এই মুহূর্তে জেলা

৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের ওপর থেকে ভবঘুরে ব্যক্তিকে নামানো সম্ভব হলো চার ঘন্টার চেষ্টায়।

p style=”font-size: 18px; text-align: justify;”>হাওড়া, ৪ সেপ্টেম্বর:- রবিবার বিকেল থেকে কার্যত টানা কয়েক ঘন্টা কসরতের পর রাত ৯টা নাগাদ হাওড়া স্টেশন সংলগ্ন পূর্ব রেলের ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের ওপর থেকে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিচে নামানো সম্ভব হয়েছে। তাকে নিচে নামাতে কার্যত কালঘাম ছুটে যায় দমকল ও পুলিশের উদ্ধারকারী দলের। প্রায় একশ ফুট উঁচু […]

এই মুহূর্তে জেলা

কনজারভেন্সি টিমকে নিয়ে নবান্ন চত্বরে স্পেশাল ড্রাইভ দিল হাওড়া পুরসভা। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুতরা রাখতেই এমন উদ্যোগ।

হাওড়া, ৪ সেপ্টেম্বর:- নিত্যদিনই ভিভিআইপি’র আনাগোনা রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুতরা রাখতে কনজারভেন্সি টিমকে নিয়ে স্পেশাল ড্রাইভ দিল হাওড়া পুরসভা। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুতরা রাখতেই এমন উদ্যোগ। হাওড়া পুরসভা সূত্রের খবর, নবান্ন যেহেতু ভিভিআইপি জোন এবং প্রতিদিনই বিভিন্ন ভিভিআইপিরা নবান্নে আসা-যাওয়া করেন, তাই ওই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হাওড়া পুরসভার দায়িত্ব […]

এই মুহূর্তে জেলা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্যত্র বিয়ে প্রেমিকের, প্রতিবাদে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা।

হাওড়া, ৪ সেপ্টেম্বর:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। পরে অন্যত্র বিয়ে করে নেন প্রেমিক। এরই প্রতিবাদে হাওড়ার ডোমজুড়ে প্রেমিকের বাড়ির সামনে সকাল থেকে ধর্নায় বসেছেন প্রেমিকা। পরে প্রেমিকের বিরুদ্ধে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। গোটা ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। জানা গেছে, বছর দু’য়েক আগে ডোমজুড়ের বিপন্নপাড়ার বাসিন্দা বিধান (৩০) নামের এক […]

এই মুহূর্তে জেলা

প্রতিযোগিতা চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়লো দুই প্রতিযোগী, টুর্নামেন্ট বয়কট অভিভাবকদের।

হাওড়া, ৪ সেপ্টেম্বর:- ক্যারাটের জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা চলাকালীন রবিবার সকালে হাওড়ার দাসনগরের আলামোহন দাস স্টেডিয়ামে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ে দুই প্রতিযোগী। এরপরই আয়োজক সংস্থার বিরুদ্ধে পরিকাঠামোর অভাবের অভিযোগ তুলে ওই টুর্নামেন্ট বয়কটের ডাক দেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, তাঁরা পরে এসে জানতে পারেন এই টুর্নামেন্টের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। একপ্রকার চাপে পড়েই টুর্নামেন্ট ফি […]

এই মুহূর্তে জেলা

মাকড়দহ শ্রীমনি বাড়িতে দেবী দশভুজা নন, আসেন স্বামী শিবের সাথে হরগৌরী রূপে।

হাওড়া, ৪ সেপ্টেম্বর:- বনেদি বাড়ির পুজো মানেই ঐতিহ্য আর সাবেকিয়ানা। সাথে ইতিহাসের পাতায় স্মৃতির ডুব। নানা গল্প, কিংবদন্তী আর ইতিহাস। মণিমুক্তোর মতো প্রতিটি বনেদি বাড়ির অলিন্দে ছড়িয়ে আছে। সেইরকমই একটি বনেদি বাড়ির পুজো হল হাওড়ার মাকড়দহ শ্রীমানি পাড়ার শ্রীমানি বাড়ির পুজো। এই পরিবারে দেবী দশভূজা হয়ে আসেন না। তিনি আসেন স্বামী শিবের সাথে হরগৌরী রূপে। […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় রাজ্যপাল।

হাওড়া, ৩ সেপ্টেম্বর:- বিশ্ব হিন্দু পরিষদের মানব সেবা প্রতিষ্ঠান (সেবা কুম্ভ সমিতির) অনুষ্ঠানে শনিবার হাওড়ার শরৎ সদনে উপস্থিত হন রাজ্যপাল শ্রী লা গনেশন। এদিন সন্ধ্যায় এই অনুষ্ঠানে রাজ্যপালের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি পদ্মশ্রী ডাক্তার রবীন্দ্র নারায়ণ সিং, কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল সহ একাধিক বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব ও রাষ্ট্রীয় স্বয়ংসেবা […]

এই মুহূর্তে জেলা

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের গোঘাটের প্রাক্তন বিধায়কের।

হুগলি, ৩ সেপ্টেম্বর:- শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার সাইবার ক্রাইম পুলিশ থানায় অভিযোগ দায়ের করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। অভিযোগে মানস বাবু উল্লেখ করেছেন যে গত ৩১ জুলাই ডানকুনিতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এসে তার বিরুদ্ধে বেশ কিছু আপত্তিকর কথা বলেছেন শুভেন্দু যার ফলে জনমানসে ভুল বার্তা যাচ্ছে। এতে তার সম্মানহানি হয়েছে এবং অবিলম্বে […]

এই মুহূর্তে জেলা

দুর্গাপুজোকে কাজে লাগানো হবে হাম ও রুবেলা ভ্যাকসিনের(এম আর ভি সি) প্রচারে।

হুগলি, ৩ সেপ্টেম্বর:- করোনা অতিমারির কারনে দু বছর হাম ও রুবেলা ভাইরাসের ভ্যাকসিন অনিয়মিত হয়েছিল। সম্প্রতি ঝারখন্ড বাংলা বর্ডার এলাকায় কয়েকটি রুবেলা ভাইরাসের কেস সামনে আসে।হাম রুবেলা ভাইরাস নিয়ে তাই নতুন করে ভাবনা শুরু হয়। হুগলি জেলা শাসকের দপ্তরে স্বাস্থ্য দপ্তরের আধিকারীক ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারীক দের নিয়ে বৈঠক হয় ।হুগলি জেলায় নয় […]

এই মুহূর্তে জেলা

বিদেশের বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার দুই হ্যাকার।

হাওড়া, ৩ সেপ্টেম্বর:- অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ফোনের সূত্র ধরে ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ। কুখ্যাত দুই হ্যাকার গ্রেফতার হাওড়ার বেলুড়ে। তদন্তে সিআইডি। বেলুড় থেকে গ্রেফতার দুই আন্তর্জাতিক হ্যাকার। ধৃতদের নাম অমিত কুমার ওরফে অস্টিন; আর তার সঙ্গী হ্যাকার সুমন মণ্ডল ওরফে বাপি। সূত্রের খবর, বেলুড়ের ধর্মতলা রোডের মণ্ডল মিনি […]

এই মুহূর্তে জেলা

সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের পথচলা শুরু চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২ সেপ্টেম্বর:- হুগলি জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে সত্যেন্দ্র নাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের পথ চলা শুরু হল চুঁচুড়ার পিপুলপাতি হুগলি ওম্যান্স কলেজে। মূলত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রশিক্ষণ দিতে এই কোচিং সেন্টারের পথ চলা শুরু হল। এদিন হুগলি ওমেনস কলেজে এই স্টাডি সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন হুগলির জেলাশাসক দ্বিপা […]