এই মুহূর্তে জেলা

ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার বেশ কয়েকটি সদ্যোজাত শিশুর দেহ।

হাওড়া, ১৬ আগস্ট:- হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ৩১নং ওয়ার্ডের বানিতবলা ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েক সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুণ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের দাবি, মঙ্গলবার বেলায় যখন এলাকার বাচ্চারা ডাম্পিং গ্রাউন্ড থেকে বোতল কুড়াচ্ছিল তখন প্লাষ্টিকের ভিতর মোড়া অবস্থায় ওই সদ্যজাত শিশুদেহ ও ভ্রুণ তারা দেখতে পায়। তারপরেই খবর দেওয়া […]

এই মুহূর্তে জেলা

মহান উদ্যোগ। বালির “ফ্ল্যাগ ম্যান” মনোরঞ্জন ৬০ হাজারেরও বেশি জাতীয় পতাকা কুড়িয়ে সংগ্রহে রেখেছেন।

হাওড়া, ১৬ আগস্ট:- স্বাধীনতা দিবসের দিন বা প্রজাতন্ত্র দিবসের দিন বা ২৩ জানুয়ারি, ২রা অক্টোবর বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিকলি করে সাজানো হয় ছোট ছোট কাগজের বা প্লাস্টিকের পতাকা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক পরের দিনই হাওয়ায় উড়ে গিয়ে বা ছিঁড়ে গিয়ে রাস্তায় পড়ে থাকতে […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল।

হুগলি, ১৬ আগস্ট:- প্রয়াত হলেন হুগলির প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল। মঙ্গলবার কলকাতার এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। গত মাস ছয়েক ধরে বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাড়ি থেকেই চিকিৎসা চলছিল। সোমবার রাতে অসুস্থতা বাড়ে। স্নায়ূ রোগে আক্রান্ত হন।ভোর রাতে তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় এ্যাপোলো হাসপাতালে। […]

এই মুহূর্তে জেলা

অনুব্রতর পাশে যেই থাক জেলের ঘানি তাকেও টানতে হবে- সুকান্ত মজুমদার।

হুগলি, ১৫ আগস্ট:- অনুব্রত মন্ডলের পাশে যেই থাক, জেলের ঘানি তাকেও টানতে হবে। যে পাশে থাকবে তাকেও জেলে ঢুকে যেতে যাবে। বরাবরই অনুব্রত মণ্ডলকে অক্সিজেন দিয়ে এসেছে। যেন বেশি অক্সিজেন দিতে গিয়ে না নিজের অক্সিজেন ফুরিয়ে যায়। পঞ্চায়েত ভোটে যদি পুলিশকে তৃনমুল ব্যবহার না করে তবে তৃনমূল লড়াইয়ের ময়দানে থাকবে না। অনুব্রত মন্ডল যদি মুখ […]

এই মুহূর্তে জেলা

হুগলি জেলাশাসকের দপ্তরের পালিত হল ৭৬তম স্বাধীনতা দিবস।

হুগলি, ১৫ আগস্ট:- হুগলীর জেলাশাসক দপ্তরে পালিত হল ভারতবর্ষের ৭৬তম স্বাধীনতা দিবস। সোমবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন হুগলীর জেলাশাসক দীপাপ্রিয়া পি। জাতীয় পতাকা উত্তোলিত হতেই পুলিশ ব্যান্ডে জাতীয় সঙ্গীতের সুর ধ্বনিত হয়। জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যাক্তিরা। এদিন হুগলী জেলাবাসীর উদ্দেশ্যে ভাষন […]

এই মুহূর্তে জেলা

দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে ফ্রি স্টাইল স্কেটিং এবং স্পিড স্কেটিং র‌্যালি হাওড়ায়।

হাওড়া,১৫ আগস্ট:- দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের সকালে তিরঙ্গা পতাকা হাতে ফ্রি স্টাইল স্কেটিং এবং স্পিড স্কেটিং র‌্যালি হলো হাওড়ায়। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে কাজীপাড়া পর্যন্ত এই ফ্রি স্টাইল স্কেটিং এবং স্পিড স্কেটিংর‌্যালির আয়োজন করেছিল হাওড়া জেলা রোলার স্কেটিং অ্যাসোসিয়েশন এবং হাওড়া স্পোর্টস’এন’জয় সংস্থা। এদিন সকালে হর ঘর তিরঙ্গা এবং হর হাত মে তিরঙ্গা স্কেটারের […]

এই মুহূর্তে জেলা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতা এড়াতে তৎপর রেল পুলিশ।

সুদীপ দাস, ১৪ আগস্ট:- আগামীকাল ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ৭৫বর্ষ পূর্তি। এই উপলক্ষে যেকোনো রকম নাশকতা এড়াতে তৎপর রেল পুলিশ। রবিবার বিকেলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হলো হাওড়া বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল জংশন। এদিন ব্যান্ডেল স্টেশনে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালায় ব্যান্ডেল আরপিএফ ও ব্যান্ডেল জিআরপি। এদিক ব্যান্ডেল প্ল্যাটফর্মের আনাচে-কানাচে সহ যাত্রীদের ব্যাগে তল্লাশি চালানো […]

এই মুহূর্তে জেলা

দুর্নীতির মামলার তদন্ত সরকারের দ্বারা প্রভাবিত না হলে অনেকেই গ্রেফতার হবেন, মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।

হাওড়া, ১৪ আগস্ট:- দুর্নীতির মামলায় তদন্ত যদি ঠিকমতো হয়, তদন্ত যদি সরকারের দ্বারা প্রভাবিত না হয় তাহলে অনেকেই গ্রেফতার হবেন। রবিবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “দুর্নীতির সঙ্গে বহু মানুষ যুক্ত রয়েছেন। তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করা উচিৎ। যদি তদন্ত ঠিকমতো হয়, […]

এই মুহূর্তে জেলা

চীনের দালাল প্রধানমন্ত্রী, দু বছরেও সীমান্তে ৩৪ কিমি ভারতের এলাকা দখল করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার- কল্যান।

হুগলি, ১৪ আগস্ট:- নাথুরাম গডসের শিষ্যদের থেকে দেশপ্রেম শিখব না। দু’বছর ধরে চীন ভারতবর্ষের সীমান্তে ৩৪ কিমি এলাকা দখল করে রেখেছে।চীনের হাত থেকে দেশের জমি কে উদ্ধার করতে পড়েনি মোদী সরকার।আসলে তিনি চীনের বড় দালাল।রবিবার কোন্নগরের মাতৃসদনে ডেঙ্গি শনাক্তকরণ কেন্দ্রের উব্দোধন করতে এসে এভাবেই বিজেপি কে একহাত নেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,আমারা অনেক […]

এই মুহূর্তে জেলা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা, হাওড়া স্টেশনের বিভিন্ন জায়গায়।

হাওড়া, ১৪ আগস্ট:- রাত পোহালেই কাল সোমবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো হাওড়া স্টেশনকে। গত ৭২ ঘণ্টা ধরেই চলছে হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। জিআরপি এবং আরপিএফ যৌথভাবে বিভিন্ন ট্রেনে তল্লাশি চালানোর পাশাপাশি যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা, যাত্রীদের দেহ তল্লাশি করা সহ নিরাপত্তা ব্যবস্থা […]