এই মুহূর্তে জেলা

নাম না নিয়ে রাজ্যপালকে ‘দাদু’ বলে কটাক্ষ ফিরহাদের।

হাওড়া, ২৪ এপ্রিল:- রবিবার উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলনে এসে নাম না নিয়ে রাজ্যপালকে ‘দাদু’ বলে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং পরিবহন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। তিনি রাজ্যপালকে এদিন নাম না করে ‘দাদু’ বলে কটাক্ষ করেন। ফিরহাদ হাকিম বলেন, দাদুটা আটকে রেখেছেন। রাজভবনে আমিও ২-৩ বার গেছি। […]

এই মুহূর্তে জেলা

দেশ গড়ার কাজে সৎ যুবকদের এগিয়ে আসার আহ্বান ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান মহারাজের।

উত্তর ২৪ পরগণা, ২৪ এপ্রিল:- দেশ গড়ার কাজে সৎ এবং চরিত্রবান যুবকদের এগিয়ে আসার আহ্বান জানালেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত কাঁকিনাড়া প্রণবানন্দ সেবা প্রতিষ্ঠানের দ্বিতল গুরুমন্দির, শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেন তিনি। উত্তর ২৪ পরগণা জেলার কাঁকিনাড়া অঞ্চলে সঙ্ঘের উদ্যোগে নানা সেবা কাজ শুরু […]

এই মুহূর্তে জেলা

সাঁতরাগাছি বাস টার্মিনালে বাবুঘাটের বাস এলে বাড়বে গাড়ির চাপ , আশঙ্কা যানজটের।

হাওড়া, ২৪ এপ্রিল:- এখনও অসম্পূর্ণ উড়ালপুলের কাজ। সাঁতরাগাছি বাস টার্মিনালে বাবুঘাটের বাস এলে গাড়ির চাপ বাড়বে। যানজটের আশঙ্কা থাকবে। পাশাপাশি লোকজন এলে ব্যবসায়ীদের সুবিধা হবে। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। কলকাতা হাইকোর্টের নির্দেশ আগেই ছিল। কিন্তু তা কার্যকর করা নিয়ে জটিলতা ছিল। এরপর খোদ রাজ্য সরকার বাবুঘাট বাস স্ট্যান্ডকে সাঁতরাগাছি বাস টার্মিনাসে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। […]

এই মুহূর্তে জেলা

প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ছাদনাতলায় প্রেমিক , ফুলশয্যার রাতে শ্রীঘরে যুবক।

বনগাঁ, ২৩ এপ্রিল:- প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে ছাদনা তলায় প্রেমিক। প্রেমিকার অভিযোগে বৌভাতের আসর থেকে শ্রীঘরে যুবক।ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার দেবীপুর এলাকায়। অভিযুক্ত প্রেমিকের নাম অভিজিৎ দাস। একটি বেসরকারি সংস্থায় কর্মরত। প্রেমিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী মৌমিতা সরকারের সঙ্গে অভিজিতের বছর আটেক ধরে প্রেমের সম্পর্ক ছিল। নিয়মিত ঘুরতে যাওয়া খাওয়া-দাওয়া মেলামেশা সবকিছু চলছিল […]

এই মুহূর্তে জেলা

স্কুলে সাধভক্ষণ শিক্ষিকার, অভিযোগে বিক্ষোভ, মূর্ছা গেলেন প্রধানশিক্ষিকা।

হুগলি, ২৩ এপ্রিল:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্ব চলাকালীন স্কুলের ভিতরেই এক সহ শিক্ষিকাকে সাধ ভক্ষণ করানোর সময় অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়েন শিক্ষিকারা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষিকা। ঘটনার খবর পেয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা কাউন্সিলর তিয়াসা মুখোপাধ্যায় ও শিক্ষানুরাগী প্রাক্তন জেলা বিচারক নারায়ণ চন্দ্র চক্রবর্তী হাজির হয়ে পরিস্থিতি সামাল দেন। […]

এই মুহূর্তে জেলা

বিষ খাইয়ে বধূকে হত্যার অভিযোগ , হাসপাতাল চত্বরেই শ্বশুরবাড়ির লোকজনের উপর চড়াও হলেন বাপের বাড়ির লোকেরা।

হাওড়া, ২৩ এপ্রিল:- বিষ খাইয়ে বধূকে হত্যার অভিযোগ। হাওড়া জেলা হাসপাতাল চত্বরেই জামাই সহ শ্বশুরবাড়ির লোকজনের উপর চড়াও হলেন বাপের বাড়ির লোকেরা। এই ঘটনার জেরে শনিবার দুপুরে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রকাশ, এক গৃহবধূকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গৃহবধূর বাবার অভিযোগ, মেয়েকে খুন করেছে তার স্বামী। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্বামী। […]

এই মুহূর্তে জেলা

ঋতব্রত’র সভাপতিত্বে ব্রীজ এন্ড রুফ এমপ্লয়িজ ট্রেড ইউনিয়নের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো হাওড়ায়।

হাওড়া, ২৩ এপ্রিল:- হাওড়ার ব্রীজ এন্ড রুফ কোং – এর আইএনটিটিইউসি অনুমোদিত এমপ্লয়িজ ট্রেড ইউনিয়নের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। শুক্রবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয় হাওড়া ওয়ার্কস শ্রমিক ক্যান্টিন হলে। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি’র হাওড়া জেলা সদর সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার, উত্তর হাওড়ার আইএনটিটিইউসি’রসভাপতি অরবিন্দ […]

এই মুহূর্তে জেলা

জটিল অস্ত্রপচারের একদিন বাদেই বেডে শুয়ে পরীক্ষা দিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

হুগলি, ২২ এপ্রিল:- জটিল অস্ত্রপচারের একদিন বাদেই নার্সিংহোমের বেডে শুয়ে পরীক্ষা দিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম মাম্পি কুন্ডু। সে এই বছর গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গত ১৩ এপ্রিল সাইকেলে করে প্রাইভেট টিউটরের বাড়ি পড়তে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় মাম্পিকে স্থানীয় প্রাথমিক […]

এই মুহূর্তে জেলা

এবার উলোট পুরাণ হাওড়ায় , তোলাবাজকে গণধোলাইয় দিলেন মহিলারা।

হাওড়া, ২২ এপ্রিল:- তোলা চাইতে এসে মহিলাদের হাতে গণধোলাই এক ব্যক্তিকে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া থানার অন্তর্গত হাওড়া ময়দানে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় বাড়ি তৈরি কাজ শুরু হলে রমেশ জয়সোয়াল নামে স্থানীয় এক ব্যক্তি মোটা টাকা দাবি করেন। অভিযোগ উনি নিজেকে আরটিআই অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচয় দিয়ে প্রোমোটারদের হুমকি দিতেন এবং টাকা দাবি করতেন। […]

এই মুহূর্তে জেলা

হোটেলের ঘর থেকে যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তারকেশ্বরে।

হুগলি, ২২ এপ্রিল:- হোটেলের ঘর থেকে যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়ালো তারকেশ্বরের মন্দির রোড এলাকায়। পুলিশ জানিয়েছে দুজনেরই বাড়ি বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকায়।গত কাল মন্দিরে পূজা দেওয়ার জন্য তারকেশ্বর আসেন পূজা হাজরা ও বাপণ ঘোষ নামে ওই যুবক যুবতি। তারকেশ্বর মন্দির রোড এলাকায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নেয় তারা। […]