কলকাতা,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতার রাজপথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুফুরে ধর্মতলার আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়, শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি । মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ধর্মীয় ও সংবিধান রক্ষার জন্যই রাজ্যের মানুষ পথে নামবেন। তবে শান্তিপূর্ণ বিক্ষোভের পক্ষেই তিনি সাওয়াল করেছিলেন। তবুও অশান্ত হয়ে উঠেছে বাংলা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে ক্যাব ও এনআরসি বিরোধী পদযাত্রা পরপর তিনদিন ধরে চলবে। প্রথমদিনই পথে নামছেন তৃণমূল নেত্রী।
তবে সপ্তাহের প্রথম দিন কলকাতায় তিনটি মিছিল রয়েছে। ফলে কাজের দিনে নাজেহাল হতে পারেন শহরবাসী। দ্বিতীয় মিছিলটি হবে বামফ্রন্টের তরফে, রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত। নাগরিকত্ব আইনের প্রতিবাদেই মিছিল করবে বামেরা। তৃতীয় মিছিল হওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন। কলেজ স্কোয়ার চত্বরে মিছিল করে সভা করবেন কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যায়ের কয়েকটি ছাত্র সংগঠন। উপলক্ষ্য দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ।Related Articles
ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ নির্ণয়ের পাশাপাশি টিকা দেওয়ারও উদ্যোগ থাকছে দুয়ারে সরকার কর্মসূচিতে।
কলকাতা, ২৯ জানুয়ারি:- দুয়ারে সরকার কর্মসূচির আওতায় এবার চোখ পরীক্ষা, ডায়বেটিস-সহ বিভিন্ন রোগ নির্ণয়ের সুযোগের পাশাপশি করোনা টিকা দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে।রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্যদফতরকে যুক্ত করা হয়েছে। এলাকার কোনও একটি ক্লাব বা সংগঠন বা পঞ্চায়েত অফিসে করোনার টিকা নিয়ে যাওয়া হবে। যাঁরা এখনও করোনার প্রথম, দ্বিতীয় ডোজ পাননি […]
ইয়াস বিধ্বস্ত অসহায় মানুষদের পাশে হাওড়ার বেশ কয়েকটি ক্লাব।
হাওড়া, ২২ জুন:- ইয়াস বিধ্বস্ত অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী স্কুলপড়ুয়াদের জন্য শিক্ষা সামগ্রী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তুলে দেয় ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপ, হাওড়া এডভেঞ্জার স্পোর্টস অ্যাসোসিয়েশন ও বর্ণপরিচয় এর যৌথ উদ্যোগে। গত কয়েকদিন ধরে বাগনানের শতাব্দী বেরা ,ঘুষুড়ির চয়ন দাস,বাউড়িয়ার অভয় ঘোষ, হিমাদ্রি ঘোষেরা দিনরাত এক করে মানবিক বন্ধুদের কাছ থেকে সহযোগিতার আবেদন […]
বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে বেলুড় মঠের সন্ন্যাসীরা।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- প্রতি বছরের ন্যায় মহা শিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পূজা সারলেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় ৪০০ বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর বাবার অবস্থান বালির কল্যাণেশ্বরতলায়। কথিত আছে, ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই প্রতীক। বেলুড় মঠ কর্তৃপক্ষ সেই রীতি মেনে চলেছেন। এদিন বেলুড় মঠের সাধারণ সম্পাদক এবং […]








