উঃ২৪পরগনা,৮ ডিসেম্বর:- বাবার অমতে মেয়ে বিয়ে করায় মেয়ের শ্বশুর বাড়িতে ঢুকে দাঁ ও কুড়োল দিয়ে এলো পাথারি কোপাল বাবা। ঘাড়ে, মাথায় হাতে পিঠে আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসা মেয়ে। রবিবার সকালে ঘটনাটি অশোকনগর এগারো নম্বর ওয়ার্ডের গোলবাজার এলাকার ঘটনা। পরিবার সুত্রে জানা যায় মাস দুই আগে গোলবাজার এলাকায় শঙ্কর হালদার কে ভালেবেসে বিয়ে করে তেরো নম্বর ওয়ার্ডের বর্নালী মজুমদারের।
তারপর থেকেই একাধিক বার মারধর করে। রবিবার সকালে হটাৎ মেয়ের শ্বশুর বাড়িতে বাবা এসে এলোপাথারি কোপাতে থাকে। গুরতর আহত অবস্থায় অশোকনগর হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। দাবি বিয়ের আগেও মেয়েটির উপর অত্যাচার চালাতো বাবা। সেকারনেই সে ভালবেসে বিয়ে করে বাড়ি ত্যাগ করেছিল।Related Articles
বিস্মৃতির আড়ালে ‘মহিষাসুরমর্দিনী’র বাণীকুমার !
হাওড়া, ২ অক্টোবর:- বিগত ১৯২৮ সালে মহালয়ার পুণ্যলগ্নে শুরু হওয়া ‘মহিষাসুরমর্দিনী’ গীতি আলেখ্যর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির ঐতিহ্য। ‘মহিষাসুরমর্দিনী’র জনপ্রিয়তা আজ সর্বজনবিদিত। এই ‘মহিষাসুরমর্দিনী’র বেতার সম্প্রচারক, রচয়িতা এবং পরিচালক বাণী কুমারের বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুর থানা এলাকার কানপুরে। বাণী কুমারের আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। হাওড়া জেলার আমতা এক নম্বর ব্লকের কানপুর গ্রামে মামার বাড়িতে ১৯০৭ সালের […]
তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বালি থানায় অভিযোগ দায়ের।
হাওড়া , ২ এপ্রিল:- হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে বালি থানায় অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার রাতের অন্ধকারে ফেস্টুন ছিঁড়ে তা গাড়িতে করে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এই নিয়ে উত্তেজনা ছড়ায় বালির দেওয়ানগাজী রোড, রামনবমীতলা লেন এলাকায়। জানা গেছে, বালি কেন্দ্রের তৃণমূল […]
উমার বিদায়ের দিনেই জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু চন্দননগরে।
হুগলি, ১২ অক্টোবর:- বিজয়া দশমীর দিন জগদ্ধাত্রী পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। নিয়ম রীতি মেনে দুর্গা পুজোর দশমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো হয়। nভদ্রেশ্বর গৌরহাটি তেঁতুলতলার ২৩২ তম বর্ষের কাঠামো পুজো হয়ে গেল নিয়ম মেনে। কাঠামো পুজোর পর থেকেই চন্দননগরের জগদ্ধাত্রী মূর্তি গড়ার কাজ শুরু হয়। দুর্গা পুজোর এক মাস পরে হয় […]








