এই মুহূর্তে জেলা

রিষড়ায় গুলি করে খুনের চেষ্টা যুবককে।

হুগলি, ১৪ সেপ্টেম্বর:- ফের শ্রীরামপুর থানার অন্তরগত এস কে নগরের যুবক নিখিলেশ যাদব (২৬) কে গুলি করে খুনের চেষ্টা। সকালে কাজের উদ্যেশে বেরোলে পেছন থেকে গুলি করে দুষ্কৃতীরা ।কি কারণে গুলি তা খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। বাড়ি থেকে একটু দূরে বিরাট জমি নিয়ে তাদের খাটাল আছে খাটাল নিয়ে কোনো পুরোনো গন্ডগোল আছে কি না […]

এই মুহূর্তে জেলা

চাহিদা কম, বায়না আসছে না। মাথায় হাত আন্দুল প্রশস্ত’র মৃৎশিল্পীদের।

হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- চাহিদা কম, বায়না আসছে না। মাথায় হাত আন্দুল প্রশস্ত’র মৃৎশিল্পীদের। গত বছর লকডাউনের পর থেকেই ব্যবসায় মন্দা চলছিল। ক্লাবগুলো পুজোর বাজেট কাটছাঁট করায় ঠাকুর গড়েও দাম পাচ্ছিলেন না মৃৎশিল্পীরা। সেই মন্দার জের এখনও কাটেনি। হাওড়ার আন্দুলের প্রশস্ত’র প্রতিমা শিল্পীদের তাই এখন মাথায় হাত। চলতি সপ্তাহেই বিশ্বকর্মা পুজো। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। কারিগর […]

এই মুহূর্তে জেলা

বাগানে সুপারি চুরির ঘটনা দেখে ফেলায় ডোমজুড়ে বৃদ্ধাকে খুন।

হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- বাগানে সুপারি চুরির ঘটনা দেখে ফেলায় এক বৃদ্ধাকে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ডোমজুড়ের খাটোরা গ্রামে বাগানের পাতকুয়া থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার নাম গীতারানী সাউ (৬৬)। ডোমজুড় থানা সূত্রের খবর, গতকাল সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধা। তিনি প্রতিদিনকার মতো সোমবার দুপুরেও গরুর জন্য […]

এই মুহূর্তে জেলা

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে রামমোহন রায়ের জন্মস্থান ভুল , নিন্দার ঝড় রাজ্য জুড়ে।

মহেশ্বর চক্রবর্তী, ১৪ সেপ্টেম্বর:- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ের জন্মস্থান ভুল দেওয়ায়, নিন্দার ঝড় সারা রাজ্য জুড়ে। ভারতের এই মহান মনীষীর জন্ম স্থান কোন জেলায় তাও যদি সঠিক ভাবে সরকারি শিক্ষা সংসদের ওয়েবসাইটে না থাকে তাহলে সারা বিশ্বের কাছে একটা ভুল বার্তা যাবে সেই বিষয়ে সন্দেহ নেই বলে […]

এই মুহূর্তে জেলা

দু ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন তারকেশ্বর।

হুগলি, ১৩ সেপ্টেম্বর:- টানা দু ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হুগলির তারকেশ্বর পৌর সভার ৫, ৬, ১৪ নম্বর ওয়ার্ড ও রাজবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায়। নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষ থেকে শুরু করে শৈব মন্দিরে আসা পুর্নার্থীরা।রাস্তা পুরোপুরি নোংড়া ড্রেনের জলে ডুবে থাকায় সমস্যা পড়ছেন এলাকার মানুষ। বিশেষ করে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে অসুবিধায় পড়েছেন […]

এই মুহূর্তে জেলা

ব্যাংক একাউন্ট হ্যাক করে টাকা লোপাটের কিনারায় ব্যান্ডেল থেকে দুজনকে আটক করলো উত্তরপ্রদেশের পুলিশ।

সুদীপ দাস , ১৩ সেপ্টেম্বর:- জামতারা গ্যাং এর মতন ব্যাংক একাউন্ট হ্যাক করে টাকা লোপাটের কিনারায় উত্তরপ্রদেশ থেকে পুলিশ এসে ব্যান্ডেল থেকে আটক করলো দুইজনকে। ব্যান্ডেল এই দুই ব্যক্তির নাম রাজা প্রসাদ ও প্রীতম দাস এদের দুজনের বাড়ি ব্যান্ডেল বলাগর এলাকায়। গতকাল রাত্রে উত্তর প্রদেশের পুলিশ টিম চুঁচুড়া পুলিশের সহযোগিতায় ব্যান্ডেল থেকে ব্যাংক হ্যাকার কাণ্ডে […]

এই মুহূর্তে জেলা

জুট শিল্পে কর্মী পূরণের লক্ষ্যে বেকার যুবক যুবতীদের বাছাই করে শুরু হলো প্রশিক্ষণ শিবির l

হুগলি, ১৩ সেপ্টেম্বর:- আমাদের রাজ্যের জুটমিল গুলিতে ৩০ শতাংশ শ্রমিকের অভাব আছে, যার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি পরিকল্পনা করেছেন যাতে এই সমস্ত জুটমিলগুলি দক্ষ শ্রমিক দিয়ে পূরণ করা যায়। তার জন্য বেকার যুবকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদের এই সমস্ত কারখানা গুলোতে নিয়োগ করা যায়, এর ফলে যেমন একদিকে জুট শিল্প বাঁচবে অন্যদিকে বেকাররা কর্মসংস্থান সুযোগ […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত থেকে কোনও পরিষেবা না পাওয়ার প্রতিবাদে পঞ্চায়েতের শাটার ফেলে দিলেন গ্রামবাসীরা।

হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- গ্রাম পঞ্চায়েত থেকে কোনও পরিষেবা না পাওয়ার প্রতিবাদে পঞ্চায়েত অফিসের শাটার ফেলে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ডোমজুড় গ্রাম পঞ্চায়েতে। এতে আটকে পড়েন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। এলাকার মানুষের অভিযোগ তারা পরিষেবার জন্য বারবার পঞ্চায়েতের দ্বারস্থ হলেও ওই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান তাদের কোন কাজ করছেন না। উপরন্তু তাদের সঙ্গে […]

এই মুহূর্তে জেলা

চাকরি দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগে মন্দারমনি থেকে গ্রেফতার দম্পতি।

সুদীপ দাস, ১৩ সেপ্টেম্বর:- চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারনার অভিযোগে গ্রেফতার এক দম্পতি। ঘটনা প্রসঙ্গে জানা ভদ্রেশ্বর এলাকার বহু মানুষকে রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে ওই দম্পতি। নাম বাসুদেব গড়াই ও তনয়া গড়াই। এরা বেশ কিছুদিন থেকে ভদ্রেশ্বরের কে জি আর এস রোডের কাটাডাংগায় এক আবাসনে বসবাস করত। প্রতারিতরা […]

এই মুহূর্তে জেলা

সিবিআইয়ের নোটিশ গেল কয়েকজনের বাড়িতে।

হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় হাওড়া ডোমজুড়ের রাজীব পল্লীতে সোমবার সকালে সিবিআইয়ের নোটিশ গেল বেশ কয়েকজনের বাড়িতে। এদিন বেলা বারোটার পর সিবিআইয়ের এক প্রতিনিধি দল রাজীব পল্লীতে আসেন। নোটিশ দেওয়ার পর মঙ্গলবার তাদের সিবিআই দপ্তরে যাওয়ার নির্দেশ দেন।