এই মুহূর্তে জেলা

বন্ধ কারখানার ভবিষ্যত যাই হোক না কেনো , রাজনৈতিক প্রধানদের লড়াইয়ে জমজমাট সাহাগঞ্জের ডানলপ।

সুদীপ দাস , ২৪ ফেব্রুয়ারি:- বন্ধ কারখানার ভবিষ্যত যাই হোক না কেনো, রাজনৈতিক প্রধানদের লড়াইয়ে জমজমাট সাহাগঞ্জের ডানলপ। ৪৮ ঘন্টার ব্যাবধানে ডানলপ ময়দানে দেশ ও রাজ্যের দুই প্রশাসনিক প্রধান। যা নিয়ে ডানলপের মৃতপ্রায় টাউনশিপ আবারও কিছুটা অক্সিজেন পেয়েছে। ডানলপের চিমনি দিয়ে ধোঁয়া বেরনো বহুদিন আগেই বন্ধ হলেও অনবরত সরকারী আধিকারিক সহ সাধারনের আনাগোনায় ডানলপ ময়দান […]

এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্ত , শারীরিক প্রতিবন্দী , ও ৮০ বছরের উর্ধে মানুষদের পোস্টাল ব্যালটে ভোটের সিদ্ধান্ত কমিশনের।

কলকাতা , ২৩ ফেব্রুয়ারি:- বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য এবার সব ভোটগ্রহন কেন্দ্র একতলায় করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একথা জানান হয়েছে। কমিশনের পক্ষ থেকে আরো জানানো হয় এ বছরের রাজ্যে মোট বুথের সংখ্যা হল ১০১৯১৬। এবারে বুথের সংখ্যা বাড়ল ২৩০১৩। মূলত করোনা বিধি মানতেই এই প্রয়াস নেয়া […]

এই মুহূর্তে জেলা

বিজেপি সরকার আমাদের নকল করছে-অরূপ রায়।

হাওড়া , ২৩ ফেব্রুয়ারি:- বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত “দিদির দূত” প্রচার পদযাত্রার সূচনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। মঙ্গলবার সকালে ওই পদযাত্রাটি সূর্যনগর থেকে শুরু হয়ে বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। অরূপ রায় বলেন, আমাদের একটাই বার্তা তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার বিগত […]

এই মুহূর্তে জেলা

প্রার্থী ঘোষণার আগেই হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জটু লাহিড়ীর সমর্থনে দেওয়াল লিখন।

হাওড়া , ২৩ ফেব্রুয়ারি:- দলের তরফে প্রার্থী ঘোষণা হয়নি এখনও। ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষণ। তার আগেই হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বর্তমান বিধায়ক জটু লাহিড়ীর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। আজ সকালেই ওই দেওয়াল লিখন চোখে পড়েছে। দেওয়ালে লেখা রয়েছে, “আসন্ন বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জটু লাহিড়ীকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে […]

এই মুহূর্তে জেলা

নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু এক বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর।

হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু এক বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর। হুগলির শ্রীরামপুরের মাহেশ এলাকার ঘটনা। মৃতের নাম আক্তারুল শেখ (৪৮)। অভিযোগ পিকআপ ভ্যানে টাকা সংগ্রহ করতে আসে চালক সহ চার কর্মী। গাড়িতে থাকা অন্য দুজন টাকা আনতে যায়, সেই সময় হঠাৎই এক শব্দে সে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করে […]

এই মুহূর্তে জেলা

কাটমানিই হাতিয়ার , মূল্যবৃদ্ধি থেকে কৃষকদের জন্য বাক্যহীন মোদী !

সুদীপ দাস , ২২ ফেব্রুয়ারি:- বর্তমান রাজ্যে কাট-কালচার চলছে বলে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ হুগলীর সাহাগঞ্জ ডানলপ কারাখানার মাঠে প্রকাশ্য জনসভায় হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল ৩টে ৫২নাগাদ ডানলপ মাঠে বিজেপির মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ বিজেপির রাজ্য স্তরের প্রায় সমস্ত নেতৃত্ব। সম্প্রতি তৃণমূলত্যাগী বিজেপি […]

এই মুহূর্তে জেলা

ফ্লিপকার্টের ডেলিভারি বয়ের কীর্তি ফাঁস, ব্ল্যাকমেল করে একাধিক ধর্ষন

হুগলি , ২১ ফেব্রুয়ারি:- সিরিয়াল কিলার দেখা যায় কিন্তু এই যুবক সিরিয়াল ধর্ষক! এমনই অভিযোগ বিশাল বর্মার বিরুদ্ধে। অনধিক ৬৬ জন মহিলাকে ভয় দেখিয়ে ব্ল্যালমেল করে ধর্ষন করেছে বিশাল। বিশাল ও তার বন্ধু সুমন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যান্ডেল কেওটা ত্রিকোন পার্কের বাসিন্দা বিশাল বর্মা। ফ্লিপকার্টের ডেলিভারি বয় হিসাবে কাজ করে। সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে […]

এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য অবলীলায় কাটা হলো শতাধিক বছরের পুরনো গাছ।

সুদীপ দাস , ২১ ফেব্রুয়ারি:- ওরা কেউ দেবদারু, কেউ শাল, আবার কেউ শিশু! বয়স কম করে ৪০ কেউ কেউ আবার বহু ইতিহাসের স্বাক্ষী থেকে শতবর্ষ পার করেছে। কিন্তু তাতে কি! দেশের প্রশাসনিক কর্তা বলে কথা। তাই তাঁর ঘন্টা দু’য়েকের আগমনের জন্য শতাধিক বছরের পুরনো গাছও কোন ছার। তাই সরকারি কর্মকর্তাদের উদ্যোগেই করাত-কুঠারের আঘাতে ফালাফালা হলো […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল কংগ্রেসের থেকে বড়ো ওয়াশিং মেশিন বোধহয় আর কারও নেই। যেখানে কালো থেকে সাদা করা যায়। বিমল গুরুং ইস্যুতে পাল্টা কটাক্ষ রাজীবের।

হাওড়া , ২১ ফেব্রুয়ারি:- রবিবার সকালে হাওড়ার ডোমজুড় এলাকায় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক মিছিল হয়। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। বিমল গুরুংয়ের উপর থেকে মামলা প্রত্যাহার সম্পর্কে রাজীব বলেন, তৃণমূল কংগ্রেসের থেকে বড়ো ওয়াশিং মেশিন বোধহয় আর কারও নেই। যেখানে কালো থেকে সাদা করা […]

এই মুহূর্তে জেলা

নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কেন, প্রশ্ন অরূপের।

হাওড়া , ২১ ফেব্রুয়ারি:- রাজ্যে নির্বাচনের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে রাজ্যে। আজ সকালে হাওড়াতেও বাহিনীর জওয়ানেরা রুটমার্চ করেছেন। রবিবার সকালে সাংবাদিকদের এই বিষয়ে প্রশ্নের জবাব দেন তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা কোনও আপত্তি করিনি। আমাদের এখানে তো অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়। এখানে তো নির্বাচনে সন্ত্রাস […]