হুগলী,১৫ ডিসেম্বর:- ধর্মের ভিত্তিতে কোনোদিন ভারতবর্ষ ভাগ হতে পারেনা। আইন কোনোদিন ধর্মের বিরুদ্ধে হয় না।এটা অবৈধ আইন । গায়ের জোরে পাস করানো যাবে না এই আইন। এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির তফাৎ করে দেওয়া হচ্ছে । এটা ধর্মীয় রাজনৈতিক খসড়া নিয়ে বিজেপি এসেছে। তার তীব্র বিরোধিতা তৃণমূল করছে । এই বাংলা থেকে একটা মানুষকে বিতারত করা যাবে না। শনিবার বৈদ্যবাটি পৌরসভার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শেওরাফুলি রাজমাঠে এসে একথা বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি পাশাপাশি বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে এক হাত নেন দিলীপের জন্মস্থান নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ।
যত শক্তি থাক না কোনো দিলীপ ঘোষের এই বাংলায় এন,আর,সি চালু করতে দেব না বলেও চ্যালেঞ্জ করেন কল্যাণ বাবু । সি,পি,এমের সঙ্গে আন্দোলনের সময় তখন কোথায় ছিল দিলীপ ঘোষরা,সেই সময় তো তার ছোট চুলেরও দেখা মেলে নি। জমজমাট এই শনিবাসরীয় সন্ধ্যায় নিজের মেজাজেই ছিলেন সাংসদ। নিজে যেমন দর্শকদের গান পরিবেশন এর পাশাপাশি দর্শকদের মধ্যে গিয়ে কোমর দোলাতেও দ্বিধাবোধ করেন নি। সাংসদ কে সংবর্ধনা দেন পৌরপ্রধান অরিন্দম গুঁইন,চেয়ারম্যান পরিষদ সুবির ঘোষ। উপস্থিত ছিলেন বিজয় সাগর মিশ্র, সুরেশ মিশ্র, মুজ্জাফর খান সহ অন্যান্য কাউন্সিলররা।Related Articles
এবার আগুন হাওড়ার ব্যাঁটরা অঞ্চলে।
হাওড়া, ৩ এপ্রিল:- লিলুয়ার পর এবার হাওড়ার ব্যাঁটরা। বুধবার সকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ব্যাঁটরা থানা এলাকায়। এদিন বৃন্দাবন মল্লিক লেনের একটি ‘মাল টেম্পার’ কারখানায় সকাল পৌনে ৯টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। […]
এ কোন পার্থ ? পার্থ সাজিয়ে টাকার মালা ঝুলিয়ে প্রতীকী জুতো পেটা করে মিছিল বিজেপির।
হাওড়া, ৩১ জুলাই:- “চোর ধরো জেল ভরো” এই স্লোগানকে সামনে রেখে হাওড়ায় বিজেপির মিছিল। রবিবার সকালে বিজেপি মধ্য হাওড়া ও শিবপুর মন্ডলের পক্ষ থেকে সুরকিকল মোড় থেকে ওই মিছিল হয়। মিছিলে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ পরে হুইল চেয়ারে নকল পার্থ চট্টোপাধ্যায় সাজানো হয় এক বিজেপি কর্মীকে। সেইভাবেই মিছিল পাওয়ার হাউস মোড়, কদমতলা বাজার হয়ে ইছাপুর জলের […]
সিত্রাংয়ের তাণ্ডবে বাংলাদেশে মৃত্যু ১১ জনের, ৮০ লক্ষ মানুষ বিদ্যুৎচ্ছিন্ন অবস্থায়।
কলকাতা ,২৫ অক্টোবর:- পশ্চিমবঙ্গে সামান্য ঝড় হলো। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হলো। কিন্তু সিত্রাংয়ের তাণ্ডব হয়নি। সিত্রাং পুরোপুরি বাংলাদেশের দিকে চলে যাওয়ায় রেহাই পেয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সোমবার রাতের দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থাকলেও মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল রোদ ঝলমলে। ফলে কালীপুজো ও দীপাবলির আনন্দ মাটি হয়নি। বরং গরম কমে যাওয়ায় মানুষ […]









