পূর্ব মেদিনীপুর , ৯ নভেম্বর:- করোনার মহামারীতে স্তব্ধ হয়ে গিয়েছিল মানব সমাজ। এর ফলে সমস্ত স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। এ থেকে বাদ যায়নি সাংস্কৃতিক অনুষ্ঠান গুলিও। কিন্তু আস্তে আস্তে ফের স্বাভাবিক শুরু হয়েছে। শুরু হচ্ছে স্বাভাবিক জীবনের ছন্দ। সেই মত পূর্ব মেদিনীপুরের যাত্রা শিল্পীরা যাতে আবার তাদের অনুষ্ঠানগুলি করতে পারেন তার জন্য আজ তারা দেখা করেছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বার্তার পর তারা সাংবাদিকদের জানান আজকে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দেখা করে তারা খুব খুশি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোভিদ বিধি মেনে তারা অনুষ্ঠান করতে পারেন, এর জন্য গ্রামাঞ্চলে হলে বিডিও অফিসে এবং শহরাঞ্চলে এসডিও অফিসে এর জন্য তারা দরখাস্ত করতে পারবেন, এবং তারা তাদের অনুষ্ঠান করার অনুমতি পাবেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার এই সমস্ত শিল্পীরা আবার ফিরে যাবেন তাদের প্রিয় রঙ্গমঞ্চে। এই ব্যাবস্থায় খুশীর ঝিলিক তাদের চোখে-মুখে এবং বক্তব্যের মধ্যে ফুটে উঠল
Related Articles
শ্রীরামপুরে সোনার দোকানে প্রতারণার ঘটনায় ধৃত কেপমার।
হুগলি, ১২ আগস্ট:- প্রতারণার ঘটনায় ধৃতের নাম সাগর প্রসাদ। ভদ্রেশ্বর থানার অ্যাঙ্গাসের নতুন গ্রামে ভাড়া বাড়িতে থাকত। পেশায় দিন মজুর।৮ অগষ্ট শ্রীরামপুরে বিপিদে স্ট্রীটের সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে। সোনার হার ও রুপোর পেন দেখে অন্নপ্রাশনের উপহার কিনবে বলে। দুপুরে রেইকি করার পর সন্ধ্যায় ফের দোকানে যায়। সোনার হার নিয়ে নারাচারা করার সময় হলমার্ক দেখার […]
বাড়িতে ডেকে দম্পতিকে মারধর , আরামবাগ থানায় দারস্থ স্বামী-স্ত্রী।
আরামবাগ,৪ জুলাই:- বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক দম্পতিকে বেধরক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগ। অসহায় ওই দম্পতি নিরাপত্তা চেয়ে ও অভিযুক্তের শাস্তির দাবীতে আরামবাগ থানার দ্বারস্থ হলেন। পারিবারিক অশান্তির জেরে মারধরের ঘটনা ঘটে আরামবাগে প্রতাপ নগরে। ঘটনায় আহত স্বামী ও স্ত্রী। আহত ব্যক্তির নাম বিজয় সামন্ত। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন […]
পুরনো কর্মীদের গুরুত্ব দিয়েই তৃণমূলের আকবর স্মরণ শেওড়াফুলিতে।
হুগলি, ১ জানুয়ারি:- পঞ্চায়েত ভোটের মুখে দলের পুরনো কর্মীদের চাঙ্গা করতে উদ্যোগী হল শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল নেতৃত্ব।রবিবার শেওড়াফুলি রেল স্টেশনে প্রয়াত জননেতা আকবর আলী খন্দকার কে শ্রদ্ধা জানিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সূচনা হয়।সেখানে উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মীরা।এ দিন সকালে দলীয় পতাকা উত্তোলন করেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই। […]








