হাওড়া , ১১ জানুয়ারি:- হাথরস কান্ড প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। হাথরস কান্ড নিয়ে বলতে গিয়ে একটি দলীয় জনসভায় বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ। হাওড়ার গোলাবাড়ি থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার সদস্য আশীষ জয়সওয়াল। শনিবার ব্যারাকপুরে এক জনসভায় হাথরস নিয়ে বলতে গিয়ে ওই কটূক্তি করেন কল্যাণ। কল্যাণবাবুর ওই বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে৷ এরই প্রতিবাদ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।
Related Articles
শহীদ স্মরণে হুগলি থেকে জয়হিন্দ বাহিনীর কর্মীদের যোগদান ধর্মতলায়।
তরুণ মুখোপাধ্যায়, ২১ জুলাই:- মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহবানে সাড়া দিয়ে শুক্রবার হুগলি থেকে শহীদ স্মরণের তর্পণে যোগ দিতে বিপুল সংখ্যক জয়হিন্দ বাহিনীর কর্মীরা ধর্মতলায় যান। হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি এবং বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে কর্মীরা ধর্মতলা হাজির হন। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীরবাবু জানান ১৯৯৩ সালের ২১ শে […]
পুজোর আগেই মাথায় হাত। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্লাইউড গোডাউন।
হাওড়া, ২৮ আগস্ট:- হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ধারে বেলেপোল মোড়ের কাছে একটি প্লাইউডের গোডাউনে রবিবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছয়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে অনুমান দমকলের। হতাহতের খবর না থাকলেও এই ঘটনায় প্রচুর […]
চন্দননগর এ হতে চলেছে সি,এ,বির ইন্টার ডিস্ট্রিক্ট কুড়ি-বিসের ক্রিকেট প্রতিযোগিতা।
হুগলী,১৪ ডিসেম্বর:- স্বর্গীয় চঞ্চল ভাট্টাচার্যের স্মৃতিতে চন্দননগর স্পোর্টিং এসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে সি এ বি ইন্টার ডিস্টিক টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, ১৬ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে।চন্দননগর বাজি পোরানো মাঠে মোট ১৮ টি জেলা নিয়ে চলছে খেলা। রঞ্জি খেলোয়ার থেকে শুরু করে মোহন বাগান ও ইষ্টবেঙ্গলের মতো নামি ক্লাবের […]








