হাওড়া,২৩ ডিসেম্বর:- একইসঙ্গে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। দূর্ঘটনাটি ঘটেছে হাওড়া দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর শাখার ফুলেশ্বর স্টেশনের কাছে। মৃত কুহেলি দলুই (২৩) ও আরতি দলুই (৪৮) ফুলেশ্বরের জগন্নাথপুর সাতমহলের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায় দুজনেই উলুবেড়িয়ায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। উলুবেড়িয়ায় আসার জন্য ফুলেশ্বর স্টেশন ও পূর্ব রেলগেটের মাঝে রেল লাইন পার করার সময় আপ খড়্গপুর গ্যালোপিন লোকাল তাদের ধাক্কা মারলে, তারা দুজনেই রেললাইনের উপর ছিটকে পড়ে। স্থানীয় স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানে মেয়ে কুহেলি কে মৃত বলে ঘোষণা করে। কিছু সময় পরেই হাসপাতালেই মৃত্যু হয় মা আরতি দলুই এর। উলুবেড়িয়া জি আর পি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া।
Related Articles
হাতরাসের ঘটনার প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।
হুগলি , ৩ অক্টোবর:- উত্তরপ্রদেশের হাতরসে যেভাবে দলিল যুবতীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারাদেশ। অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ সরকার এই ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে। তার প্রতিবাদে এদিন হুগলি শেওড়াফুলতে নাটকীয় ঘটনার প্রতিবাদ জানানো হয়। এদিন সন্ধ্যায় বেশ কয়েক হাজার প্রতিবাদী মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান। স্থানীয় 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরসদস্য […]
চুঁচুড়ায় গঙ্গার ঘাট পরিদর্শনে পরিবহন দপ্তরের প্রতিনিধিরা।
হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের ৬ জনের প্রতিনিধি দল পরিদর্শন করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন গঙ্গার ঘাট গুলি। তাঁরা বিভিন্ন ঘাট পরিদর্শন করে আগামী দিনে ঘাট গুলির সংস্কার সহ বিভিন্ন পরিকল্পনা রাখছেন বলে জানা যায়। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দীপ অধিকারী জানান এই পরিবহন দপ্তরের ৬ জনের প্রতিনিধি দল বিভিন্ন ঘাট গুলি […]
অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোর আয়োজনের পাশাপাশি সিঙ্গুরেও চলছে তার প্রস্তুতি।
হুগলি , ৪ আগস্ট:- কাল অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো । সেখানে চলছে যেমন প্রস্তুতি , ঠিক তেমনি সিঙ্গুরের বিভিন্ন অঞ্চলে চলছে ভূমি পুজোর জন্য হোম যজ্ঞের প্রস্তুতি । আজ থেকেই তৈরি হচ্ছে হোমকুন্ড । আগামীকাল অযোধ্যায় যখন শুরু হবে তখন সিঙ্গুরের আথালিয়া গ্রামে চলছে তার প্রস্তুতি । তিথি মেনে হবে রামের পুজো , হোমযজ্ঞ । […]







