এই মুহূর্তে জেলা

প্রায় আড়াই কোটির সোনা উদ্ধার হাওড়া স্টেশন থেকে।

হাওড়া, ১৭ জুলাই:- হাওড়া স্টেশন থেকে আড়াই কোটিরও বেশি অর্থমূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে এক রেলযাত্রীকে। আরপিএফের তরফ থেকে সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, শনিবার সন্ধ্যা নাগাদ ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে এসে পৌঁছায়। ট্রলি ব্যাগ নিয়ে এক যাত্রীকে সন্দেহজনকভাবে প্লাটফর্ম দিয়ে বেরতে […]

এই মুহূর্তে জেলা

ডোমজুড়ের অপহৃত ইঞ্জিনিয়ার উদ্ধার বাগুইহাটি থেকে, ঘটনায় গ্রেফতার ৭।

হাওড়া, ১৭ জুলাই:- অপহৃত এক ইঞ্জিনিয়ারকে উদ্ধার করলো হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। শনিবার রাতে বাগুইআটি থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয়েছে ৭ জন অপহরণকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ডোমজুড়ের কোলোরা এলাকার বাসিন্দা ভাস্কর মাঝি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তিনি উলুবেড়িয়ার এক বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। শনিবার সকালে ওই কোম্পানির নগদ ১০ লাখ টাকা পেমেন্ট নিয়ে […]

এই মুহূর্তে জেলা

নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের ধাক্কা ব্রিজের গার্ডওয়ালে। ব্রিজ থেকে কয়েক ফুট নিচে পড়ে মৃত তরুণ দম্পতি।

হাওড়া, ১৭ জুলাই:- এবার সলপ ব্রিজ। ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল হাওড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ধাক্কা মারল ব্রিজের গার্ড ওয়ালে। ব্রিজ থেকে কয়েক ফুট নিচে পড়ে মৃত দম্পতি। বাইক নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে প্রায় তিরিশ ফুট নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই দম্পতির।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত সলপ এলাকায়। হাওড়ার ইচ্ছাপুরে […]

এই মুহূর্তে জেলা

অ্যাপসের মাধ্যমে লোন দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণা হাওড়ায়।

হাওড়া, ১৬ জুলাই:- অ্যাপসের মাধ্যমে লোন দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণার ঘটনা সামনে এলো হাওড়ায়। ব্ল্যাকমেল করে মহিলাদের আপত্তিকর ছবি সুপারইম্পোজ করে তা পাঠিয়ে দেওয়া হচ্ছিল হাওড়ার যুবকের মোবাইলের কন্টাক্ট লিস্টে থাকা পরিচিতদের কাছে। সাইবার ক্রাইম সেল ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। জানা গেছে, ব্ল্যাকমেলের পাশাপাশি যুবককে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। জয় চক্রবর্তী নামের ওই […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রবাসী ব্যবসায়ীর।

হাওড়া, ১৬ জুলাই:- বালির জনৈক তৃণমূল নেতার বিরুদ্ধে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে তোলাবাজির অভিযোগ জানালেন বালির এক প্রবাসী ব্যবসায়ী। রূপের সিংহ নামের ওই ব্যবসায়ী শনিবার সকালে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ দায়ের করেন, যাতে তিনি পরিষ্কারভাবে বালির এক প্রভাবশালী তৃণমূল নেতার নামে তোলাবাজির অভিযোগ করেন। তাঁর অভিযোগ, বালির তিন নম্বর পুনম চাঁদ বাগারিয়া রোডের […]

এই মুহূর্তে জেলা

কৃষ ও কীর্তনের খোঁজে চুঁচুড়া থানায় অবস্থান দুই পরিবারে।

সুদীপ দাস, ১৬ জুলাই:- কৃষ ও কীর্তনের খোঁজে থানায় অবস্থান দুই পরিবারের সহ প্রতিবেশীর। গত ৩০শে জুন থেকে নিখোঁজ ব্যান্ডেলের সাহাগঞ্জ ডানলপ এলাকার দুই বন্ধু কৃষ মিশ্র ও কীর্তন প্রসাদ গুপ্ত। দুজনেই এবছর দুটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে। গত ৩০শে জুন স্থানীয় মাঠে খেলার নাম করে বাড়ি থেকে বের হয় দুই বন্ধু। […]

এই মুহূর্তে জেলা

ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে উঠে এলো বেলুড় বিদ্যামন্দির।

হাওড়া, ১৫ জুলাই:- ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) এর র‍্যাঙ্কিংয়ে ফের প্রথম দশের মধ্যে উঠে এল স্বামীজীর ভাবাদর্শে দীক্ষিত রামকৃষ্ণ মিশন পরিচালিত বেলুড় বিদ্যামন্দির। শুক্রবার এবারের এনআইআরএফের র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। শুধু শিক্ষার উৎকর্ষতার মানের বিচারেই নয়, ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নতির বিচারে এই র‍্যাঙ্কিং দেওয়া হয় বলে জানা গেছে। স্বভাবতই এই খবরে খুশির হাওয়া গোটা শিক্ষাপ্রতিষ্ঠান জুড়েই। […]

এই মুহূর্তে জেলা

গানের গলায় কুকথা! পদ্মের কবিয়াল বিধায়ক অসীমের পুরনো ভিডিয়ো নিয়ে সরব তৃণমূল।

নদীয়া, ১৫ জুলাই:- বিজেপির বিধায়ক অসীম সরকারের একটি পুরোনো ভিডিয়ো ভাইরাল হওয়ায় বেজায় বিড়ম্বনায় পড়েছে বিজেপি। বুধবার রাত থেকে একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু হয়। যেখানে দেখা যাচ্ছে, হরিণঘাটার বিজেপি বিধায়ক বিখ্যাত কবিগান শিল্পী অসীম সরকার গাড়ির চালকের পাশের বসে পিছনের আসনের দিকে তাকিয়ে অশালীন মন্তব্য করছেন। মন্তব্যের সময় তাঁর মুখে লেগে আছে হাসি। বিশেষ […]

এই মুহূর্তে জেলা

একক ব্যবহার্য প্লাস্টিক দ্রব্য বর্জনের ডাক দিয়ে হাওড়ায় মিছিলে হাঁটলেন মন্ত্রী অরূপ।

হাওড়া, ১৫ জুলাই:- রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা মেনে একক ব‍্যবহারযোগ‍্য প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ হয়েছে হাওড়া পুরসভা এলাকাতেও। প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে বিভিন্ন বাজারে অভিযানও শুরু হয়েছে। এবার একক ব‍্যবহারযোগ‍্য প্লাস্টিক দ্রব্য বর্জনের ডাক দিয়ে হাওড়ায় এক সচেতনতা র‍্যালি করা হলো পুরসভার তরফ থেকে। শুক্রবার সকালে হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামের সামনে থেকে এর […]

এই মুহূর্তে জেলা

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৬৪ বছরের বৃদ্ধ।

হুগলি, ১৪ জুলাই:- পেয়ারা খাওয়ানোর অজুহাতে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগ উঠলো ৬৪ বছরের এক প্রৌঢ়ার বিরুদ্ধে। অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম গৌর প্রমানিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর মগরা থানার ছাইগাদার কাছে কৃষ্ণ দাস কলোনীতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ওই এলাকার বাসিন্দা ৬৪ বছরের গৌর প্রামানিক প্রতিবেশী […]