সুন্দরবন,২৬ নভেম্বর:- নদিয়ার চাকদা থেকে সুন্দরবন ভ্রমণে এসে জলে পড়ে তলিয়ে গেল এক পর্যটক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সাতজেলিয়ার কাছে। নিখোঁজ পর্যটকের নাম সৈকত রায়(৩৮)। ঘটনার খবর পেয়ে সোমবার রাত থেকেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সৈকতের খোঁজে তল্লাশি শুরু করেছে । ২৪ শে নভেম্বর রবিবার নদিয়ার চাকদা থেকে ২৩ সদস্যের একটি পর্যটক দল আসেন সুন্দরবনের কৈখালীতে। সেখান থেকে সোমবার সকালে একটি ভুটভুটি ভাড়া করে তারা সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরতে বের হন। মূলত, সুন্দরবনের সজনেখালি, সুধন্যখালি, বুড়ির ডাবরি এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল তাদের। সোমবার বিকেল নাগাদ যখন তাদের ভুটভুটিটি সজনেখালি লাগোয়া সাতজেলিয়ার কাছে ছিল ঠিক তখন অসাবধানতাবশত সেখান থেকে জলে পড়ে যান সৈকত। সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যাধরী নদীতে তলিয়ে যান তিনি। সঙ্গীরা তাকে খোঁজার চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর তারা ফিরে কুলতলি থানায় এ বিষয়ে জানান। খবর পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। সাথে সাথেই কুলতলি থানার তরফ থেকে সুন্দরবন কোস্টাল থানার সাথে যোগাযোগ করা হয়। সোমবার রাতেই পর্যটক নিখোঁজের খবর পেয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সাতজেলিয়ার কাছে নদীতে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত কোন খোঁজ মেলেনি ঐ পর্যটকের। ঘটনার খবর পেয়ে সৈকতের বাড়ির লোকজন মঙ্গলবার সকালে এসে পৌঁছন কুলতলি থানায়। তারা এ বিষয়ে এখনো কারো বিরুদ্ধে অভিযোগের আঙুল না তুললেও, এই ঘটনার সঠিক তদন্ত দাবী করেছেন।
Related Articles
শ্রীরামপুর বটতলায় জি টি রোড অবরোধ বিজেপির।
হুগলি, ২৮ আগস্ট:- রেল রাজ্য সড়কের পরে এবার জিটি রোড অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। শ্রীরামপুর বটতলার চারমাথার মোরে ঝান্ডা হাতে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা । ঘটনাস্টলে হাজির হয় শ্রীরামপুর থানা বিশাল পুলিশ বাহিনী । বিক্ষোভকারীদের পুলিশ হটাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয় ধস্তা ধস্তি। তোমার। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে […]
বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমেলের দাপটে রাজ্যে মৃত চার।
কলকাতা, ২৭ মে:- রাজ্য সরকার বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমেলের ক্ষয়ক্ষতি পর্যালোচনা শুরু করেছে। দুর্যোগে এ পর্যন্ত সরকারি ভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে বাড়ি ধ্বসে কলকাতায় একজনের এবং দক্ষিণ ২৪ পরগনায় গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎকৃষ্ট হয়ে পূর্ব বর্ধমানের দুজনের মৃত্যু হয়েছে। ক্যানিংয়ের গাছ পড়ে গুরুতর আহত একজন ব্যক্তিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে […]
স্কুলের পাশাপাশি সরকারি দপ্তরের কর্মীদের পোশাকের বরাতও পেতে চলেছে স্বনির্ভর গোষ্ঠী।
কলকাতা, ৪ মার্চ:- স্কুল পোশাকের পাশাপাশি রাজ্য সরকারের আরও চারটি দফতরের কর্মী ও স্বেচ্ছাসেবকদের পোশাক ও উর্দি তৈরির বরাতও এবার স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যদফতরের অধীন আশাকর্মী, নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী, বিপর্যয় মোকাবিলা বিভাগের স্বেচ্ছাসেবি বাহিনী -এনভিএফ এবং স্বরাষ্ট্র দফতরের সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ডদের পোশাক এবার থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা […]









