এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে “জয় শ্রীরাম” স্লোগান, কড়া নিন্দা হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূনের।

হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়া স্টেশনে রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে “জয় শ্রীরাম” স্লোগান দেওয়ার কড়া নিন্দা করলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা রেলের সরকারি অনুষ্ঠান। এখানে রাজনৈতিক স্লোগান কেন দেওয়া হবে? এটা মুখ্যমন্ত্রীর অপমান। উনি খুব দুঃখ পেয়েছেন। আমরাও অপমানিত হয়েছি। রাজনীতির ময়দানে লড়াই হোকনা। কিন্তু এই সরকারি অনুষ্ঠানে স্লোগান দেওয়া, হৈচৈ […]

এই মুহূর্তে জেলা

“জয় শ্রীরাম” স্লোগান খারাপের কি আছে, মন্তব্য দিলীপের।

হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়া স্টেশনে রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে “জয় শ্রীরাম” স্লোগান প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “জয় শ্রীরাম” তো সারা ভারতবর্ষেই হচ্ছে। সারা বাংলায় হচ্ছে। এতে খারাপের কি আছে? সাধারণ মানুষ মনের আনন্দে স্লোগান দিচ্ছে। মনের আনন্দে বলছে, “ভারত মাতা কি জয়”। বলছে,”জয় শ্রীরাম”। উনি কেন মঞ্চে ওঠেননি সেটা ওনার […]

এই মুহূর্তে জেলা

বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি সূচনা প্রধানমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য জয় শ্রীরাম স্লোগান ঘিরে অনুষ্ঠানে বিতর্ক।

হাওড়া, ৩০ ডিসেম্বর:- বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হলো। মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল ঘোষণা করা হলেও ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানের শুরুতেই তাল কাটে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুনরাবৃত্তি হয় হাওড়া স্টেশনে। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জয় শ্রীরাম স্লোগান দেন উল্টো দিকে থাকা বিজেপির কর্মীরা। এই নিয়ে রীতিমতো শোরগোল […]

এই মুহূর্তে জেলা

রেলের অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান, মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী।

হাওড়া, ৩০ ডিসেম্বর:- হাওড়ায় রেলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রবেশ করতেই হায় হায়, জয় শ্রীরাম স্লোগান। রেল মন্ত্রী সহ বিজেপি নেতাদের বারবার অনুরোধ স্বত্বেও বিজেপি বিধায়কদের বসার জায়গা থেকে স্লোগান চলতে থাকে। প্রতিবাদে মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী। মঞ্চের পাশেই আলাদা চেয়ারে বসলেন। রেলমন্ত্রী ও রাজ্যপালের অনুরোধ স্বত্বেও অনড় মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে জেলা

মোদিজির মাতৃবিয়োগ, শোকজ্ঞাপন রাহুল সিনহার।

হাওড়া, ৩০ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। হাওড়া স্টেশনে রেলের অনুষ্ঠানে এসে তিনি বলেন, ১০০ বছর বয়সে মোদিজীর মা প্রয়াত হয়েছেন। একজন আদর্শ নারীর উদাহরণ মোদিজীর মা দিয়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি মোদিজিকে এই শোক সহ্য করার ক্ষমতা প্রয়োগ করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি মোদিজীর মায়ের আত্মার সদগতি […]

এই মুহূর্তে জেলা

মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর বঙ্গসফর বাতিল, ভার্চুয়ালি উদ্বোধন,থাকবেন রেলমন্ত্রী।

হাওড়া, ৩০ ডিসেম্বর:- বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা আজ। মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল ঘোষণা করা হলেও ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। থাকবেন রেলমন্ত্রী। প্রসঙ্গত, প্রয়াত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। অসুস্থ হয়ে আমেদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই ভোররাতে প্রয়াত হন তিনি। খবর পেয়েই প্রধানমন্ত্রী […]

এই মুহূর্তে জেলা

লোন দেওয়ার নামে প্রতারণা চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২৯ ডিসেম্বর:- লোন দেওয়ার নাম করে প্রতারণা। ঘটনায় প্রতারিত একই এলাকার জনা পঞ্চাশেক মহিলা। আজ সকলে দলবদ্ধভাবে এসে থানায় অভিযোগ দায়ের করলেন। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর-সুকান্তনগর এলাকার। স্থানীয় সূত্রে খবর দিন সাতেক আগে ওই এলাকায় তিন মহিলা ও এক পুরুষের উদয় হয়। চারজনের এই দল একটি বেসরকারি ফাইন্যান্স সংস্থার হয়ে কাজ করে […]

এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রীর সফরের আগে সেজে উঠছে হাওড়া স্টেশন।

হাওড়া, ২৯ ডিসেম্বর:- প্রধানমন্ত্রীর সফরের আগে সেজে উঠছে হাওড়া স্টেশন। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশের প্রথম বুলেট ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধন হতে চলেছে। আরপিএফ এর তত্ত্বাবধানে সেজে উঠেছে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুলের মালা দিয়ে সাজানো ট্রাক পরিষ্কার সবই শুরু হয়েছে আজ […]

এই মুহূর্তে জেলা

ঝাড়খন্ডের অভিনেত্রী ইউটিউবার খুনে গ্রেফতার স্বামী, ধৃতকে আজ তোলা হবে আদালতে।

হাওড়া, ২৯ ডিসেম্বর:- ঝাড়খন্ডের অভিনেত্রী ইউটিউবার রিয়া কুমারী খুনে গ্রেফতার হলেন তাঁর স্বামী। আজই ধৃতকে তোলা হবে আদালতে। বাগনানের রাজাপুরে ঘটনার তদন্তে নতুন মোড়। গ্রেফতার হয়েছেন স্বামী প্রকাশ কুমার। পুলিশি জেরায় বক্তব্যে অসঙ্গতি থাকায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গেছে, প্রকাশের এই দ্বিতীয় বিয়ে নিয়ে সংসারে […]

এই মুহূর্তে জেলা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্নায় প্রেমিকা।

দক্ষিণ ২৪ পরগনা, ২৮ ডিসেম্বর:- বিবাহ-বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে সূদূর দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে ছুটে এসে প্রেমিকের বাড়ির সামনে রীতিমত ধর্নায় বসলেন দুই সন্তানের জননী। আজব এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে মালদা জেলার মালতিপুর গ্রাম পঞ্চায়েতের চিলা পাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলার বাড়ি দক্ষিণ চব্বিশ […]