এই মুহূর্তে জেলা

হাওড়ায় জল ‘চুরি’ রুখতে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পুরপ্রশাসক নামলেন পথে।

হাওড়া, ১২ এপ্রিল:– হাওড়ায় জল ‘চুরি’ রুখতে এবার সতর্ক হলো পুরসভা। বুধবার পুর প্রশাসক পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নিজেই নামেন পথে। অভিযোগ, হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২ নং ওয়ার্ড ও ৪৯ নং ওয়ার্ড এর সংযোগস্থলে ইছাপুর শানপুর অঞ্চলে হাওড়া পুরনিগমের পদ্মপুকুর জলপ্রকল্পের ভূগর্ভস্থ পাইপলাইনে অবৈধ সংযোগে প্রতিদিন পানীয় জল চুরি করে তা ব্যবসায়িক স্বার্থে […]

এই মুহূর্তে জেলা

থালা নিয়ে রাস্তায় বসে অবরোধ, জুট মিলের শ্রমিকদের।

হাওড়া, ১২ এপ্রিল:- হাওড়ায় দাসনগরের ভারত জুটমিলের শ্রমিকরা ফের রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেন। মিল খোলার দাবিতে বুধবার সকালে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। স্লোগান দিতে থাকেন। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে দাসনগর থানার পুলিশ। অবরোধকারীদের হটায় পুলিশ। গত কিছুদিন ধরেই এই মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। প্রোডাকশন নেই। মিলে […]

এই মুহূর্তে জেলা

হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের কমিটি ঘোষণা।

হুগলি, ১২ এপ্রিল:- ঘোষণা করা হলো একসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলার সবকটি সংগঠনের জেলা কমিটি। বুধবার চুঁচুড়া খাদিনামোর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে জেলার মাদার, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। শুরুতে ৮২ জনের জেলা কমিটি ঘোষণা করেন মাদার সংগঠনের সভাপতি অরিন্দম গুইন্। একইসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের ৫০ জনের জেলা […]

এই মুহূর্তে জেলা

আঞ্চলিক দল হিসাবে তৃণমূলকে ঘোষণা প্রসঙ্গে আইনের দ্বারস্থ নেওয়া হবে, জানালেন শশী পাঁজা।

হাওড়া , ১১ এপ্রিল:- বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোনামুখী থানার আইসি’কে প্রকাশ্য হুমকি দেওয়ার সমালোচনা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ড: শশী পাঁজা। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে তিনি এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উনি এক সময় মাথা কামিয়ে বলেছিলেন যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারেন […]

এই মুহূর্তে জেলা

সিপিএমের পথসভা কে কেন্দ্র করে ধুন্ধুমার চুঁচুড়া।

হুগলি, ১১ এপ্রিল:- চুঁচুড়া চক বাজারে সিপিএম পথসভায় হামলার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃনমূলের। ঘটনায় আহত দুই জন। আজ সন্ধায় চকবাজর কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে পথসভা করছিল সিপিএম হুগলি এড়িয়া কমিটি। অভিযোগ স্থানীয় তৃনমূল কর্মিরা পথসভার অনুমতি দেখতে চায়। বচসা শুরু হয় দুই পক্ষের। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। হুগলি চুঁচুড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের […]

এই মুহূর্তে জেলা

কেক কেটে ঠাকুমার ১০১ তম জন্মদিন পালন করলো নাতি নাতনীরা।

পূর্ব মেদিনীপুর, ১১ এপ্রিল:- বয়স ১০১ বছর। ১০১ বছর বয়সে কেক কেটে ঠাকুমার জন্মদিন পালন করলো নাতি নাতনীরা। সেঞ্চুরি ছাড়িয়ে মনের জোর কে সঙ্গে করে এখন তরতাজা ১০১ বছর বয়সী অন্নপূর্ণা মাইতি। চোখে মুখে বার্ধক্যর ছাপ স্পষ্ট। কিন্তু তাতে কি ! ১০১ বছরেও তাকে কেউ বৃদ্ধা বললে তার শরীরের ভাষা বুঝিয়ে দেন তিনি ঠিক আছেন […]

এই মুহূর্তে জেলা

ভিত পুজোর মাধ্যমে স্বাস্থ্য কেন্দ্রের প্রারম্ভিক সূচনা ভদ্রেশ্বরে।

প্রদীপ বসু, ১১ এপ্রিল:- এক সামাজিক কর্মসূচির প্রারম্ভিক সূচনা হয়ে গেল ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায়। চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন ও ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় তেলিনিপাড়ার ১৩ নং ওয়ার্ড এ বিশিষ্ট ব্যক্তিদের ও স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য কেন্দ্রের ভিত পুজোর অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রাচারণের মধ্য দিয়ে ভিত পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, সি আই সি প্রকাশ […]

এই মুহূর্তে জেলা

পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে রাস্তা অবরোধ রিষড়ায়।

হুগলি, ১১ এপ্রিল:- রিষড়া কান্ডের পর কেটে গেছে নয় দিন।অভিযুক্তদের ধরপাকড় চালাচ্ছে পুলিশ। ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ার মৈত্রীপথ সন্ধা বাজার বড় মসজিদ এলাকায়।আজ সকাল ছটার পর স্থানীয় মহিলারা মৈত্রী পথ ও জিটি রোড সংযোগস্থল অবরোধ করে।তাদের অভিযোগ পুলিশ নিরপরাধদের ধরছে।রাতে তারা ঘুমাতে পারছে না পুলিশের ভয়ে।পুলিশি ধরপাকড় বন্ধ, ধৃতদের মুক্তির দাবীতে অবরোধে সামিল হন […]

এই মুহূর্তে জেলা

শিবপুর ও হাওড়া থানার আইসি’দের বদলি করা হলো।

হাওড়া, ১০ এপ্রিল:- শিবপুর ও হাওড়া থানার আইসি’দের বদলি করা হলো। যদিও প্রশাসন সূত্রের খবর এটা রুটিন বদলি। বর্তমানে শিবপুর থানার আইসি ছিলেন অরূপ কুমার রায় এবং হাওড়া থানার আইসি ছিলেন দীপঙ্কর দাস। অরূপ কুমার রায়কে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আইবি’র ইন্সপেক্টর পদে বহাল করা হয়েছে এবং হাওড়া থানার আইসি দীপঙ্কর দাসকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের কোর্ট […]

এই মুহূর্তে জেলা

অয়নের বিরুদ্ধে এবার চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের।

হুগলি, ১০ এপ্রিল:- চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার বাসিন্দা চয়নিকা আঢ্য টিটাগড় পুরসভায় যোগ দিয়েছিলেন চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে। তাঁর অভিযোগ, অয়নকে টাকা না দিতে পারায় সেই চাকরি আর করতে পারেননি তিনি। এ বারে বিজেপির লিগাল সেলকে সঙ্গে নিয়ে তিনি সেই ঘটনার তদন্ত চেয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন। প্রসঙ্গত ২০১৯ সালে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খেলার কোটায় […]