কোচবিহারফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। মঙ্গলবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের নাটাবাড়ি। বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পালটা একাধিক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দীর্ঘক্ষণ পর পুলিশ লাঠিচার্জ করে আয়ত্তে আনে পরিস্থিতি। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সংসদ সভাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নাটাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা গ্রাম। তারপরে বিজেপির অঞ্চল সভাপতি নিমাইচন্দ্র দাসের বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য অঞ্জনা দাস ও সুধীর দাসের বাড়িতে আক্রমণ ও তৃণমূল কর্মীদের বাড়িতেও ভাঙচুর সহ লুঠের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ও র্যা ফ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় আহত এক শিশু সহ ১৬জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি তাজা বোমাও। তুফানগঞ্জ থানা সূত্রে জানা যায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকেই শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। দফায় দফায় অশান্তিতে জড়িয়েছে দু’পক্ষ। কয়েকদিন আগেও পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের তুফানগঞ্জ। বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই থমথমে ছিল কোচবিহার। সেই পরিস্থিতিতেই মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি।
Related Articles
আগামী ২০ নভেম্বরের মধ্যে মাঝেরহাট সেতুর বাকি থাকা কাজ শেষ করার নির্দেশ রাজ্যের।
কলকাতা , ৮ নভেম্বর:- দ্রুত সাধারণের জন্য খুলে দিতে রাজ্য পূর্ত দফতর দক্ষিণ কলকাতার নির্মীয়মাণ মাঝেরহাট সেতুর বাকি থাকা অন্তিম পর্বের কাজ আগামী ২০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে। ভার বহনের জন্য সেতুতে কেবল বসানো, ক্রাশ বেরিয়ার তৈরি এবং বিটুমিন কংক্রিট করার কাজ সম্পূর্ণ হলেও খুঁটিনাটি যেসব কাজ বাকি রয়েছে সেগুলি দায়িত্বপ্রাপ্ত নির্মাণকারী সংস্থা […]
প্রচারে বেরিয়ে বেহাল রাস্তা ও নিকাশির অভিযোগ শুনলেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা
উত্তর ২৪ পরগনা, ২১ অক্টোবর:- উত্তর ২৪ পরগনা জেলার দুই বিধায়ক সুব্রত ঠাকুর ও অশোক কীর্তনিয়াকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে ভোট প্রচারে বেরোলেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা। সোদপুর নাটাগড়ের মহেন্দ্রনগর অটো স্ট্যান্ড থেকে প্রচারে বেরিয়ে বিস্তীর্ণ অঞ্চল এদিন ভোট প্রচার করলেন তরুণ বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে তিনি মহেন্দ্রনগরের বাসিন্দাদের কাছ থেকে বেহাল রাস্তাঘাট […]
শহরে ঘটছে এটিএম জালিয়াতির ঘটনা। সোস্যাল মিডিয়ায় বার্তা দিয়ে গ্রাহকদের সতর্ক করল হাওড়া সিটি পুলিশ।
হাওড়া , ১ জুলাই:- একহাতে এটিএমের কিপ্যাড ঢেকে তারপরেই দিতে হবে পিন। তারপর টাকা তুলতে হবে। এটিএম জালিয়াতির ঘটনা রুখতে এভাবেই হাওড়াবাসীকে সতর্ক করল হাওড়া সিটি পুলিশ। সোস্যাল মিডিয়া মারফত পুলিশের আবেদন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার জন্যে পিন দেওয়ার সময়ে অন্য হাত দিয়ে ঢেকে রাখুন যাতে কেউ দেখতে না পায়। এইভাবেই হাওড়ার বাসিন্দাদের সতর্ক […]







