হুগলি,২২ ডিসেম্বর:- সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে ও ভারতের প্রধানমন্ত্রী কে অভিনন্দন জানানোর জন্য ভারতীয় জনতা পার্টি একটি অভিনন্দন মিছিলের আয়োজন করে শ্রীরামপুর সাংগঠনিক এর পক্ষ থেকে, বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বোস এর নেতৃত্বে। উত্তরপাড়া থেকে বাগখাল পর্যন্ত এই মিছিলের কথা থাকলেও অনুমতি না নেবার কারণে মিছিল বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। পুলিশি বাধা পেয়ে প্রথমে বাকবিতণ্ডার জড়িয়ে পড়ে বিজেপি কার্যকর্তারা। পরে জি,টি,রোড এ বসে পড়ে বিক্ষোভ দেখায়। কর্মব্যস্ত এই রাস্তা এক ঘণ্টার অবরোধের জেরে থমকে যায় যান চলাচল।
অবরুদ্ধ হয়ে পরে গোটা এলাকা ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিক্ষোভের জেরে। পরে নিজেরাই তুলে নেয় অবরোধ। সায়ন্তন বোস বলেন শাসকদল ভয় পাচ্ছে বলেই বিজেপি কে কোথায় মিটিং মিছিল করতে দিচ্ছে না। ওদের ভয়টাই আমাদের কাছে ভালো। কারণ জো ডোর গিয়া ও মর গিয়া। প্রধানমন্ত্রী কে অভিনন্দন জানানোর জন্যই এই মিছিল ছিল, মুখ্যমন্ত্রী চেষ্টা করতে পারে হিন্দুদের নাগরিকত্ব না দেবার কিন্তু বিজেপি দেবে বলেও জানান তিনি। এদিন এই কর্মসূচিতে সায়ন্তন বোস ছাড়াও ছিলেন , বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বোস, মহিলা নেত্রী শশী সিং, বিজেপি নেতা পরাগ মিত্র সহ আরো অনেকে।Related Articles
দেশের তিন নতুন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল রাজ্য।
কলকাতা, ১৬ জুলাই:- দেশের নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্যের লোকায়ুক্ত অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি গত পয়লা জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হওয়া নতুন তিন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন পর্যালোচনা করে রাজ্য সরকারের […]
দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়েই গ্রাম পঞ্চায়েতে নমিনেশন দিলেন প্রার্থী।
হাওড়া, ১৩ জুন:- তীব্র দাবদাহে ১ মাস ১০ দিনের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে হাওড়ার জগৎবল্লভপুর ব্লক অফিসে মনোনয়ন জমা করলেন নস্করপুর পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের প্রার্থী সুচেতনা মণ্ডল। তিনি বলেন, বর্তমানে শিক্ষিতদের বেকার বানিয়ে রেখেছে এই সরকার। আমি নিজেও বিএড করেছি। কিন্তু এখনও চাকরি পাইনি। শিক্ষিত যুবকদের চাকরির দাবীতেই আমার এই লড়াই। এই লড়াইয়ে আমার শিশুও […]
তৃণমূলের “দিদিকে বলো” কর্মসূচি হাওড়ায়।
হাওড়া,৯ জানুয়ারি:- জনসংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে চেয়ে তাদের পাশে দাঁড়াতে “দিদিকে বলো” কর্মসূচি নিয়েছে দল। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই হাওড়াতেও পথে নেমে পড়েছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। শুক্রবার হাওড়ার ৫৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চৈতালি বিশ্বাসের উদ্যোগে রামলোচন শায়র স্ট্রিটে “দিদিকে বলো” কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু […]








