এই মুহূর্তে জেলা

উৎসবের মরসুম মিটলেই ডিসেম্বরে হাওড়ায় পুরভোটের সম্ভাবনা।

হাওড়া,২১ সেপ্টেম্বর:- হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডকে ভেঙে ৬৬টি ওয়ার্ড করা হলো। এই সংক্রান্ত নির্দেশিকা হাওড়া পুরভবনে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভায় ভোট না হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। মনে করা হচ্ছে এই নির্দেশিকা ভোট প্রক্রিয়া শুরু করার প্রথম পদক্ষেপ। সূত্র মারফৎ খবর উৎসবের মরসুম মিটলেই আগামী ডিসেম্বরে হাওড়ায় পুরভোট হবার সম্ভবনা রয়েছে। বুধবার এই […]

এই মুহূর্তে জেলা

এস,বি,এস,টি,সি হাওড়ার কন্ট্রাক্টচ্যুয়াল কর্মচারীদের কর্মবিরতি শুরু।

হাওড়া, ২১ সেপ্টেম্বর:- পুজোর মাত্র এক সপ্তাহ আগেই সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হাওড়ার ডিপোর কন্ট্রাক্টচ্যুয়াল কর্মচারীরা কর্মবিরতি শুরু করলেন। তাদের দাবি, ২০১৩ থেকে ২০২২ সালের সমূহ অস্থায়ী সকল প্রকার কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। সমকাজে সমবেতন প্রদান করতে হবে। প্রত্যেক অস্থায়ী কর্মচারীদের ২৬ দিনের হাজিরা দিতে হবে। সবেতন ছুটি মঞ্জুর করতে হবে। অস্থায়ী ছাঁটাই কর্মচারীদের […]

এই মুহূর্তে জেলা

মোবাইল ‘চোর’ ধরতে অফিস টাইমে রাস্তায় দৌড় পুলিশের।

হাওড়া, ২০ সেপ্টেম্বর:- প্রায় এক কিলোমিটার রাস্তা দৌড়ে মোবাইল চোরকে হাতেনাতে ধরে ফেললেন বালি ট্রাফিক পুলিশের এসআই এবং এএসআই। মঙ্গলবার সকালে অফিস টাইমে হাওড়ার বালিহল্টের কাছে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বালিহল্ট বাসস্ট্যান্ডে কর্মরত ট্রাফিক পুলিশ এএসআই সমর কুমার মন্ডলের চেষ্টায় মোবাইল চোরকে হাতেনাতে ধরা সম্ভব হলো। উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোবাইলটিও। প্রাক্তন […]

এই মুহূর্তে জেলা

“খুশি”র আজ খুশির দিন, হাসপাতালেই মামাভাত।

সুদীপ দাস, ১৯ সেপ্টেম্বর:- লাল পোশাকে ফুলের টোপর-মালায় খুশির আজ বড়ই খুশির দিন। জীবনের প্রথম ছ’মাস হাসপাতালেই কাটিয়ে ফেলেছে খুশি। ৪মাস বয়সে গ্রামীণ হাসপাতাল থেকে জেলা হাসপাতালে স্থানান্তর। টানা দু’মাস জেলা হাসপাতালে কাটিয়ে আগামীকাল সরকারি হোমে পাড়ি দেবে খুশি। বাকিটা জীবন হয়তো সেখানেই কাটাতে হবে। অর্থাৎ ছোট্ট খুশির আগামী ভবিষ্যত অনেকটাই তার ভাগ্যের উপর নির্ভর […]

এই মুহূর্তে জেলা

২০২২ কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলেন হাওড়ার ঐশ্বর্য মান্না।

হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- পার্কস্ট্রীট গণধর্ষণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মেয়েদের আত্মরক্ষায় স্কুলগুলোতে ক্যারাটে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছিলেন। সেই সময় ক্লাস সিক্সে পড়াকালীন স্কুলে ক্যারাটে প্রশিক্ষণের তালিম নিতে শুরু করেছিল হাওড়ার ঐশ্বর্য। ২০২২ এর কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সেই ঐশ্বর্য মান্না’ই ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন। হাওড়ার ঐশ্বর্য মান্না ইংল্যান্ডের বার্মিংহামে ৮-১১ সেপ্টেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছেন। […]

এই মুহূর্তে জেলা

নন্দীগ্রামে জয়ী বিজেপী।

প:মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর:- বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর উপনির্বাচনেও খাতা খুলতে পারেনি বিজেপি। দীর্ঘদিন পর ঘুরে দাঁড়িয়েছে দল। বারবার শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন পশ্চিমবাংলায় সরকার গড়বেন। রবিবার নন্দীগ্রাম বিধানসভার ভেকুটিয়া সমবায় সমিতি দখল নিল বিজেপি। বারোটি আসনের মধ্যে ১১ বিজেপি এবং ১ তৃণমূল। অবশেষে শুভেন্দু অধিকারীর বিধানসভায় সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়। খুশিতে গেরুয়া আবির খেলে […]

এই মুহূর্তে জেলা

যারা চাটার্ড ফ্লাইটে গিয়েছিলো, তারা এখন অটোতে ফিরতে চাইছে, হাওড়ায় মন্তব্য কুণাল ঘোষের।

হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- ২১ এর ভোটের আগে তৃণমূলের নেতাদের ওরা (বিজেপি) নিয়ে নিয়েছিল। তাতে তৃণমূলের ঘোড়ার ডিমের ক্ষতি হয়েছে। সুতরাং ওরা কী হুমকি দেখাচ্ছে? তৃণমূলের নেতাদের পাওয়া যাবে না, দেখা যাবে না? ভাই তোমরাই তো নিয়েছিলে। যারা স্পেশাল ফ্লাইট পাঠিয়েছিল, চাটার্ড ফ্লাইটে গিয়েছিল, তারাই এখন বলছে দিদি ফ্লাইট চাই না অটো পাঠান ফিরে যাবো। সুতরাং তৃণমূলের […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জয় হিন্দ বাহিনীর মজবুত সংগঠনের লক্ষ্যে সাধারণ সভা।

হুগলি, ১৮ সেপ্টেম্বর:- আগামী দিনে জয় হিন্দ বাহিনী কিভাবে মানুষের পাশে থাকবে কিভাবে সরকার যে সমস্ত জনহিত কর প্রকল্পগুলো গ্রহণ করেছে সেগুলো মানুষের মধ্যে আরো কি করে বেশি ভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয়ে জোর দিতে আজকে নবনির্বাচিত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের কর্মকর্তাদের নিয়ে […]

এই মুহূর্তে জেলা

কূলে বোমা ছোড়ার ঘটনায় গ্রেফতার চার।

উঃ২৪পরগনা, ১৮ সেপ্টেম্বর:- টিটাগর ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমাছোড়ার ঘটনায় টিটাগর থানার পুলিশ গ্রেপ্তার করল চার অভিযুক্ত কে‌। শনিবার রাতেই চারজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চারজনের নাম মোহাম্মদ আরিয়ান, বাবলু, সাদিক, রেহান। ওরন পাড়ার বাসিন্দা মোঃ রেহান এর বাড়ি থেকে দশটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। স্কুলের বিল্ডিং এর উল্টোদিকে ছয় তালা যে বিল্ডিং আছে […]

এই মুহূর্তে জেলা

ডিভিসির ছাড়া জলে ব্রিজ ভেঙে সংকটে খানাকুলের মানুষ।

হুগলি, ১৭ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে খানাকুল ২ ব্লকের মুণ্ডেশ্বরীর উপর হরিশচকে কাঠের ব্রিজ ভেঙে যাওয়ায় চরম সংকটে খানাকুলবাসী। পাশাপাশি নতিবপুরে একটি বাঁশের ব্রীজ জলের তোড়ে পুরোপুরি ভেঙে পড়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। হুগলি জেলা প্রশাসন ইতিমধ্যে জরুরি ভিত্তিতে ব্রীজ মেরামতির কাজ শুরু করেছে। খানাকুলের ৫০ নং জেলা পরিষদের সদস্য রমেন প্রামানিক […]