হাওড়া, ৯ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ার মুন্সিরহাটে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। শুক্রবার সকালে জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জনবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতি ও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় মুন্সিরহাট পেট্রল পাম্পে। জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনিকেত চক্রবর্তী বলেন, আগামী দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি না কমলে তারা প্রতিবাদ আন্দোলন লাগাতার চালিয়ে যাবেন।
Related Articles
করোনা পরিস্থিতিতে পাশে সাংবাদিকরাও।
হাওড়া, ৫ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে এগিয়ে এলেন সাংবাদিকরাও। রবিবার হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে ঘুসুড়ি কুলিলাইনে ৬৬টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি পরিবার পিছু ২ কেজি চাল, ২ কেজি আলু, মুড়ি, চিঁড়ে, মুড়কি, বাতাসা ও বিস্কুট দেওয়া হয়। এদিন ছিল প্রথম পর্যায়। এরপর আগামীদিনে আরও অনেক পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন […]
ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির নোটিশ ৫ তারকা ক্রিকেটারকে , ভুল স্বীকার বিসিসিআই এর।
স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা-র নোটিশ পেলেন দুই মহিলা সহ পাঁচ ভারতীয় ক্রিকেটার। টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার গত তিন মাসের ‘হোয়ারঅ্যাবাউটস’ জানতে চেয়েছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। অর্থাৎ ওই ক্রিকেটাররা কখন, কোথায়, কী করছেন, তা […]
স্কুলে বোমা ছোড়ার ঘটনায় শাসক দলকেই দায়ী করলেন দিলীপ ঘোষ।
কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- ভরতপুর থানা ঘেরাও প্রসঙ্গে, দিলীপ ঘোষ বলেন, “পুলিশ পার্টির হয়ে এসব কাজ করত। গরু পাচারের টাকা, কয়লা বালি পাচারের টাকা পুলিস তুলে দিত। পুলিসের যেটা কাজ সেটা করছে না। অন্য রাজ্য থেকে এসে পুলিশ ড্রাগ পাচারকারীদের ধরে নিয়ে যাচ্ছে, এখানকার পুলিশ খোঁজও রাখে না। রাজনীতির কাজ ও পার্টিকে টাকা দিতে গিয়ে পুলিশও […]







