সুদীপ দাস , ১০ নভেম্বর:- অবশেষে বিশালকে নিয়ে বিষ্ণুর মাথার খোঁজে তল্লাশি শুরু করলো পুলিশ। সোমবারই চন্দননগর পুলিশ কমিশনারেটের হাতে আসে বিষ্ণু মাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিশাল দাস। গত ১০ ই অক্টোবর বাড়ির সামনে থেকেই অপহরণ করা হয় বছর ২৩ এর বিষ্ণু মালকে। তদন্তে নেবে চন্দননগর পুলিশ কমিশনারেট জানতে পারে এই ঘটনার মূল অভিযুক্ত চুঁচুড়ার […]
জেলা
তৃণমূলে থাকো , না হয় বিজেপিতে যাও ; দু’জনের সাথে প্রেম কোরোনা , নাম না করে শুভেন্দুকে ইঙ্গিত কল্যাণের।
সুদীপ দাস , ১০ নভেম্বর:- মঙ্গলবার ব্যান্ডেল সাহেববাগানে আয়োজিত তৃণমূলের সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কল্যান বন্দ্যোপাধ্যায়। ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন ওই এলাকা ভারতীয় রেলের আওতায় রয়েছে। যদিও স্বাধীনতার পর থেকে সাহেববাগান, সাহেবপাড়া, ক্যান্টিন বাজার, পীরতলা প্রভৃতি এলাকায় বহু মানুষ বসবাস করতে শুরু করেন। সম্প্রতি সেই সমস্ত মানুষদের উচ্ছেদের উদ্দেশ্যে নোটিশ ঝোলায় রেল। যার […]
হাসপাতালে মৃত্যু চারতলা থেকে পড়ে জখম ব্যক্তির
হাওড়া, ১০ নভেম্বর:- বহুতল আবাসনের চারতলা থেকে নিচে পড়ে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে ওই ব্যক্তির স্ত্রী তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। হাওড়ার লিলুয়ার চকপাড়া টোটো স্ট্যান্ডের কাছে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে, এদিন সকালে অফিস টাইমে জনবহুল এলাকায় ওই […]
কোভিড বিধি মেনেই বুধবার থেকে লোকাল ট্রেন চালানোর চূড়ান্ত প্রস্তুতি রেলের।
হাওড়া, ১০ নভেম্বর:- কোভিড বিধি মেনেই বুধবার থেকে লোকাল ট্রেন চালানোর সবরকম প্রস্তুতি নিয়েছে রেল। দীর্ঘ প্রায় ৭ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকেই চালু হচ্ছে লোকাল ট্রেন। কোভিড নীতি মেনেই লোকাল ট্রেন চালানো হবে। এরজন্য একগুচ্ছ নতুন ব্যবস্থা নিয়েছে রেল। ট্রেনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মেও যাত্রীদের সামাজিক দূরত্ব বিধি […]
শুভেন্দু অধিকারী ভয় পায় না , রাজনীতির মঞ্চেই দেখা হবে , নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু।
নন্দীগ্রাম , ১০ নভেম্বর:- ৩রা জানুয়ারী যেদিন ভুতার মোড়ে আন্দোলন শিরু হয়েছিল ২০০৭ সালে তার পরের দিন ৪ জানুয়ারি তারাচাঁদবাড় এতিম খানায় বসে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করেছিলাম। আমরা বহু মানুষকে হারিয়েছি। শুভেন্দু অধিকারী ভয় পায় না। লড়াইয়ের ময়দানে দেখা হবে। রাজনীতির মঞ্চে দেখা হবে’। মঙ্গলবার দলীয় প্রতীক ও পতাকা ছাড়া নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠানে […]
আমফান ও লকডাউনের জোরা ফলায় উধাও সাবেকী “ডাকের সাজ”।
সুদীপ দাস , ১০ নভেম্বর:- এমনিতেই আমফানে ক্ষতির বহর প্রচুর। তারউপর লকডাউনের জেরে দেখা নেই ডাকের সাজের। ফলে প্রতিমা সাজাতে এবারে আট বাংলাই ভরসা। দূর্গার পর কালি, সর্বোপরি জগদ্ধাত্রী পুজোয় ডাকের সাজের চাহিদা থাকে তুঙ্গে। শোলা দিয়ে শিল্পীদের নিপুন ছোঁয়ায় তৈরী হয় ডাকের সাজ। মৃন্ময়ী মা যেই সাজে সাবেকি চিন্ময়ী হয়ে ওঠেন। মূলত সুন্দরবন এলাকায় […]
প্রায় ৫৫০ বছরের প্রাচীন সিঙ্গুরের ডাকাত কালি মন্দিরকে ঘিরে আছে নানা ইতিহাস।
হুগলি , ১০ নভেম্বর:- প্রায় ৫৫০ বছর আগে সিঙ্গুরের ডাকাত কালি মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। বৈদ্যবাটী-তারকেশ্বর রোডের পাশে পুরুসোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির। কথিত আছে অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিনেশ্বর যাবার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায় ডাকাতির উদ্যেশ্যে। সেই সময় রক্তচক্ষু মা কালির মুখ দেখতে […]
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন যাত্রা শিল্পীরা।
পূর্ব মেদিনীপুর , ৯ নভেম্বর:- করোনার মহামারীতে স্তব্ধ হয়ে গিয়েছিল মানব সমাজ। এর ফলে সমস্ত স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। এ থেকে বাদ যায়নি সাংস্কৃতিক অনুষ্ঠান গুলিও। কিন্তু আস্তে আস্তে ফের স্বাভাবিক শুরু হয়েছে। শুরু হচ্ছে স্বাভাবিক জীবনের ছন্দ। সেই মত পূর্ব মেদিনীপুরের যাত্রা শিল্পীরা যাতে আবার তাদের অনুষ্ঠানগুলি করতে পারেন তার জন্য আজ তারা দেখা […]
নন্দীগ্রামে শহিদ সভা ৫০ হাজার জমায়েতের টার্গেট ।
পূর্ব মেদিনীপুর , ৯ নভেম্বর:- ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মোড়কে কাল নন্দীগ্রামে কার্যত শক্তি প্রদর্শনে নেমেছে শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীরা। গোকুলনগরে কাল ৫০ হাজার জমায়েতের টার্গেট নিয়েছে শুভেন্দু অ্যান্ড অনুগামী। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দাদার অনুগামীদের ঢল নামার কথা। বাড়তি উৎসাহে সোমবার থেকেই উত্তরবঙ্গের লোকজন আসতে শুরু করেছেন। তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে […]
দীর্ঘদিন বাদে চালু হচ্ছে রেল পরিষেবা , হুগলি জেলার স্টেশনগুলোতে দেখা গেল ব্যাস্ততার ছবি
হুগলি , ৯ নভেম্বর:- করোনা আবহে দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ রয়েছে রেল পরিষেবা।এবার দীর্ঘদিন বাদে বুধবার থেকে রাজ্যে গড়াতে চলেছে রেলের চাকা।তার আগে সোমবার থেকেই হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশনে দেখা গেল রেল কতৃপক্ষের তরফ থেকে চরম ব্যাস্ততার ছবি। এদিন শেওরাফুলি স্টেশনে রেল কতৃপক্ষের তরফ থেকে মানুষকে সচেতন করতে করা হলো মাইকিং। এছাড়া সম্পূর্ণ করোনা […]

