হাওড়া, ১০ সেপ্টেম্বর:- হাওড়ায় মঙ্গলাহাটের দিন কেন নবান্ন অভিযান ? পুজোর আগে তো থেকেই গেল ক্ষতির সম্ভাবনা! বিজেপি জেলা নেতৃত্বের সাফাই, রাজ্যের অরাজকতার বিরুদ্ধে আন্দোলনে একটা দিন সহযোগিতা করুন। পুজোর মুখে সবে জমে উঠতে শুরু করেছে এশিয়ার অন্যতম বৃহৎ মঙ্গলাহাট। পুজোর আগে শেষ তিনটি হাটের প্রথম হাট পড়েছে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার। আর সেদিনই নবান্ন অভিযানের […]
জেলা
আতঙ্কের নাম যখন ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে হাওড়ায় বিশেষ বৈঠক।
হাওড়া, ১০ সেপ্টেম্বর:- শনিবার ডেঙ্গু নিয়ে বিশেষ বৈঠক হয়ে গেল হাওড়ায়। হাওড়ার নিউ কালেক্টররেট বিল্ডিংয়ে এদিন ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ডিরেক্টর অব হেলথ সার্ভিস সিদ্ধার্থ নিয়োগী সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তিনি বৈঠক করেছেন হাওড়ার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে। উপস্থিত ছিলেন রয়েছেন পুরসভার আধিকারিকরাও।
বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির সিঙ্গুরে।
হুগলি, ১০ সেপ্টেম্বর:- বাল্যবিবাহ রোধ ও স্কুল ছাত্রীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সিঙ্গুর ক্লাব হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলী জেলাশাসক দিপপ্রিয়া পি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া, হারিপাল বিধায়ক করবী মান্না, সিঙ্গুর ব্লক সমষ্ঠি উন্নয়ন আধিকারিক পার্থ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রি পায়েল সরকার সহ অন্যান্য বিশিষ্টরা। […]
শ্যামা সঙ্গীত ভক্তিগীতির সুর সাধক ধনঞ্জয় ভট্টাচার্যের শততম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হাওড়ায়।
হাওড়া, ১০ সেপ্টেম্বর:- ভক্তিমূলক গান (শ্যামা-সঙ্গীত) আর সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য যেন একে অপরের পরিপূরক। ফিল্ম বা বেসিক রেকর্ডে ধনঞ্জয় ভট্টাচার্যের রামপ্রসাদী, শ্যামাসঙ্গীত বাঙালীর শ্রোতাদের কাছে যেন নিজস্ব সম্পদ। এই প্রখ্যাত সঙ্গীত শিল্পীর শততম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হলো হাওড়ায়। শনিবার ১০ সেপ্টেম্বর সকালে হাওড়ার বালির বাসিন্দা প্রখ্যাত ভারত বিখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্যের ১০০তম জন্মদিন […]
এবার আক্রান্ত আমতার মৃত ছাত্র নেতা আনিসের ভাই সলমন।
হাওড়া, ১০ সেপ্টেম্বর:- এবার আক্রান্ত আমতার মৃত ছাত্র নেতা আনিসের খুড়তুতো ভাই সলমন। মাথায় ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত অবস্থায় ভর্তি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। আমতার ছাত্র নেতা আনিস খানের কাকার ছেলের সলমন খানের উপর হামলার অভিযোগ। মাথায় ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন সলমন। সলমনের বাবা জালেম খানের অভিযোগ, শুক্রবার […]
ছেলে-মের রুটিন মার সহ্য করতে না পেরে বেথুয়া থেকে ব্যান্ডেলে বৃদ্ধ দম্পতি।
সুদীপ দাস, ৯ সেপ্টেম্বর:- ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম! নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরীর সত্তোরোর্দ্ধ দম্পতি প্রফুল্ল দাস ও কানন দাসের বৃদ্ধাশ্রম অবশ্য জোটেনি। ছেলে-মেয়ের অত্যাচারে ঘর ছাড়তে হয়েছিল বটে। তবে বিগত সাতদিন ধরে খোলা পৃথিবীর বুকেই দু’জনে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘুরতেই ঘুরতেই চলে আসেন ব্যান্ডেলে। ছেলে-মেয়ের অত্যাচারে ঘর ছাড়লেও একে অপরের […]
হাওড়ায় নবান্ন অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপির রাজ্য নেতৃত্ব।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো অভিযানকে সামনে রেখে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। শুক্রবার সকালে বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশালের নেতৃত্বে বিজেপির নেতৃত্ব নবান্ন অভিযানের প্রস্তুতি ঘুরে দেখেন। তারা প্রথমে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন এলাকায় যান। পরে ওখান থেকে হাওড়া ময়দানে ওই প্রতিনিধি দল আসেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাজ্য সরকার […]
জয়হিন্দ বাহিনীর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দায়িত্বে সুবীর ঘোষ।
হুগলি, ৯ সেপ্টেম্বর:- হুগলি দক্ষ তৃণমূল সংগঠক এবং বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ কে হুগলি তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হল। গতকালই জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি তাকে এই পদে নিয়োগ করেন। চম্পদনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সংগঠনের যে সমস্ত মুখ দলকে সমৃদ্ধ করছে […]
বাগুইহাটি হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলো সিআইডি।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- বাগুইআটি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করলো সিআইডি। শুক্রবার সকালে হাওড়া স্টেশনের বাইরে একটি টিকিট ট্রাভেল এজেন্সির দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। যে ট্রাভেল এজেন্সি থেকে তিনি টিকিট কাটতে এসেছিলেন তাঁরাও এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন। বেশ কয়েকদিন ধরেই সত্যেন্দ্র পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশকে ধোঁকা দিয়ে বিভিন্ন সময় […]
আবারও হাওড়ার জগৎবল্লভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন হাঁটালের বাসিন্দা নবকুমার ঘোষ নামের এক ব্যক্তি। তিনি মেশিনে প্লেট কাটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাঁকে গ্রামীণ হাসপাতালে আনা হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেরই কারখানাতেই নবকুমার কাজ করতেন। জনা কয়েক শ্রমিক নিয়েই তার এই […]











