এই মুহূর্তে জেলা

হাওড়ায় বাজ পড়ে মৃত টোটো চালক।

হাওড়া, ৭ জুলাই:- হাওড়ায় বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। তিনি পেশায় টোটো চালক বলে জানা গেছে। বিহারের বাসিন্দা মৃত যুবকের নাম উমেশ যাদব (২৬)। বুধবার দুপুরে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময়ে উমেশ ও আরো তিন যুবক একটি গ্যারেজ ঘরের ভিতরে আশ্রয় নেন। সেখানে হঠাৎই একটি ব্যাপক বজ্রপাত হয়। সেই বজ্রপাতেই উমেশ যাদবের মৃত্যু হয়। […]

এই মুহূর্তে জেলা

চাকরি দেবার নামে জালিয়াতির অভিযোগে দুই ব্যক্তিকে আদালতে পাঠালো পুলিশ।

হুগলি, ৭ জুলাই:- হুগলির তারাকেশ্বরে রোড সেফটি অর্গানাইজেশনের ভুয়ো অফিস থেকে গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতে পাঠালো তারাকেশ্বর থানার পুলিশ। ধৃতদের নাম সুমন পাল ও আনন্দ কুমার সরেন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সুমন পালের বাড়ি কালনার বিতেরা গ্রামে এবং আনন্দ কুমার সরেনের বাড়ি খানাকুলে। আনন্দ কুমার সরেন খানাকুলের নতিবপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক।এমনকি এই ভুয়ো অর্গানাইজেশনের […]

জেলা এই মুহূর্তে

উলুবেড়িয়ায় SUCI এর প্রতিবাদ মিছিল। 

উলুবেড়িয়া, ৭ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ সহ একাধিক দাবিতে উলুবেড়িয়ায় বুধবার বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করল এসইউসিআই (কমিউনিস্ট)। জনজীবনের নানা জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি জানিয়ে ১-৭ জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ সপ্তাহের আহ্বান জানিয়েছে দলের রাজ্য কমিটি। তার‌ই অঙ্গ হিসেবে এফিন উলুবেড়িয়ায় বিক্ষোভ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরের শুটআউটের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত।

হুগলি, ৭ জুলাই:- সিঙ্গুরে শুটআউটের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত চন্দ্রশেখর রায় নামে এক দুস্কৃতি। গতকাল সিঙ্গুর থানার পুলিশ বিহারের বৈশালী জেলার মহানার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে সেভেন এম,এম পিস্তল ও ৪ টি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে। ধৃতকে বিহার থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে সরাসরি চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য, […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বেচারামের সঙ্গে ডোমজুড়ের বিধায়কও সাইকেল চালিয়ে প্রতিবাদে সামিল।

হাওড়া, ৭ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অভিনব প্রতিবাদ রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার। রতনপুরের বাড়ি থেকে সাইকেল চালিয়ে তিনি রওনা দেন বিধানসভার উদ্দেশ্যে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে বিধানসভায় যান তিনি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করেন তিনি। সাইকেলেও প্ল্যাকার্ডে লেখা ছিল প্রতিবাদের ভাষা। হাওড়ার বালির ৬ নম্বর জাতীয় […]

জেলা এই মুহূর্তে

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে বিধানসভা পাড়ি দিলেন বেচারাম।

সুদীপ দাস, ৭ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির জেড়ে অভিনব প্রতিবাদ হুগলির সিঙ্গুরের তৃনমুল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার।তিনি এদিন নিজের বিধানসভা কেন্দ্র তথা বাড়ি সিঙ্গুরের রতনপুর থেকে কলকাতার বিধান সভার দিকে রওয়ানা দেন। এদিন রাজ্য বিধানসভায় বাজেট অধিবেসনে যোগ দিতেই তিনি কলকাতা যান। তৃনমুল নেতৃত্বের দাবী, পেট্রোল ও ডিজেলের দাম […]

এই মুহূর্তে জেলা

জেলা জুড়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০ তম জন্মদিন পালন।

হুগলি, ৬ জুলাই:- হুগলি জেলা জুড়ে ভারত কেশরী ডঃ শামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০ তম জন্মদিন পালন করলেন বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। এদিন বিজেপির প্রতিটি জেলা সাংগঠনিক কার্যালয় ও বুথস্তরে শ্রদ্ধার সাথে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালিত হয়। একজন ভারতীয় পন্ডিত ও জাতীয়তাবাদী নেতা হিসাবে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০ তম জন্মদিবস সাড়ম্বরে পালিত হয় হুগলি জেলায়।প্রতি […]

এই মুহূর্তে জেলা

বালির প্রতিভাবান জাতীয় স্তরের খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

হাওড়া, ৬ জুলাই:- বালির প্রতিভাবান জাতীয় স্তরের খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে পামেলার মা ও দিদিকেও। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়। পাশাপাশি পামেলার অ্যান্ড্রয়েড ফোন পরীক্ষা করে দেখা হচ্ছে তার সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল। খেলাধুলায় পামেলা ভালো ছিল। […]

জেলা এই মুহূর্তে

মোবাইল উদ্ধার করল পুলিশ।

হাওড়া, ৬ জুলাই:- খোয়া যাওয়া মোবাইল সেট উদ্ধার করে সেগুলো তুলে দেওয়া হলো মোবাইল মালিকদের হাতে। সোমবার হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ নাগরাজ দেবকুন্ড, এসিপি ট্রাফিক-১ দেবাশীষ গাঙ্গুলি সহ বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে হাওড়ার গোলাবাড়ি থানা থেকে তুলে দেওয়া হলো সেই মোবাইল সেটগুলি। এব্যাপারে ডিসি নর্থ অনুপম সিং জানিয়েছেন, এই বছর জুন […]

Uncategorized এই মুহূর্তে জেলা

লোকাল ট্রেন চালুর দাবিতে চেঙ্গাইল স্টেশনে অবরোধ।

হাওড়া, ৬ জুলাই:- লোকাল ট্রেন চালু করার দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল রেল স্টেশনে অবরোধ মহিলাদের। স্পেশাল ট্রেন চালু রয়েছে, বাস চলাচল শুরু হলেও সাধারণ যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। এমত অবস্থায় লোকাল ট্রেন চালুর দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশন মঙ্গলবার সকাল পৌনে দশটা নাগাদ নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেললাইনে অবরোধ করেন। ঘটনাস্থলে যায় আরপিএফ ও জিআরপি।