এই মুহূর্তে জেলা

হাতে পোস্টার, ‘পেগাসাসে’র মাধ্যমে ফোনে আড়ি পাতা কান্ড নিয়ে কংগ্রেসের অবরোধ হাওড়ায়।

হাওড়া , ২৫ জুলাই:- ‘পেগাসাস’ ব্যবহারের মাধ্যমে ফোনে আড়ি পাতা হচ্ছে কেন এর প্রতিবাদে রবিবার দুপুরে হাওড়াতেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান জেলা কংগ্রেসের কর্মীরা। এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও এদিন বিক্ষোভ হয়। মধ্য হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে পাওয়ার হাউস মোড়ে প্রদেশ কংগ্রেস নেতা শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। […]

এই মুহূর্তে জেলা

জ্বালানির মূল্যবৃদ্ধিতে শেওড়াফুলিতে কংগ্রেসের বিক্ষোভ।

হুগলী, ২৫ জুলাই:- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শেওড়াফুলি চাতরায় জিটি রোডের উপর প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ কর্মসূচী পালন করল যুব জাতীয় কংগ্রেসের কর্মীরা। হুগলী জেলার যুব কংগ্রেস কমিটির সভাপতি অমিতাব দে বলেন ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের মূল বৃদ্ধি পাশাপাশি ভ্যাকসিন নিয়ে যে ভাবে রাজনিতি চলছে তারি প্রতিবাদে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী […]

এই মুহূর্তে জেলা

জগৎবল্লভপুরে মহিলাকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ। ধৃত অভিযুক্ত। এলাকায় উত্তেজনা।

হাওড়া , ২৫ জুলাই:- ‘খুনে’র ঘটনার ‘সাক্ষী’ থাকায় হাওড়ার জগৎবল্লভপুরে জনৈকা মহিলাকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে। এলাকার মানুষ অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির স্ত্রী ‘খুন’ হয়েছিলেন বেশ কয়েক বছর আগে। সেই ঘটনায় নাম জড়িয়েছিল অভিযুক্তের। ওই ঘটনায় ‘সাক্ষী’ ছিলেন যে জনৈকা মহিলা, […]

এই মুহূর্তে জেলা

উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবিতে পরীক্ষাথীদের রাস্তা অবরোধ চন্দননগরে।

সুদীপ দাস, ২৪ জুলাই:- শুক্রবারের পর শনিবার। আবারও পাশ করানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন ছাত্রীদের। দাবি মেটাতে পথ অবরোধও করে পড়ুয়ারা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। ঘটনাটি চন্দননগর ঊষাঙ্গিনী বালিকা বিদ্যালয়ের। এই বিদ্যালয়ে এবারে উচ্চমাধ্যমিকের মোট ছাত্রী সংখ্যা ১৫০জন। এদের মধ্যে মোট ২৩জন ছাত্রী অনুত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ সেই সমস্ত ছাত্রী ও তাঁদের অভিভাবকদের দাবী বিদ্যালয়ে একাদশ […]

এই মুহূর্তে জেলা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে হাওড়ায় প্রতিবাদ মিছিল।

হাওড়া , ২৪ জুলাই:- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে শনিবার হাওড়ায় তৃণমূলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে ওই মিছিল হয়। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য অরুণ রায়চৌধুরীর নেতৃত্বে এদিন এক বর্ণাঢ্য মিছিল হয় ৩৪ […]

এই মুহূর্তে জেলা

গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

আরামবাগ, ২৪ জুলাই:- এক গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের মলয়পুর এর নালিচক গ্রামে। বিশেষ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে ওই গৃহবধূ প্রেম করে বিয়ে করেছিল মলয় পুর গ্রামের নালীচকের এক যুবককে। মৃত গৃহবধূর নাম জবা পোড়েল। তার স্বামীর নাম শুভ পোড়েল। […]

এই মুহূর্তে জেলা

আরামবাগ পুলিশের বড়ো সাফল্য , চুরি চক্রের তিন পান্ডা গ্রেফতার।

আরামবাগ, ২৪ জুলাই:- আরামবাগ পুলিশের বড়ো সাফল্য। চুরি চক্রের তিন পান্ডা গ্রেফতার সহ খোয়া যাওয়ায় কয়েক হাজার টাকার স্টেশনারি জিনিস পত্র ও নগদ টাকা উদ্ধার। জানা গিয়েছে স্টেশনারি দোকানে চুরি যাওয়া কয়েক হাজার টাকার স্টেশনারি জিনিসপত্র ও ১২০০ টাকা নগদ উদ্ধার করলো আরামবাগ পুলিশ। স্যাম্পু থেকে শুরু করে তামাকজাত দ্রব্য, সিগারেট চুরি করার অভিযোগ ওঠে […]

এই মুহূর্তে জেলা

স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকের অনুত্তীর্ণ ছাত্রীরা।

হাওড়া, ২৪ জুলাই:- গতকাল আন্দুলের পর এবার হাওড়ার জগৎবল্লভপুর। আজ সকালে বিশালাক্ষ্মীতলা হাই স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকে অনুর্ত্তীর্ণ ছাত্রীরা। বিক্ষোভে সামিল হন ছাত্রীদের অবিভাবকরাও। জানা গেছে, ওই স্কুল থেকে ১১৭ জন পরীক্ষা দিয়েছেন। ৩৭ জনকে ফেল করানোর অভিযোগেই শুরু হয়েছে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

এই মুহূর্তে জেলা

আবেদন-নিবেদন অনেক হয়েছে, মাস্কহীন মানুষদের এবার কানধরে ওঠবোস প্রশাসনের!

সুদীপ দাস, ২৪ জুলাই:- ১ম এবং ২য় ঢেউ থেকে শিক্ষা নিয়ে করোনার ৩য় রুখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। বর্তমানে করোনার প্রকোপ কম থাকলেও করোনাকে কোনভাবেই হাল্কা করে নিতে চাইছে না প্রশাসন। এজন্য ১ম ঢেউয়ের মত আবারও পথে নামছে পুলিশ-প্রশাসন। শনিবার চুঁচুড়া-মগরা ব্লক প্রশাসনের পক্ষ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। মূলত মাস্কহীন মানুষদের সবক শিখাতেই এই অভিযান। […]

এই মুহূর্তে জেলা

গ্রামীন মহিলাদের কর্মসংস্থানের লক্ষে খেলা দিবসে তাদের তৈরি ফুটবল বিলি করার সিদ্ধান্ত নিলো সরকার।

কলকাতা , ২৪ জুলাই:- গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার আগামী মাসে প্রস্তাবিত খেলা দিবসে তাদের হাতে তৈরি ফুটবল বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অধীনে থাকা রিফিউজি হ্যান্ডিক্রাফটস এই কাজ করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের জীবন-জীবিকা সুনিশ্চিত করতে সরকার তরফেই এই সংস্থা গড়ার […]