কলকাতা,১৬ ডিসেম্বর:- ধর্ম যার যার, কিন্তু সংবিধান, সংহতি সবার। এটাই আমার দেশ। এই দেশের স্বাধীনতা যারা এনেছিলেন তারা সবাইকে এক করার কথা বলেছিলেন। এরা কিছু মানে না। এরা সবাইকে তাড়িয়ে নিজেরা থাকতে চাইছে। সবাই যদি না থাকে তাহলে কি করে সবার উন্নয়ন হবে।আমরা কারো দয়ায় এই দেশের নাগরিক নই। আমরা এই দেশের সত্যিকারের নাগরিক।আমরা ভাগাভাগি করি না। আমরা শান্তিতে কাজ করবো। কেউ ট্রেনে আগুন লাগাবেন না। ভারত সরকার অনেক ট্রেন বন্ধ করে দিয়েছে। ক্যাব এন আর সি ল্যালিপপ এর এক পিঠ অন্য পিঠ। আমাদের বলেছিল সেন্ট্রাল ফোর্সের জন্য। আমরা বলেছি এখানে পুলিশ যথেষ্ট। যে বিজেপি করে দেশে শুধু তারা থাকবে। জাপানের প্রধানমন্ত্রী আমাদের দেশের সফর বাতিল করে দিয়েছেন।
বাংলাদেশ আমাদের বন্ধু তারা সফর বাতিল করে দিয়েছেন। বিজেপি টাকা দিয়ে ট্রেন জ্বালাচ্ছে। আমার মৃতদেহের উপর দিয়ে ক্যাব করতে হবে। আমরা যখন প্রতিবাদ করেছিলাম তখন আমরা একা ছিলাম এখন অনেকেই আছে আমাদের সঙ্গে। আন্দোলনে যদি সততা থাকে তাহলে আমরা একলা চলতে পারি। এই লড়াই কোন একটা মানুষের ধর্মের কিংবা জাতির নয়। এই লড়াই সব মানুষের লড়াই। সাম্প্রদায়িকতা করে দেশটাকে ভেঙে দিচ্ছে। মানুষে বিভেদ করছে। সবাই শান্ত থাকবেন। এই লড়াই সবার। শুধু সংখ্যালঘুদের লড়াই নয় এটা। স্বাধীনতার এতো বছর পরে ঠিক করা হবে কে নাগরিক কে নয় ? আমরা কোন দিন এটা করতে দেব না। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মত নির্বাচিত সরকার। কেন্দ্রীয় সরকার বিজ্ঞাপন দেবে কিন্তু তাতে ভয় পাবেন না। অসমে দিল্লিতে গুলিতে মৃত্যু হয়েছে। আমাদের পুলিশের উপরে ভরসা আছে। কেউ আগুন লাগাবেন না। ট্রেন বন্ধ করবেন না। আমি সবাইকে ক্ষমা করি কিন্তু বিজেপির দালাল দের ক্ষমা করি না। এই লড়াই মানবিকতার লড়াই। লড়াই ততোদিন চলবে যতদিন না পর্যন্ত ক্যাব এন আর সি বাতিল হচ্ছে। বিজেপি পেঁয়াজ আলুর দাম কতো ? বাজারে আগুন লাগিয়ে এবার দেশে আগুন লাগাতে চাইছে। শান্তিপূর্ণ ভাবে আপনারা আন্দোলন করুন। ব্লকে ব্লকে মিছিল মিটিং হবে। সবাইকে নিয়ে মিছিল হবে। সব ধর্ম কে মিছিল হবে কমিয়ামাল মিছিল হবে না। তিন দিনের মিছিলের পর আরও কর্মসূচি দিয়ে দেওয়া হবে।Related Articles
নগদ টাকা খরচের ক্ষেত্রে মেয়র ও চেয়ারম্যানদের হাত-পা বাঁধতে চলেছে নবান্ন।
কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্য প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্য সরকার।এর আগেই রাজ্যের বিভিন্ন দফতরের আয় ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত দফতরের আয় ব্যয়ের ওপর প্রশাসনের শীর্ষ স্তর থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবার রাজ্যের ৭টি পুরনিগম এবং ১২১টি পুরসভার চেয়ারম্যানদের এবার নগদ টাকা খরচের ক্ষেত্রে ক্ষমতা […]
পশ্চিমবাংলায় যখন লক্ষ লক্ষ বেকার চাকরি পাচ্ছে না , তখন সরকার ফিল্ম ফেস্টিভ্যালে ব্যস্ত – ভারতী ঘোষ।
হুগলি , ৮ জানুয়ারি:- পশ্চিমবাংলায় যখন লক্ষ লক্ষ বেকার চাকরি পাচ্ছে না বিভিন্ন জায়গায হাজার হাজার পদ শূন্য পড়ে রয়েছে তখন আমাদের সরকার ফিল্ম ফেস্টিভ্যালের মত অনুষ্ঠান করে আমোদ-প্রমোদে ব্যস্ত। আজ রিষরায় এক জনসভায় এসে এভাবে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী প্রাক্তন পুলিসকত্রী ভারতী ঘোষ। তিনি জানান পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর প্রতিনিয়ত নানা ধরনের […]
৮ জুলাই ইংরেজদের দেশে শুরু ক্রিকেট, প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা ।
স্পোর্টস ডেস্ক, ৩ মে:- কয়েকমাস বন্ধ থাকার পর ৮ জুলাই থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট ম্যাচ হবে হ্যাম্পশায়ারে। এই ম্যাচ শুরু হবে ৮ জুলাই। দ্বিতীয় টেস্ট হবে ওল্ড ট্র্যাফোর্ডে। এই ম্যাচ শুরু ১৬ জুলাই। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হবে […]







