এই মুহূর্তে জেলা

বহিষ্কৃত ছাত্রীদের পুনর্বহাল ও বর্ধিত ফি মকুবের দাবিতে বিজয়কৃষ্ণ গার্লস কলেজের সামনে এসএফআই এর বিক্ষোভ কর্মসূচি।

হাওড়া, ৭ জুন:- বহিষ্কৃত ছাত্রীদের পুনর্বহাল ও বর্ধিত ফি মকুবের দাবিতে হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজের সামনে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় এসএফআই। গত ৩১ মে হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজে বর্ধিত ফি’ র প্রতিবাদে ছাত্রীরা আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে বিক্ষিপ্ত গন্ডগোলের জেরে কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে। কলেজ ছাত্রীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ জন ছাত্রীকে কলেজ […]

এই মুহূর্তে জেলা

প্রশাসনের প্রতিশ্রুতিই সার, বেহাল নিকাশির প্রতিবাদে বেনারস রোডে অবরোধ স্থানীয় বাসিন্দাদের।

হাওড়া, ৬ জুন:- বেহাল নিকাশি ব্যবস্থার সমাধান চেয়ে হাওড়ার একসরায় বেনারস রোড অবরোধ করে সোমবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরেই এলাকার বেহাল নিকাশির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। প্রতি বছরেই বর্ষায় অবস্থা ভয়াবহ আকার ধারণ করে ওই এলাকায়। এবার আসন্ন বর্ষায় চরম সমস্যার আশঙ্কায় সোমবার ২ ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ […]

এই মুহূর্তে জেলা

জল প্রকল্পের গোডাউনে আগুন, চাঞ্চল্য উত্তরপাড়ায়।

হুগলি, ৫ জুন:- রবিবার সকালে উত্তরপাড়া কোতরং ধর্মতলা এলাকায় জল প্রকল্পের গোডাউনে আগুন লেগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের দু’টি ইঞ্জিন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে এই অগ্নিকাণ্ডের হতাহতের খবর না থাকলেও প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে। উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার চ্যাটার্জিহাটে শ্যুট আউটের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত।

হাওড়া, ৫ জুন:- হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় শনিবার রাতের শ্যুট আউটের ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্ত। ধৃতের নাম আকাশ মালিক। রবিবার তাকে হাওড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। অতীতেও এর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ […]

এই মুহূর্তে জেলা

ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর।

হাওড়া, ৫ জুন:- বাড়ির পাঁচতলা ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রীর। মৃতার নাম রিজওয়ানা পারভীন (১৭)। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে শিবপুরের কাজিপাড়া এলাকায়। লোডশেডিংয়ের কারণে ওই ছাত্রী এদিন ছাদে হাওয়া খেতে ওঠে। কিছুক্ষণ পরে তার পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা শিবপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে […]

এই মুহূর্তে জেলা

১০০ দিনের কাজের টাকা বকেয়া কেন, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে হাওড়ায় মিছিল করলেন অরূপ।

হাওড়া, ৫ জুন:- বাংলার ১০০ দিনের বকেয়া টাকা বিগত ৫ মাস ধরে আটকে রেখেছে দিল্লির নরেন্দ্র মোদির সরকার। এই অভিযোগ তুলে অমানবিক কেন্দ্রীয় সরকারের দ্বারা বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতে রবিবার সকালে হাওড়ায় এক প্রতিবাদ মহামিছিলের আয়োজন করা হয় মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এই মহামিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়। মহাশয়। […]

এই মুহূর্তে জেলা

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার বার্তা ভারত সেবাশ্রম সঙ্ঘের।

দ:২৪পরগনা, ৫ জুন:- আম্ফানের ঝড়ে ভীষণ ভাবে ক্ষতি হয়েছে এ রাজ্যের। হাজার হাজার গাছ উপড়ে পড়েছে ৷ এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় এবং ভুমিক্ষয় রোধে গত কয়েক বছর ধরেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে কয়েক লক্ষ নারকেল গাছ লাগিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় লক্ষাধিক নারকেল গাছ ও কাঁঠাল গাছ […]

এই মুহূর্তে জেলা

উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই দুর্ঘটনা কামারকুন্ডু ব্রিজে , গাড়ির গতি নিয়ন্ত্রণে সতর্কীকরণ জেলা পুলিশের।

হুগলি, ৪ জুন:- গতকাল কামারকুন্ডু উড়ালপুলের উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই দুর্ঘটনায় প্রাণ হারাবার পর আজ হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে কামারকুন্ডু উড়ালপুলে অপর অস্থায়ী ডিভাইডার বা ট্রাফিক কোন লাগানো হল। সেই সঙ্গে ব্রীজে ওঠার জন্য ব্রিজের দুই প্রান্তে গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য যাত্রীদের সতর্কীকরণ ব‍্যারিকেড ও লাগিয়ে দেওয়া হলো। উল্লেখ্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাল ৪টের […]

এই মুহূর্তে জেলা

সন্তানকে নিয়ে বাড়ি ছেড়েছেন স্ত্রী , অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা স্বামীর , মিললো সুইসাইড নোট।

হাওড়া, ৪ জুন:- মাত্র এক সপ্তাহ আগে গত রবিবার সাত বছরের সন্তানকে নিয়ে ডায়েরিতে লিখে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন স্ত্রী। সেই অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন স্বামী। ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট। হাওড়ার মালিপাঁচঘড়ায় উত্তেজনা। অভিযোগ, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ফোনে কথাবার্তা হতো। এই নিয়ে পরিবারে অশান্তিও চলছিল। সপ্তাহখানেক আগে স্ত্রী […]

এই মুহূর্তে জেলা

অশ্বত্থ গাছে ম্যাকাও পাখি দেখতে ভীড়। নজরদারি হাওড়া পুলিশ ও বন দপ্তরের।

হাওড়া, ৪ জুন:- হাওড়ায় ফের বিদেশি অতিথি পাখির আগমন। অশ্বত্থ গাছে ম্যাকাও দেখতে জগাছায় ভীড়। নজরদারি পুলিশ ও বন দফতরের। জগাছা থানার অন্তর্গত গরফা হরিসভাতলা এলাকায় একটি অশ্বত্থ গাছে ম্যাকাও পাখির আগমন ঘটেছে। নীল হলুদ রঙের পূর্ণাঙ্গ ম্যাকাও দেখতে এখন ভীড় জমাচ্ছেন পক্ষীপ্রেমী থেকে সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, শুক্রবারই পাখিটিকে সেখানে প্রথম দেখা যায়। খবর […]