হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু এক বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর। হুগলির শ্রীরামপুরের মাহেশ এলাকার ঘটনা। মৃতের নাম আক্তারুল শেখ (৪৮)। অভিযোগ পিকআপ ভ্যানে টাকা সংগ্রহ করতে আসে চালক সহ চার কর্মী। গাড়িতে থাকা অন্য দুজন টাকা আনতে যায়, সেই সময় হঠাৎই এক শব্দে সে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। অসতর্কভাবে হলো না নিজে আত্মঘাতী হলো তা পুলিশ তদন্ত শুরু করেছে।
Related Articles
লকডাউন পরিস্থিতিতে নজরদারি শুরু হাওড়ায়।
হাওড়া,২ এপ্রিল:- লকডাউন পরিস্থিতিতে নজরদারি শুরু হল শহরে। আজ সন্ধ্যে থেকে হাওড়ার বালিতে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। বিভিন্ন গাড়ি চেকিং করা হচ্ছে। আইন ভঙ্গকারীদের থানায় আটক করা হচ্ছে। লকডাউন মেনে চলার জন্য পুলিশের তরফ থেকে মাইকে প্রচার করা হচ্ছে। Post Views: 454
নির্বিঘ্নেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।
হুগলি, ৭ মার্চ:- আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। আর সেই সব পরীক্ষার্থীদের মনোবল আরো বাড়াতে বৈদ্যবাটী পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হরিপদ পাল নিজেই টোটো করে পৌঁছে দিচ্ছেন পরীক্ষার্থীদের। দুবছর করোনার কারনে পড়াশোনার সঙ্গীছিল না কিছু। ডিজিটাল মাধ্যমে হচ্ছিল পড়াশোনা৷ কিন্তু সময়ের হাত ধরে বদলাতে শুরু করে পরিবেশ। করোনার প্রকোপ কম হতেই ছাত্র […]
নয়া নাগরিকত্ব আইন নিয়ে ফের রাজ্যবাসীকে সতর্ক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয়া নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যবাসী কে ফের সতর্ক করে দিয়েছেন।নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি সকলকে ভোটার তালিকায় নাম তোলার পরামর্শ দেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ ভূমি দফতরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র নতুন করে নাগরিকত্বের বিষয়ে কোনও উদ্যোগ নিয়েছে বলে […]










