সুদীপ দাস, ৯ জুলাই:- ইন্টারনেট বিভ্রাট, জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে অনলাইনের সমস্ত কাজ বন্ধ হুগলী-চুঁচুড়া পুরসভায়। গত ৫তারিখ থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এই পুরসভায়। বর্তমানে যেখানে সাধারন পরিষেবা দিতে পুরসভার অধিকাংশ ক্ষেত্রেই ভরসা অনলাইন সেখানে ইন্টারনেট না থাকায় পরিষেবার কাজ প্রায় শিকেয় উঠেছে। বিশেষ করে জন্ম-মৃত্যুর শংসাপত্র নিতে এসে প্রতিদিনই ফিরে যেতে হচ্ছে সাধারন মানুষকে। তিনতলা বিশিষ্ট হুগলী-চুঁচুড়া পুরসভার প্রতি তলেই কোন কোন দপ্তরের কাজে ইন্টারনেট আবশ্যিক। কিন্তু বর্তমানে কম্পিউটারগুলি ইন্টারনেট সংযোগ হারানোয় অনলাইনের কাজগুলি সম্পূর্ন বন্ধ। এবিষয়ে পুর প্রশাসক গৌরিকান্ত মুখার্জী বলেন পুরসভার ইন্টারনেট লাইনে একটা সমস্যা হয়েছে। দিন কয়েক ধরে তাই অনলাইনের কাজগুলি বন্ধ রয়েছে। আমরা ইন্টারনেট সার্ভিস কোম্পানিকে খবর দিয়েছি। আশা করছি দিন কয়েকের মধ্যে সমস্যার সমাধান হবে।
Related Articles
দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত হাওড়া, নামল র্যাফ।
হাওড়া, ১৩ মার্চ:- দুই পাড়ার সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার বাঁকড়ার নিউ মন্ডলপাড়া এলাকা। মুহুর্মুহু সেখানে ইট বৃষ্টি চলে বলে অভিযোগ। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। সোমবার সকালে মন্ডলপাড়া দিয়ে পাশের পাড়ার এক যুবক যাওয়ার সময় এলাকার যুবকদের সঙ্গে তার কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। […]
অনলাইনে পরিচারিকা নিয়োগ, খোয়া গেল সোনার গয়না, ধৃত পরিচারিকা।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- অনলাইনে পরিচারিকা নিয়ে খোয়া গেলো সোনার গহনা। অবশেষে চুরির ঘটনার কিনারা করলো লেক টাউন থানার পুলিশ। ভাটপাড়া থেকে গ্রেফতার অভিযুক্ত পূজা সাহু। উদ্ধার জাল আঁধার কার্ড সহ একাধিক নথি। পুলিশ সূত্রে খবর, ২৯ জানুয়ারি লেক টাউন বি ব্লকের বাসিন্দা সুধা সঞ্চিতি লেক টাউন থানায় অভিযোগ জানান যে, তিনি অনলাইনে মানসী আয়া সেন্টারের […]
জামিন অযোগ্য মামলাই এখন চিন্তার কারণ কমিশনের।
কলকাতা, ২ মার্চ:- জামিন অযোগ্য মামলাই এখন চিন্তার কারণ নির্বাচন কমিশনের। রাত পোহালেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশন সূত্রে খবর, তিন তারিখ রাত সাড়ে দশটা নাগাদ কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর সঙ্গেই আসছেন ইসি, ডেপুটি ইসি, প্রিন্সিপাল সেক্রেটারি, সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সহ মোট ১৪ জন সদস্য। তবে, রাজীব কুমার […]











