হুগলি,২৮ নভেম্বর:- বৃহস্পতিবার রিষড়া থানার পুলিশ বেআইনি অস্ত্র সমেত ভাস্কর শীল নামে এক বিজেপি কর্মী কে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি ৭এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতের বাড়ি রিষড়া থানার লক্ষ্মী পল্লীতে । এদিন লক্ষ্মী পল্লীর বিজেপি কার্্য্যালয়ের সামনে থেকে ভাস্কর কে গ্রেপ্তার করা হয়।তিনি একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষীর কাজ করে। এছারা তিনি বিজেপির রিষড়া মন্ডলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। এদিন বিজেপি কর্মী কে গ্রেপ্তারের পর জেলায় আলোড়ন ছড়িয়ে পড়ে।বিজেপি কর্মী আগ্নেয়াস্ত্র সমতের গ্রেপ্তারের ঘটনায় রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় সাগর মিশ্র বলেন, লোকসভা ভোটের পরেই বিজেপি নানা ভাবে বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে । এলাকার মানুষ বিজেপির নেতা কর্মীদের ব্যবহারে আতঙ্কিত হয়ে পড়েছে। এটাই বিজেপির কালচার। যদিও বিজেপির শ্রীরামপুর মন্ডলীর সভাপতি শ্যামল বসু বলেন, আমি ঝাড়খন্ডে রয়েছি। আমি গোটা বিষয়টা খোঁজ নিয়ে বলব।যদিও দলের একাংশের অনুমান বিজেপির মধ্যে এখন সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া চলছে । ভাস্করের দলে ভালো পদ পাওয়ার সম্ববনা তৈরি হয়েছিল। সেই কারনে দলীয় কোন্দলের শিকার হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। রিষড়া থানার তদন্তকারী অফিসার জানিয়েছেন আগ্নেয়াস্ত্র সমেত একজন কে গ্রেপ্তার করা হয়েছে । শুক্রবার ধৃত কে শ্রীরামপুর আদালতে হাজির করা হবে।
Related Articles
করোনা নিয়ে স্বাস্থ্য দপ্তরের পরামর্শ।
কলকাতা, ৪ জানুয়ারি:- কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র না এসে পৌঁছনোয় রাজ্য সরকার কোভিডের চিকিতসা বিধি থেকে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি এবং মলনুপিরাভির ওষুধ দুটি বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা চিকিৎসা বিধিতে মূলত উপসর্গহীন, লক্ষনবিহীন কোমর্বিডিটি ও সামান্য উপসর্গযুক্ত রোগীদের চিহ্নিত করে চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এই তিন ধরনের রোগীদের মূলত […]
বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের উদ্যোগে “কোভিড-১৯ সেফ হোম” শুরু হলো আজ থেকে।
হাওড়া , ১ জুন:- করোনা অতিমারী পরিস্থিতিতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু হল আজ থেকে। আজ মঙ্গলবার ১ জুন থেকে তা চালু করা হল। কোভিড মোকাবেলায় সেফ হোম চালু করার কথা বেলুড় মঠ কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল। আজ পয়লা জুন মঙ্গলবার থেকে তা চালু হল। […]
স্বামী প্রণবানন্দের আদর্শে দেশগঠনে যুব সমাজকে এগিয়ে যেতে বললেন রাজ্যপাল জাগদীপ ধনকার।
কলকাতা,২১ জানুয়ারি:- বর্তমান সমাজে স্বামী প্রণবানন্দের আদর্শে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে যুবসমাজকে । বললেন রাজ্যপাল জাগদীপ ধনকার। আজ মঙ্গলবার বিরাটি হিন্দু মিলন মন্দিরের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিরাটি প্রণবানন্দ পার্কে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন মনের মধ্যে ভয় রাখলে চলবে না । মনের শক্তিকে কাজে লাগিয়ে ভয় কে জয় […]









