হুগলি,২৭ নভেম্বর:- প্রেমিকের গোপন রাখা ধর্মীয় পরিচয় জানতে পেরে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলো প্রেমিকা। যার জেরে নিজের বাড়িতে প্রেমীকের হাতে খুন হতে হয়েছিল প্রেমিকাকে। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১২ ই জুলাই সন্ধ্যে বেলায়। কোন্নগর ফুটবল গ্রাউন্ড সংলগ্ন এলাকায়। মৃত ওই মহিলার নাম শুভলগ্না চক্রবর্তী(৩৫)। জানা যায় শুভলগ্নার সাথে বছর কয়েক আগে প্রেম হয় কোন্নগর করাতি পাড়ার বাসিন্দা সেখ সুলতানের। এরপর তাঁদের রেজিস্ট্রি হয়ে গিয়েছিলো বলে খবর। অভিযোগ সুলতান তার ধর্মীয় পরিচয় গোপন রেখেছিলো। পরে তা জানতে পেরে শুভলগ্নার পরিবার তাঁদের বিয়ে ভেঙে দেয়। তার জেরেই সুলতান শুভলগ্নার বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা তুষার চক্রবর্তী ও মা শুভ্রা চক্রবর্তী গুরুতর জখম হন ।সুলতান কে গ্রেপ্তার করে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ ১৩ তারিখ। এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন কোন্নগর ফাঁড়ির অনুপ মন্ডল।৩০২/৩০৭/২৫-২৭ আর্মস ধারায় মামলা চলে প্রায় ১৬ মাস।আজ শ্রীরামপুর কোর্টে এ,ডি,জি সেকেন্ড কোর্টে বিচারপতি মহানন্দ দাসের এজলাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়,আগামী কাল রায় দেবেন মহামান্য বিচারক।
Related Articles
পুরভোটে তৃণমূল দু’জনকেই টিকিট দেয়নি , জমে উঠেছে উত্তরপাড়া ও কোন্নগর পুরসভার ভোটের লড়াই।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- দু’জনেই শাসক দলের প্রতীকে জিতে পুরপ্রধান হয়ে পুরসভার দায়িত্ব সামলেছেন। রাজনীতির প্যাঁচ পয়জারে এবারের পুরভোটে তৃণমূল দু’জনকেই টিকিট দেয়নি। শাসক দলে পাত্তা না পেয়ে একজন নির্দল ও অন্যজন কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তাতেই জমে উঠেছে উত্তরপাড়া কোতরং ও কোন্নগর পুরসভার ভোটের লড়াই। ভোট কাটাকাটির পুরনো অঙ্কে ভালো ফলের আশায় বুক বাঁধছে বিরোধীরা। এবারে […]
আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে হেনস্থার অভিযোগে কমিশনে অভিযোগ দায়ের।
হুগলি , ৬ এপ্রিল:- হুগলির আরামবাগে প্রার্থী সুজাতা মন্ডল খাঁয়ের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ইমেইল মারফত দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। ওই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কমিশনের কাছে […]
ভবানীপুরে নিহত ব্যবসায়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৩ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভবানীপুরে নিহত ব্যবসায়ী ভব্য লখানির বাড়ি যান। শিলিগুড়ি সফর কাটছাঁট করে দুপুরে কলকাতায় ফিরেই নিহত ওই ব্যবসায়ীর বাড়িতে যান তিনি। দীর্ঘ ক্ষণ শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, নৃশংস এই ঘটনায় তিনি বিচলিত। খুনের খবর পেয়েই মিছিল বাতিল করে তিনি নিজের কেন্দ্রে ফিরে এসেছেন। […]








