হাওড়া, ৮ সেপ্টেম্বর:- আসন্ন পুজোয় হাওড়া পুরনিগম এলাকার বেশ কয়েকটি বড়ো পুজোমন্ডপে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এবার বিশেষ স্টলের ব্যবস্থা করা হচ্ছে। হাওড়া পুরনিগমের উদ্যোগেই হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ ও শিবপুর এই চার বিধানসভা কেন্দ্র ধরে চারটি জোন ভাগ করে মোট ২৮টির মতো সেলফ হেল্প গ্রুপকে বেছে নেওয়া হয়েছে। বড়ো পুজোমন্ডপের সামনেই এদের […]
জেলা
হাওড়ার সন্ধ্যাবাজার এলাকায় বহুতলে আগুন।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- বুধবার রাতে হাওড়ার সন্ধ্যাবাজার এলাকায় চারুচন্দ্র সিংহ লেনে রাধিকা কর্নার নামের একটি বহুতল বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়ে ছুটে আসেন সিইএসসির কর্মীরাও। দ্রুত সেখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এরপর প্রায় দেড় ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। আগুনের আতঙ্কে ফ্ল্যাটের বাসিন্দারা […]
২০২৪ যত কাছে আসবে, আমাদের উপর হানা তত বাড়বে। মলয় ঘটক ইস্যু নিয়ে হাওড়ায় মন্তব্য ফিরহাদ হাকিমের।
হাওড়া, ৭ সেপ্টেম্বর:- কয়লা পাচার-কান্ডে বুধবারই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ডালহৌসির সরকারি বাসভবনে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এর আগে আসানসোল এবং কলকাতায় মলয়বাবুর আরও পাঁচটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এই প্রসঙ্গে হাওড়ার বালিতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “২০২৪ যত কাছে আসবে, আমাদের উপর হানা তত বাড়বে।” তাঁর বিরুদ্ধেও নানা […]
জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া এখন সমাজ সচেতন নাগরিকদের কাছে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে।
সুদীপ দাস, ৭ সেপ্টেম্বর:- চুঁচুড়ার ঘিঞ্জি শহরের মধ্যে একটু খোলা অক্সিজেন নেওয়ার জায়গা মাঠের ধার। চুঁচুড়ার ভিভিআইপি জোনের মধ্যেই রয়েছে তিন তিনটি বড় মাঠ। গঙ্গার তীরবর্তী এই এলাকাতেই বলা হয় শহরের ময়দান চত্বর। যেই এলাকা সাধারণ মানুষের খোলা অক্সিজেন নেওয়ার জায়গা। একদিকে মাঠে খেলাধুলা, অন্যদিকে মাঠের লাগোয়া রাস্তার পাশের ফুটপাতে তৈরী বসার জায়গায় কখনও বিশ্রাম […]
অ্যাপ নির্ভর গাড়ির চালককে মারধরের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়।
হাওড়া, ৭ সেপ্টেম্বর:- বুধবার সন্ধ্যায় হাওড়া স্টেশন চত্বরে অ্যাপ নির্ভর ওলা উবের চালককে সিভিক পুলিশের মারধরের ঘটনায় উত্তাল হয়ে উঠল হাওড়া স্টেশন চত্ত্বর। ওই ঘটনার পর হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে ওলা উবের চালকরা পুলিশি জুলুমের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেয় সিটু। পুলিশ সিটু নেতাকেও মারধর করে বলে অভিযোগ। পুলিশের লাঠির […]
মা দুর্গার বামে থাকেন গণেশ আর কার্তিকের অবস্থান কলা বউয়ের পাশে দেবীর ডান দিকে।
হাওড়া,৭ সেপ্টেম্বর:- দাঙ্গা, খরা, মন্বন্তর ও দেশভাগের কারণে নিজভূমি ছেড়ে দেশান্তর পাড়িও যে পরিবারের নিকটজনদের একে অন্যের থেকে ভিন্ন করতে পারেনি, সেই পরিবারে মা দুর্গাই যে সকলকে একসূত্রে বেঁধে রাখার শক্তি হবেন এ আর আশ্চর্যের কী। কলকাতার রামগড়ের ঘটক পরিবারে তাই শঙ্খধ্বণিতে মা দুর্গার আবাহন ঘটতে চলেছে এবারও। আর ২৫০ বছরের ঐতিহ্যের উত্তরাধিকার একই ধারায় […]
সাত সকালেই মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা।
আসানসোল, ৭ সেপ্টেম্বর:- কয়লা পাচার মামলায় ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সাতসকালে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। চলছে তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার তিন এলাকাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই অভিযান।এদিন সকাল ৮টা নাগাদ আসানসোলে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় সিবিআই ও […]
ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, IRCTC এর জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেনে স্বদেশ দর্শন নভেম্বরের প্রথমেই।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- আইআরসিটিসি ইস্ট জোনের পক্ষ থেকে স্বদেশ দর্শন জ্যোতির্লিঙ্গ স্পেশাল টুরিস্ট ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সন্মেলন করে আইআরসিটিসি ইষ্ট জোনের পক্ষ থেকে জানানো হয় আগামী ৬ই নভেম্বর ২০২২ এই ট্রেনটির শুভ সূচনা হবে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে উজ্জয়ন, ওমকারেশ্বর, সিরিডি, সানিসিংহনাপুর, দ্বারকা, নাগেশ্বর, সোমনাথ, এবং স্ট্যাচু অফ […]
হাত কেটে নেওয়ার হুমকি দিলে আমরাও শান্ত হয়ে বসে থাকবো না হাত গুড়িয়ে দেব- বিস্ফোরক কল্যাণ।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- ইডি, সিবিআই কে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চক্রান্ত করছে বিজেপি। ঝাড়খন্ডের সরকার ফেলে দেওয়ার চেষ্টাও করে ছিল। কিন্তু টাকা সমেত বিধায়কদের গ্রেপ্তার করে নজির গড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর পুলিশ। মঙ্গলবার উত্তরপাড়া চলো কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপি কে নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজনৈতিক লড়াই করতে না পেরে […]
তৃণমূল শাসনকালে উলোট পুরাণ, কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো বামেরা।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- রাজ্যে তৃণমূল শাসনকালে এযেন ঠিক উলোট পুরাণ। হাওড়ার সাঁকরাইলে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিলো বামেরা। চলছে আবির খেলা। হাওড়ার সাঁকরাইল শ্যামাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৬৪টি আসনের সবকটিতেই জয়লাভ করলো বামপন্থী প্রার্থীরা। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই জয় পেয়েছে। জয়ের আনন্দে বাম কর্মীরা রাস্তায় বেরিয়ে লাল […]











