এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের।

হুগলি, ২ সেপ্টেম্বর:- হুগলির উত্তরপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। মৃত ওই যুবকের নাম সন্দীপ মুখোপাধ্যায় (৩৭)। বাড়ি উত্তরপাড়া কোতরং পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শিবনারায়ণ রোডে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার থেকেই ওই যুবক জ্বরে আক্রান্ত হয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। জ্বর এতটাই বেড়ে যায় […]

এই মুহূর্তে জেলা

চিটফান্ড মামলায় গ্রেফতার হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানি।

উঃ২৪পরগনা, ২ সেপ্টেম্বর:- আজ হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু শাহানি কে গ্রেফতার করলো সিবিআই। সূত্রের খবর সানমার্গ চিট ফান্ড মামলায় এই গ্রেফতারি। রাজু সাহানি এর নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ 50 লক্ষ টাকা। থাইল্যান্ডে ব্যাংক একাউন্ট থাকার হদিশ সূত্রে খবর।

এই মুহূর্তে জেলা

ফের ‘ডেঙ্গু’তে মৃত্যুর অভিযোগ হাওড়ায়।

হাওড়া, ২ সেপ্টেম্বর:- ডেঙ্গু বাড়ছে হাওড়ায়। প্রাণহানির ঘটনাও ঘটছে। ফের ‘ডেঙ্গু’তে মৃত্যুর অভিযোগ উঠেছে ৮ নং ওয়ার্ডে। কড়া হাতেই ডেঙ্গু মোকাবিলায় মাঠে নেমেছে পুরসভা। হাওড়ায় ক্রমশ চওড়া হচ্ছে ডেঙ্গুর থাবা। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথেই বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানির ঘটনাও। এবার হাওড়া পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ‘এফ’ রোডের বাসিন্দা ১১ বছরের শুভম সরকারের মৃত্যুর ঘটনা ঘটেছে। […]

এই মুহূর্তে জেলা

পুলিশের গুলিতে নিহত হাওড়ার রিমা সিংয়ের পরিবারকে দেড় লক্ষ টাকা আর্থিক সাহায্য মনোজের।

হাওড়া, ২ সেপ্টেম্বর:- পার্কসার্কাসে পুলিশের গুলিতে নিহত হাওড়ার রিমা সিংয়ের পরিবারকে নিজের অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা আর্থিক সাহায্য মনোজের। হাওড়ার দাসনগরের বাসিন্দা রিমা সিংয়ের পরিবারের হাতে শুক্রবার দেড় লক্ষ টাকার চেক তুলে দেন শিবপুরের বিধায়ক রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। বিধায়কের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন রিমার পরিবার। সেই আবেদনে হাত বাড়িয়ে দেন মনোজ। বিধায়ক […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বাম সংগঠনের মিছিল।

হাওড়া, ১ সেপ্টেম্বর:- বাম ছাত্র সংগঠনের মিছিল হাওড়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত। সর্বভারতীয় জাঠার সমাপ্তি দিবসে উপলক্ষে এই মিছিল হয়। ১লা আগস্ট সারা দেশে জুড়ে শুরু হয় এই জাঠা। আজ ২ সেপ্টেম্বর পূর্ব ও উত্তর পূর্ব ভারতের জাঠার সমাপ্তি হবে। এই উপলক্ষে কয়েক হাজার বাম ছাত্র যুব হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে কলেজ স্ট্রিট উদ্দেশ্যে […]

এই মুহূর্তে জেলা

আদানি শিল্পগোষ্ঠীর উদ্যোগে বিশাল অঙ্কের বিনিয়োগের সম্ভাবনা বেলুড়ে।

হাওড়া, ২ সেপ্টেম্বর:- আদানি শিল্পগোষ্ঠীর উদ্যোগে বিশাল অঙ্কের বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে হাওড়ার বেলুড়ে। বন্ধ নিস্কো কারখানার জমিতে শিল্প গড়ে উঠলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে বলে যথেষ্ট আশাবাদী বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। বিনিয়োগ এলে বেলুড়ে বন্ধ নিস্কো কারখানার জমিতে যথেষ্ট শিল্প সম্ভাবনা তৈরি হবে। শিল্প হলে সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গির থাবায় ঘুম উড়েছে শ্রীরামপুরবাসীর।

হুগলি, ১ সেপ্টেম্বর:- ডেঙ্গি থাবায় ঘুম উড়েছে শ্রীরামপুর বাসীর। এমতবস্থায় বৃহস্পতিবার শ্রীরামপুর পুরসভার ২২ ও ২৫ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল উপনগরী ঘুরে দেখেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী। সঙ্গে ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক নিশীথ ভাস্কর পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল তিয়াশা মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা দাস, পুরসভার নোডাল অফিসার শৌভিক পান্ডা ও স্যানিটারি অফিসার অনুজ বন্দ্যোপাধ্যায়। এ দিন […]

এই মুহূর্তে জেলা

গণেশ পুজোর প্যান্ডেলে পকেটেই ফেটে গেল মুঠোফোন। জখম কিশোর। চাঞ্চল্য হাওড়ার ডোমজুড়ে।

হাওড়া, ১ সেপ্টেম্বর:- গণেশ পুজোর প্যান্ডেলে পকেটেই ফেটে গেল মুঠোফোন। জখম কিশোর। চাঞ্চল্য হাওড়ার ডোমজুড়ে।মোবাইল ফোন ফেটে জখম হলো এক কিশোর। ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার অন্তর্গত পার্বতীপুরে। গণেশ পুজো উপলক্ষে বৃহস্পতিবার সকালে এলাকায় পুজো মন্ডপে বন্ধুদের সাথে আড্ডা মারছিল কর্ণ সাঁতরা (১৬) নামের ওই কিশোর। সেই সময় তার পকেটে থাকা মোবাইল ফোন আচমকাই ফেটে যায়। […]

এই মুহূর্তে জেলা

ধারে বিড়ি নিতে এসে বচসা ! দোকানির কাঁচির কোপে সোজা হাসপাতালে ভর্তি খদ্দের।

হাওড়া, ১ সেপ্টেম্বর:- ধারে বিড়ি নিতে এসেও বচসা! দোকানির কাঁচির কোপে সোজা হাসপাতালে ভর্তি হলো খদ্দের। বিড়ি চাওয়াকে কেন্দ্র করে ক্রেতাকে ধারালো অস্ত্রের কোপ। বৃহস্পতিবার বিকেলে আহত ব্যক্তিকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। এদিন ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুর থানার অন্তর্গত মালিবাগান এলাকায়। সূত্রের খবর, এক ব্যক্তি দোকানে ধারে বিড়ি কিনতে গিয়ে দোকানদারের হাতে আহত […]

এই মুহূর্তে জেলা

হরিদ্বার, বারাণসীর ধাঁচে এবার গঙ্গা আরতি দেখার সুযোগ মিলবে হাওড়াতেও।

হাওড়া, ১ সেপ্টেম্বর:- হরিদ্বার বারাণসীর ধাঁচে এবার গঙ্গা আরতি দেখার সুযোগ মিলবে হাওড়ায়। আগামী দিনে গঙ্গাবক্ষে নৌকায় করে এই আরতি দেখা যাবে। বালির কেদারঘাটে এই গঙ্গা আরতির সূচনা হয় বুধবার রাতে গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে। বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের আশা ভবিষ্যতে রাজ্যের পর্যটন মানচিত্রেও এটা জায়গা করে নেবে। বালির “বন্ধুদের মিলিত স্পর্শ” সংস্থার পক্ষ থেকে […]