কলকাতা,৪ ডিসেম্বর:– প্রশাসনের সমস্ত কাজে ই গভর্নেন্স চালু করার লক্ষ্যে আরো একধাপ এগোল নবান্ন। এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন জানানোর পদ্ধতি ও অনলাইনে নিয়ে আসা হচ্ছে।ক্যাজুয়াল লিভ ছাড়া এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের যেকোনো ছুটির আবেদন অনলাইনে জানাতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। ই-গভর্নেন্স চালু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।এব্যাপারে সেরাজ্যের সরকারের সাফল্য কেন্দ্রের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিয়েছে।রাজ্য সরকারি দপ্তরের কাজকর্ম কম্পিউটার নির্ভর করার ক্ষেত্রে ই–সার্ভিস বুক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তারই অঙ্গ হিসেবে এবার থেকে ছুটিছাটার বিষয়ও চলে আসবে অনলাইনের আওতায়। ক্যাজুয়াল লিভ ছাড়া আর সমস্ত ছুটির আবেদন করতে হবে অনলাইনেই। কিছু দিনের মধ্যেই হার্ড কপির ব্যবহার অবসান হতে চলেছে। যদিও এখনই পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। যতদিন না নতুন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, ততদিন পুরোনো পদ্ধতিতেই আবেদন করতে হবে। তবে পাঁচ নভেম্বরের পর ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য কোনও ছুটির আবেদন করিনি বা পাঁচ নভেম্বরের পরের ক্যাজুয়াল লিভ বাদে অন্য ছুটির আবেদন কেবল এইচআরএমএস–এর মাধ্যমেই করেছি বলে অনলাইনে ‘স্বীকারপত্র’ জমা দিতে বলা হয়েছে কর্মীদের। এছাড়াও যে সব কর্মীর কোনও কোনও আবেদন আটকে পড়ে রয়েছে বা জমা করা যায়নি বা হারিয়ে গিয়েছে, এমন ক্ষেত্রে ই–সার্ভিস বুক চালু হলেও আবেদন জমা করা যাবে। ই–সার্ভিস বুক চালু হলেও এই আবেদন ১৫ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। ই–সার্ভিস বুক চালু হলে রাজ্য সরকারি কর্মীদের আর সার্ভিস বুক হারানোর ঝক্কি বা দুশ্চিন্তা নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কারণে সার্ভিস বুক নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার ফলে সরকারি কর্মীদের অবসর পরবর্তী সুবিধা পেতে সমস্যা হয়েছে। দেরি হয়েছে পেনশন পেতে। অনলাইন সার্ভিস বুকের কাজ সেই কারণেই। ই-সার্ভিস বুক বা অনলাইন সিস্টেম অফ ম্যানেজমেন্ট অফ সার্ভিস বুক চালু হলে এই সমস্যাগুলির সুরাহা হবে।Related Articles
সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবারও দুর্ঘটনা হাওড়ায়।
হাওড়া, ২ জানুয়ারি:- সাঁতরাগাছি ব্রিজে রাতের দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আবারও দুর্ঘটনা ঘটে গেল হাওড়ায়। আহত হয়েছেন কমপক্ষে ৯ যাত্রী। রাতের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুর্ঘটনা সাঁতরাগাছির সুন্দরপাড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে একটি সরকারি বাস। আহত অনেক যাত্রী। গুরুতর অবস্থায় ৯ জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় জেলা […]
বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু।
কলকাতা, ১২ জুন:- দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘঠলো আজ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হলো এই বছরের বেঙ্গল প্রো টি-২০ লীগ, এই বছরই প্রথম শুরু হচ্ছে এই লীগ, এই ম্যাচের বিরতিতে ল্যাজার শো’য়ের প্রদর্শন দেখা গেলো মাঠে, এইবার আসছি ম্যাচে বিস্তারিত খেলার খবরে, আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিলো সার্ভটেক শিলিগুড়ি স্ট্রিকারস পুরুষ […]
হাওড়ায় সিএসসির ডিস্ট্রিবিউশন স্টেশনে আগুন।
হাওড়া, ১৮ জানুয়ারি:- হাওড়া কদমতলা এলাকায় পাওয়ার হাউস মোড়ে সিএসসির ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউশন স্টেশনে আজ সকালে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি। দমকলের দুটি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সিইএসসি এবং দমকলের আধিকারিকরা। এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে এবং পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ […]











