সুদীপ দাস, ১৩ আগস্ট:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর হাসপাতালে। চুঁচুড়া সদর হাসপাতালের আইসিসিইউ-তে ভাঙচুর। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, চুঁচুড়ার খুশিগলির বাসিন্দা পেশায় আরপিএফ কর্মী নন্দকিশোর মন্ডলের ৬মাসের মেয়ে রিধিতার ঠান্ডা লাগায় আজ বেলা ১২টা নাগাদ শিশু বিভাগে ভর্তি করা হয়। অভিযোগ চিকিৎসক ভর্তির সময় একবার দেখেই চলে যায়। বিকেলের দিকে শিশুর শারিরিক অবস্থা ক্রমশ খারাপ […]
জেলা
বীরভূম জেলার অলিখিত মুখ্যমন্ত্রী করেছিলেন অনুব্রত মন্ডলকে, হাওড়ায় বিস্ফোরক শুভেন্দু।
হাওড়া, ১৩ আগস্ট:- মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার অলিখিত মুখ্যমন্ত্রী করেছিলেন অনুব্রত মন্ডলকে। তাই সেখানে জেলা সভাধিপতি, সুপার সবই ছোট মুখ্যমন্ত্রীর আওতায় তো থাকবে এটাই স্বাভাবিক। হাওড়ায় বিস্ফোরক শুভেন্দু। শনিবার বিকেলে তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একথা বলেন। এদিন শুভেন্দু বলেন, “আজকের র্যালির বার্তা দেশাত্মবোধ, রাষ্ট্রবাদ এবং জাতীয়তাবাদ। দেশমাতৃকার সেবা করার জন্য […]
হাওড়ায় তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে যোগ দিলেন শুভেন্দু।
হাওড়া, ১৩ আগস্ট:- ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশব্যাপী যে আজাদি কা অমৃত মহোৎসব পালন হচ্ছে তারই অঙ্গ হিসাবে শনিবার বিকেলে উত্তর হাওড়ার কমল সংঘের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। হাওড়ার গুলমোহর ময়দান থেকে এর সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় পতাকা হাতে নিয়ে হুডখোলা গাড়িতে কর্মসূচিতে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন দলের […]
রি-কল পিটিশন ফাইল জানালেন অরূপ।
হাওড়া, ১৩ আগস্ট:- আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আইনজীবীদের পরামর্শমতো একটি রি-কল পিটিশন দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, “আইনজীবীদের পরামর্শমতো অর্ডার রি-কল করার জন্য একটা রি-কল পিটিশন ফাইল করা হয়েছে। সেটা জমা করা হয়েছে। পরবর্তীকালে সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। এরমধ্যে রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে।” অরূপ […]
অমিত শাহের কুশপুতুল রেখে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের।
হাওড়া, ১৩ আগস্ট:- পোষ্যের গলায় সিবিআই লেখা পোস্টার ঝুলিয়ে এবং তারই পাশে অমিত শাহের কুশপুতুল রেখে অভিনব কায়দায় প্রতিবাদ কর্মসূচি পালন করলো শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ। পরে অমিত শাহের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তারা। “ইডি ও সিবিআই’কে যেভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি”। এরই বিরুদ্ধে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সুপ্রভাত মশাটের […]
ঢাকের তালে চোর ধরার বার্তা সৌমিত্রর।
বাঁকুড়া, ১২ আগস্ট:- নিজের হাতে ঢাক বাজিয়ে চোর ধরো জেলে ভরো শ্লোগান দিয়ে পথে নামলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ সকালে বাঁকুড়ার বড়জোড়ায় দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি রাস্তায় নামেন। গতকাল অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর দিকে দিকে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছে। তারই অংশ হিসাবে এদিন চোর ধরো জেল ভরো মিছিলে অংশ নিলেন বিজেপি […]
পুজোর আগেই সংস্কার করা হতে পারে সাঁত্রাগাছি ব্রিজের।
হাওড়া, ১২ আগস্ট:- পুজোর আগেই সংস্কার করা হতে পারে হাওড়ার সাঁত্রাগাছি ব্রিজের। সেক্ষেত্রে ব্রিজের একাংশ বন্ধ রেখেই মেরামতির কাজ শুরু হবে। পুজোর আগেই সেই কাজ হবার সম্ভাবনা বলে জানা গেছে। শুক্রবার ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করতে বর্তমান অবস্থা পরিদর্শন করেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ট্রাফিকের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার […]
মাইকে বাবুল সুপ্রিয়র গান বাজিয়ে,নকুলদানা বাতাসা ও গরু নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল বিজেপির।
উঃ২৪পরগনা, ১২ আগস্ট:- মাইকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা বাবুল সুপ্রিয়র এই তৃণমূল আর নয় গান এবং পাশাপাশি নকুলদানা বাতাসা ও চরম চরম ঢাক বাজিয়ে গরুকে সঙ্গে নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ দেখালো পানিহাটি বিজেপি নেতৃত্ব, বিজেপি যুব মোর্চা নেতা জয় সাহা নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করা হয়, বিজেপির বিক্ষোভ মিছিলকে ঘিরে এলাকার […]
বাড়ির মন্দির থেকেই গ্রেফতার অনুব্রত মণ্ডল।
বীরভূম, ১১ আগস্ট:- গরুপাচারের পর এবার কয়লা কেলেঙ্কারি। বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই। শেষমেশ ঠাকুর ঘর থেকে খোঁজ মেলে কেষ্টর। ঠাকুরঘরের দরজা প্রথমে ভিতর থেকে বন্ধ ছিল খবর সিবিআইয়ের তরফে। এরপর আটক হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। বাড়ি থেকেই এরপর গ্রেফতার হন কেষ্ট। সূত্রের খবর, বীরভূম থেকে আসানসোলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। আসানসোল আদালতে […]
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের চারজনকে খুন।
হাওড়া, ১১ আগস্ট:- সম্পত্তিজনিত পারিবারিক বিবাদের জেরে খুন চারজন। বুধবার রাতে ঘটনাটি ঘটে হাওড়া থানা এলাকার এম সি ঘোষ লেনে। অভিযোগ, ভাই ও ভাইয়ের স্ত্রী মিলে মেজো ভাসুর, ভাসুরের স্ত্রী, তাদের মেয়ে এবং শাশুড়িকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। আসেন পুলিশের […]











