হুগলি,২৬ জানুয়ারি:- সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাবার দিন আজকে এই প্রজাতন্ত্র দিবস । যে সরকার এই সংবিধান কে মানতে চাইছেন না যারা সংবিধানের প্রতি শ্রদ্ধা রাখছেন না তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ এবং সংগ্রাম চলবে। ৭১ তম প্রজাতন্ত্র দিবসের হুগলির শেওরাফুলিতে এক অনুষ্ঠানে এসে পরিষ্কারভাবে এ কথা জানিয়ে গেলেন শ্রীরামপুরের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান বহু মানুষের ত্যাগ-তিতিক্ষা আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমাদের দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই সময় যারা এই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্য মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু ,ক্ষুদিরাম বসু অন্যতম। তাদের আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন। কিন্তু সেদিন যারা ব্রিটিশ সরকারের পদলেহন করেছিল ব্রিটিশ সরকারের কাছে মুচলেকা দিয়ে দালালি করেছিল তাদের মধ্যে আজকে কিছু কিছু মানুষ সংবিধান ধ্বংস করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান কল্যাণ বাবু। তিনি আজকের বর্ণাঢ্য অনুষ্ঠানে শেওরাফুলি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহিলাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান জানানো হয়। এছাড়া এদিন এলাকার ছোট ছোট বাচ্চারা তারা একটি অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। আজকের এই অনুষ্ঠান এলাকার পুরোপিতা সুবীর ঘোষ জানান এলাকার সমস্ত মানুষদের নিয়ে আমরা প্রতিবছরই মতো এবছরও প্রজাতন্ত্র দিবস পালন করছি। অনুষ্ঠানে নানা বিষয় রাখা হয়েছে। হবে বিচিত্রা অনুষ্ঠানও। এদিনের অনুষ্ঠানে বিশেষ অন্যতম আকর্ষণ ছিল এন আর সির বিরুদ্ধে বিশাল বিশাল ফানুস আকাশে ওড়ানো। এদিনের অনুষ্ঠান কে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ যোগদান করেন । কল্যাণ ব্যানার্জি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত এবং চাপদানী বিধানসভার প্রাক্তন বিধায়ক জনাব মোজাফফর খান , পৌরপ্রধান অরিন্দম গুঁইন। । অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবীর ঘোষ মহাশয়।Related Articles
২৪ ঘন্টায় আরো ২৭১ জন নোভেল করোনা ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়েছেন।
কলকাতা , ১ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ২৭১ জন নোভেল করোনা ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা হল ৫৫০১ । এই সময় রাজ্যে আরও 8 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট করো না আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৫৩। গত […]
শ্রীরামপুরে এইচ পি ওয়ার্ল্ডের শোরুম উদ্বোধন।
হুগলি, ১১ ফেব্রুয়ারি:- প্রতিযোগিতার বাজারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের কম্পিউটার, ল্যাপটপ ক্রেতাদের কাছে পৌঁছে দেবে ক্যামেলিয়া কম্পিউটার কোম্পানী।রবিবার শ্রীরামপুর বটতলায় নতুন এইচ পি ওয়ার্ল্ড এর সূচনা করে এমনটাই দাবি করেছেন সংস্থার কর্ণধার অভিজিৎ চাটার্জ্জী। তিনি বলেন, সঠিক মূল্যে গুনগত মানের কম্পিউটার ও পরবর্তী পরিষেবা পাবেন ক্রেতারা। এদিন উপস্থিত ছিলেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী শা, চেয়ারম্যান […]
হাওড়ায় বাড়ছে জন্ডিসের প্রকোপ, জলের নমুনা পাঠানো হলো পরীক্ষাগারে।
হাওড়া , ১৯ জুন:- হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে এবার জন্ডিসের প্রকোপ। এলাকায় পুরসভার পানীয় জলে পোকা মেলার অভিযোগ স্থানীয়দের। অভিযোগ স্বীকার করে পুরসভার মুখ্য প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়ার প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র। বুধবার এলাকায় স্বাস্থ্য কর্মীরা গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, হাওড়া পুরসভার সরবরাহ করা […]










