হাওড়া,১৫ ডিসেম্বর:- ক্যাব-এনআরসি নিয়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার থেকেই রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল। আজ সকালে হাওড়ায় শিবপুর ট্রামডিপো থেকে ক্যাব এনআরসি এর প্রতিবাদে মিছিলের ডাক দেয় তৃণমূল। মিছিলের নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সভাপতি মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ। মিছিল হয় হাওড়া থানা পর্যন্ত। উল্লেখ্য, এই ইস্যুতে আজ রবিবার থেকে সোমবার, মঙ্গলবার ও বুধবার টানা ৪ দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল।
নাগরিকত্ব সংশোধনী বিল-এনআরসির প্রতিবাদেই এই আন্দোলন। সোমবার আম্বেদকরের মূর্তির সামনে দুপুর ১টায় জমায়েত। এরপর গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে। মঙ্গলবার দক্ষিণ কলকাতায় মিছিল করা হবে। সেদিন যাদবপুর ৮বি থেকে ১টায় মিছিল শুরু হবে। মিছিল যাবে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত। বুধবার মিছিল হবে হাওড়া থেকে। আজ রবিবার থেকে সব জেলায় সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করবে তৃণমূল। ব্লকে ব্লকে মিছিল করা হবে।Related Articles
ধুনুচি নাচে পুজো মণ্ডপ মাতালেন সাংসদ।
হুগলি, ১৪ অক্টোবর:- নবমীর সন্ধ্যায় ধুনুচি নাচে পুজো মণ্ডপ মাতালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। শ্রীরামপুর ৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ব্যাবসায়ী সমিতির পুজোর মূল পৃষ্ঠপোষক সাংসদ। সঙ্গে ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও তার বান্ধবী শ্রীময়ী। সাংসদের ধুনুচি নাচ দেখতে সাধারণ দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূলত পুজোর দিনগুলিতে এই পুজোতে সময় কাটান […]
রাস্তার কুকুর অপহরনের চেষ্টা,গাড়ি সমেত তিন জনকে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ।
হুগলি, ১ অক্টোবর:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির পোলবা থানার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল পোলবা ৩৯ নং রোডের পাশে জলট্যাংকের কাছে তিন ব্যাক্তি পথ কুকুরদের বিস্কুট খেতে দিচ্ছিল গতকাল। স্থানীয়রা দেখেন এরপর তাদের সঙ্গে থাকা মাহিন্দ্রা ম্যাক্স গাড়িতে কুকুর গুলোকে ধরে তুলতে থাকেন। কেন কুকুর ধরে গাড়িতে তোলা হচ্ছে স্থানীয়দের প্রশ্নে উত্তর দিতে […]
সাঁত্রাগাছি ব্রিজে দুর্ঘটনায় নিখোঁজ লরির ড্রাইভার গ্রেপ্তার।
হাওড়া , ১৭ জুলাই:- সাঁত্রাগাছি ব্রিজের দুর্ঘটনায় লরির নিখোঁজ ড্রাইভারকে শিবপুরের শালিমার থেকে গ্রেফতার করা হলো। ধৃত ড্রাইভারের নাম মক্কা পাসোয়ান (২৮)। জগাছা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গাড়ির ড্রাইভার ও খালাসির খোঁজ পেতে জগাছা থানার পুলিশ বিকেলে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জলে নেমে তল্লাশি চালান। […]










