেখানে মুক্তিপণ নিয়ে তাঁর সঙ্গে দরাদরি শুরু করে অপহরণকারিরা। শেষ পর্যন্ত ২০ লক্ষ টাকায় রফা হয়। টাকা নিতে দুই অপহরণকারী ওই চিকিৎসকের বাড়ি সামনে পৌছে যান। ইতিমধ্যে অই চিকিৎসকের অপহরণের খবর ছড়িয়ে পড়ে। অপরিচিত দুই যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। তাঁরা চ্যাটার্জীহাট থানায় খবর দিলে পুলিশক এসে তাদের আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত সুমন ওরফে সংগ্রাম দাস এবং জীৎ গড়াই জানায়, তাঁরা মুক্তিপণের টাকাই নিতে এসেছেন। পুলিশ চিকিৎসকের মোবাইল লোকেশন ট্র্যাক করে সেই উদ্দেশ্যে রওনা হওয়ার পাশাপাশি ধৃত সুমনকে দিয়ে বাকি অপহরণকারীদের টাকা পেয়ে যাওয়ার মিথ্যা খবর দিতে বাধ্য করে। সেই খবর পেয়ে বেলা সাড়ে ১২টা মাগাদ আমতা স্টেশন রোডের ‘মান্নাত রেন্ট কার’ দোকানের সামনে ওই চিকিৎসককে ছেড়ে দেন অপহরণকারীরা। বাড়ি ফিরে চিকিৎসক পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।Related Articles
পুরসভা এলাকায় কোভিড রোগীদের চিকিৎসায় পুরসভাকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত।
কলকাতা, ৮ জানুয়ারি:- রাজ্য সরকার পুরসভা এলাকায় কোভিড রোগীদের চিকিৎসায় সংশ্লিষ্ট পুরসভাকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোন কোভিড রোগী যেন চিকিৎসা না পেয়ে পুরসভা থেকে ফিরে না যান সেই বিষয়টি নিশ্চিত করতে যে সব পুরসভার নিজস্ব হাসপাতাল রয়েছে সেখানে প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য সামগ্রী যেন সবসময় পর্যাপ্ত পরিমাণে যেন মজুত থাকে রাজ্যের […]
মুম্বাই থেকে ফিরে মৃত্যু ঘটলো কিশোর পরিযায়ী শ্রমিকের।
মালদা;২জুন: সংসারের হাল ধরতে পড়াশোনার পাঠ চুকিয়ে কিশোর বয়সেই মুম্বাই পাড়ি জমিয়েছিল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মনোহরপুর গ্রামের বছর 15 এর কিশোর পীযূষ দাস। মুম্বাইতে পাইপ লাইনের কাজে লেবারের কাজ করত সে। লকডাউন এ কাজ হারিয়ে অনাহারে দিন কাটছিল মুম্বাইতে। শ্রমিক স্পেশাল ট্রেন পেয়ে গত সপ্তাহে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল।কিন্তু অভিযোগ ট্রেনে জোটেনি পর্যাপ্ত […]
প্রয়াত রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা।
হুগলি, ১১ আগস্ট:- প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা। আজ চুঁচুড়ায় তার ‘কুঁড়েঘর’ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অকৃতদার কৃপাসিন্ধু সাহার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। টানা আটবার ধনিয়াখালি বিধানসভা থেকে বিধায়ক নির্বচিত হয়েছিলেন।২০০১ সালে শেষবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। আজ তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরসভার […]








